Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

৩৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া? ৪7১ আমার স্ত্রীগণ কি তাদের মা নয় ?, আমরা ৰললাম, জী হা নিশ্চয়ই, ইয়া রাসূলুল্লাহ্‌! তিনি বললেন,“আমি যার বন্ধু ও আপন, আলীও তার বন্ধু ও আপন।” ইয়া আল্লাহ যে তাকে বন্ধু বানায় আপনি তার বন্ধু হোন, আর যে তাকে শক্র বানায় আপনি তার শক্র হোন!” এ টি বিরল ও অসমর্থিত দুর্বল সনদ । আবদুল্লাহ ইব্ন আহমদ (র) আরো বলেন, আহমদ ইব্‌ন উমায়র আল্‌ ওয়াকীঈ (র) (উবায়দুল্লাহ ইবৃনুল ওয়ালীদ আল্‌ কায়সী বলেন, আমি) আবদুর রহমান ইব্‌ন আবূ লায়লা (র) (এর কাছে গেলে তিনি) হাদীস শোনালেন যে, তিনি আলী (রা)-কে “চত্রে' এ কথা বলাতে প্রত্যক্ষ করেছেন যে, “আমি এমন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ্‌র কসম দিচ্ছি, যে খুম্‌ জলাশয় দিবসে রাসূলুল্লাহ (সো)-কে দেখেছে এবং তাকে বলতে শুনেছে- সে অবশ্যই দাড়াবে; যারা তাকে দেখে নি এমন কেউ কিন্তু দাড়াবে না ! “তখন বারজন লোক দীড়িয়ে বলল, 'আমরা অবশ্যই তাকে দেখছি এবং তার কথা শুনেছি- যখন তিনি তার (আলীর) হাত ধরে বলেছিলেন, ইয়া আল্লাহ! যারা তার সাথে বন্ধুত রাখবে আপনি তাদের বন্ধু হোন এবং যারা তার সাথে দুশমনী করবে আপনি তাদের দুশমন হোন! যারা তাকে সাহায্য করবে আপনি তাদের সাহায্য করুন এবং যারা তার সাহায্য বর্জন করবে আপনি তাদের সাহায্য বর্জন করুন!” তখন সকলেই দাড়িয়েছিল, তবে তিনজন এমন ছিল যারা দাড়াল না। ফলে আলী (রা) তাদের জন্য বদ-দু“আ করলে তার বদ-দু'আ তাদের পেয়ে বসল।” 'আবদুল আ'লা ইব্‌ন “আমির তাগ্লিবী প্রমুখ, আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা সূত্রেও (এ সনদে) এটি বর্ণিত হয়েছে। ইব্‌ন জারীর (র) বলেছেন, আহমদ ইব্‌ন মনসুর (র) এবং ইব্ন আবূ আসিম (র)-এর রিওয়ায়াত সুলায়মান আল্‌ গুলাবী হতে (উভয়), আলী (রা) হতে এ মর্মে যে, রাসূলুল্লাহ (সা) খুম-এর গাছটির কাছে উপনীত হলেন (পূর্ণ হাদীস) তাতে রয়েছে, “আমি যার মাওলা ও অভিভাবক, আলীও তার অভিভাবক |” কেউ কেউ এ হাদীসটি আবু আমির (র) আলী (রা) হতে মুনকাতি (সনদের প্রথমাংশ বিচ্ছিন্ন) রূপে রিওয়ায়াত করেছেন। ইসমাঈল ইব্‌ন আম্র আল বাজালী (অন্যতম দুর্বল রাবী) মিস“আর (রে) উমায়রা ইব্‌ন সা'দ (র) হতে এ মর্মে বর্ণনা করেন যে, তিনি (কুফার মসজিদের) মিম্বারে আলী (রা)-কে রাসূলুল্লাহ (সা)-এর সাহাবীদের লক্ষ্য করে আল্লাহ্র নামে কসম দিতে শুনেছেন যে, “খুম জলাশয় দিবসে কে কে রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছে ?” তখন বার জন লোক দীড়ালেন যাদের মাঝে আবু হুরায়রা, আবু সাঈদ ও আনাস ইব্ন মালিক (রা)-এর ন্যায় বিশিষ্ট সাহাবীগণও ছিলেন। তারা এ মর্মে সাক্ষ্য দিলেন যে, তারা রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছেন, আমি যার মাওলা ও অভিভাবক আলীও তার অভিভাবক; ইয়া আল্লাহ যে তার সাথে বন্ধুত্ব করবে আপনি তার বন্ধু হোন, যে তার সাথে দুশমনী করবে আপনি তার দুশমন হোন ।” উবায়দুল্লাহ ইব্ন মুসা (র)-ও এ হাদীস হানি ইব্‌ন আয়্যুব রে) হতে, যিনি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য....এ সনদে। ১. সূরা আহ্যাব £ ৬ আয়াতের বিষয়বস্তুর প্রতি ইংগিত অনুবাদক ড/ড/৬/.911000109.00])

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।