৩৪৪ | আল-বিদায়া ওয়ান নিহায়া ০০১ মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বিদায় হজ্জে বিবরণ প্রসংগে বলেছেন, ইয়াহ্য়া ইবন আবদুল্লাহ ইব্ন আবদুর রহমান ইব্ন আবু “আমরা (রা) ইয়াধীদ ইব্ন তাল্হা ইব্ন য়ামীদ ইব্ন রুকানা (র) হতে তিনি বলেন, আলী (রা) (বিদায় হজ্জকালে), মন্ধায় রাসূলুল্লাহ (সো)-এর সাথে মিলিত হওয়ার উদ্দেশে ইয়ামান হতে রওয়ানা করলেন। দ্রুত রাসূলুল্লাহ (সা)-এর সান্নিধ্যে উপনীত হওয়ার উদ্দেশ্যে তিনি তার সহচরদের একজনকে তার বাহিনীর ভারপ্রাপ্ত আমীর নিয়োগ করলেন। ভারপ্রাপ্ত আমীর সিদ্ধান্ত নিলেন এবং আলী (রা)-এর কাছে রক্ষিত “বায্ কাপড়ের এক এক জোড়া পোষাক বাহিনীর প্রতিটি সদস্যকে প্রদান করলেন । বাহিনী (মক্কার ) কাছে পৌঁছলে আলী (রা) তাদের সাথে সাক্ষাত করার জন্য এগিয়ে গেলেন। তিনি লক্ষ্য করলেন যে, তাদের গায়ে রয়েছে নতুন জোড়া পোশাক । তিনি বললেন, সর্বনাশ! কী ব্যাপার? আমীর বললেন, সকলকে পোশাক দিয়ে দিয়েছি যাতে তারা জনসমাবেশে আমার জন্য উপযোগী সাজগোজ করতে পারে। আলী (রা) বললেন, হতভাগা! রাসূলুল্লাহ (সা)-এর দরবারে পৌঁছার আগে এ গুলি খুলে ফেলার ব্যবস্থা কর। বর্ণনাকারী বলেন, ফলে বাহিনীর লোকদের নিকট হতে পোশাক গুলি খুলে নিয়ে বস্ত্র ভাণ্তারে জমা করা হল। বর্ণনাকারী বলেন, বাহিনীর লোকেরা তাদের প্রতি এ আচরণে বিক্ষুদ্ধ হয়ে আলী (রা)-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল। ইব্ন ইসহাক (র) বলেন, এ প্রসংগে আবদুল্লাহ ইব্ন আবদুর রহমান ইব্ন মামার ইব্ন হাযম (র)....আবু সাঈদ (খুদরী) (রা) হতে আমাকে বর্ণনা দিয়েছেন যে, তিনি বলেন, লোকেরা আলী (রা)-এর নামে অভিযোগ তুলল। তখন নবী করীম (সা) আমাদের সামনে দীঁড়িয়ে ভাষণ দিলেন । আমি তাকে বলতে শুনলাম- 0১০ 5৪91 এ ৩31১ ৬ ০১৯ এ এ 55 9০194 ০৯ লোক সকল! তোমরা আলীকে অভিযুক্ত করো না। কেননা, আল্লাহ্র কসম! নিশ্য় সে (আলী) আল্লাহ্র সত্তা (তার তুষ্টি)-এর ব্যাপারে কিংবা আল্লাহ্র পথে অধিক “কঠোর 'ও অনমনীয় (যা অভিযুক্ত হওয়ার উধ্রে)। “ইমাম আহ্মদ (র)-ও এ হাদীসটি রিওয়ায়াত করেছেন মুহাম্মাদ ইবৃন ইসহাক (র) হতে এ সনদে । তাতে তিনি বলেছেন, নিশ্চিয় সে আল্লাহ্র সত্তার বিষয়ে কিংবা আল্লাহ্র পথে অধিক অনমনীয়।” ইমাম আহ্মদ (র) আরো বলেন, ফায্ল ইব্ন দুকায়ন (র)....ইবৃন আব্বাস (রা) হতে, তিনি বুরায়দা (রা) হতে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি আলী (রা)- এর সংগে ইয়ামান অভিযানে অংশগ্রহণ করেছিলাম । তাতে তার কিছু কঠোরতা লক্ষ্য করি। রাসূলুল্লাহ (সা) সকালে ফিরে এলে আমি আলী (রা)-এর কথা আলোচনা প্রসংগে তার বিরূপ সমালোচনা করলাম । তাতে রাসূলুল্লাহ (সা)-এর চেহারা বিবর্ণ হতে লক্ষ্য করলাম । তিনি তখন বললেন-- ₹৫- ০১৭ ০3০১3 5৮191 ৩১ ০১০৪৪ “আমি ঈমানদারদের জন্য তাদের নিজেদের চাইতে অধিক আপন ও অধিকারসম্পন্ন নই কী? “আমি বললাম, জ্বী, হা নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ! নবী করীম (সা) বললেন,-১০১ 9 1৯৪ ০১১ ৮১৫ ০১০ “আমি যার আপনজন ও অভিভাবক আলীও তার আপন জন ও অভিভাবক । নাসাঈ (র)-ও এ হাদীসটি রিওয়ায়াত করেছেন আবূ দাউদ আল্-জারবানী (র) হতে (আবূ নুআয়ম ফায্ল ইব্ন দুকায়ন ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।