আল-বিদায়া ওয়ান নিহায়+০11975 ৩৪৩ ইবাদতকারী, সিজদাকারী এবং আমাদের প্রতিপালকের হাম্দ আদায়কারী । আল্লাহ্ তার ওয়াদা-অংগীকার বাস্তবাধিত করেছেন। তার বান্দাকে (রাসূলকে) সাহায্য করেছেন এবং একাকী সব দলবলকে পরাস্ত করেছেন।” এ সম্পর্কিত হাদীসের সংখ্যা বিপুল। আল্লাহরই জন্য হামদ এবং তারই অনুকম্পা। বিদায় হজ্জ থেকে প্রত্যাবর্তন কালে মক্কা-মদীনার মধ্যবতাঁ জুহ্ফার ১৮৮৮৫%০৪%7 ভাষণ সম্পর্কিত হাদীসের আলোচনা. উল্লিখিত ভাষণে তিনি আলী (রা) ইব্ন আবূ তাঁলিবের মাহাত্য, রায় রা টি রা বারা রা আলী (রা)-এর নির্দোষিতা ও সাফাই বর্ণনা করেন। তাদের বিরূপ সমালোচনার কারণ ছিল সংগীদের সাথে আলী (রা)-এর কিছু সংগত আচরণ যা তাদের কারো কারো দৃষ্টিতে পীড়ন, সংকীর্ণতা ও অহেতুক কাপর্ণ্য রূপে প্রতিভাত হয়েছিল। অথচ সে ক্ষেত্রে তার পদক্ষেপ ছিল যথার্থ। বিষয়টির গুরুতর প্রতি লক্ষ্য রেখে নবী করীম (সা) হজ্জ উমরার বিধি বিধানের বিবরণ দেয়ার পরে তার মদীনায় প্রত্যাবর্তন কালে পথিমধ্যে তিনি বিষয়টির নিষ্পত্তি ঘটাতে চাইলেন। সে উদ্দেশ্যে তিনি এ বছরের যিলহজ্জ মাসের আঠার তারিখ রোববার খুম্ম জলাধারের পাড়ে একটি বড় গাছের তলায় একটি গুরুতৃপূর্ণ ভাষণ দিলেন। এ ভাষণে তিনি আনুষাংগিক অনেক বিষয়ের সাথে আলী (র)-এর মাহাত্ম্য, তার বিশ্বস্ততা ও ন্যায়পয়াণতা এবং নবী করীম (সা)-এর সাথে তার নৈকট্য সান্নিধ্যের এমন হৃদয়গ্রাহী বিবরণ দেন যা আলী (রা) সম্পর্কে অনেক মানুষের মনের দ্বেষ, অসম্প্রীতি ও বিরক্তি ভাব বিদূরীত করে দেয়। এ অনুচ্ছেদে আমরা সংশ্লিষ্ট বিষয়ে বিবৃত হাদীস সমষ্টি উপস্থাপন করে সেগুলির মাঝে সবল ও দুর্বল এবং গ্রহণযোগ্য ও প্রত্যাখাত হওয়ার ব্যবধান রেখা অংকনের প্রয়াস পাব, আল্লাহ্র সাহায্যে নিয়ে। সংশ্লিষ্ট বিষয়টিতে রিওয়ায়াতের সংখ্যা বিশাল। তাই বিশ্ব-বিশ্রুত ইতিহাসবিদ ও মুফাস্সির ইমাম আবু জাফর মুহাম্মদ ইবৃন জারীর আত্-তাবারী (র)১ সংশিষ্ট বিষয়ের হাদীসসমূহ আহরণে সর্বাআক সাধনা নিয়োগ করে সে সব হাদীসের ভাষ্য ও মূল পাঠ এবং সনদের সূুত্রসমূহে দুইটি খণ্ডে সংকলিত করেছেন। তার যুগের গ্রন্থকার সংকলকদের সংকলন ক্ষেত্রে অনুসৃত নীতি পন্থা ছিল সংশ্লিষ্ট বিষয়ের ভাল মন্দ, প্রামাণ্য ও অগ্রামাণ্য সব কিছু সংগৃহীত করা । মনীষী তাবারী (র) এ পন্থার ব্যতিক্রম নন। তাই তার সং ভাণ্ডারেও রয়েছে সবল দুর্বল এবং সমর্থিত অসমর্থিত তথ্যের মিশ্রণ। অনুরূপ মহান হাফিজ আবুল কাসিম ইবন আসাকির (র)-ও এ ভাষণ সম্পর্কিত বহু সংখ্যক হাদীস সংকলন করেছেন, আমরা সেগুলির বৃহদাংশও উদ্ধৃত”করব এবং সেই সাথে আমরা এ কথাও প্রমাণ করব যে, এ" : সব হাদীসে শীআ মহোদয়দের জন্য উদ্দীপ্ত হওয়ার কিংবা তাদের অনুকূলে প্রমাণ ও সমর্থন যোগাবার কোন অবকাশ নেই। এবারে আমরা আল্লাহ্র সাহায্যের ভরসায় শুরু করছি- ১. তাফসীরে তাবারী ও তারীখে তাবারী প্রণেতা । -অনুবাদক ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।