05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৪১ তবে ইমাম আহমদ (র)-এর রিওয়ায়াত £ আবু মু'আবিয়া রে), উম্মু সালামা (রা) হতে এ মর্মে যে, রাসূলুল্লাহ (সা) তাকে নির্দেশ দিয়েছিলেন “নাহর' (দশম) দিবসে ফজর সালাতের সময় মক্কায় নবী করীম (সা)-এর সাথে মিলিত হতে । সনদের বিচারে এ হাদীস সবল এবং বুখারী-মুসলিম সহীহ্ গ্রন্থদ্ধয়ের শর্তানুরূপ। কিন্তু অন্য কোন ইমাম এ হাদীসটির এরূপ পাঠ উদ্ধৃত করেন নি। তবে সম্ভবত নাহ্্র দিবস (১৯ ০52) শব্দটি কোন রাবীর বিচ্যুতি কিংবা (লিপিকারের অসতর্কতার ফল । শব্দটি হবে নাহ্র দিবস (১৫; ৯১) প্রস্থান দিবস)। বুখারী (র) হতে উদ্ধৃত আমাদের রিওয়ায়াত এ ব্যাখ্যা সমর্থন করে। আল্লাহই সমধিক অবগত । এ অলোচনায় আমাদের লক্ষ্য হল নবী করীম (সা) ফজরের সালাত আদায় করার পর বায়তুল্লাহ-এ সাতবার তাওয়াফ করেন এবং কা'বা ঘরের হাজারে আসওয়াদ সংলগ্ন কোণ ও কাবা ঘরের দরজার মধ্যবততীঁ “মূলতাযাম'-এ দাড়িয়ে মহান-মহীয়ান আল্লাহ্র কাছে দু'আ করতে থাকেন এবং কাবা-র দেয়ালের সাথে নিজের শরীর লাগিয়ে রাখেন।” ছাওরী (র) বলেন, মুছান্না ইব্নুস্ সাব্বাহ্ (র) “আম্র ইব্ন শু'আয়ব (তার পিতা), তার দাদা হতে, তিনি বলেন, নারি রসীগঞ রা টির “মূল্তাযাম'-এ তার মুখ ও বুক লাগিয়ে রাখতে । মন্তব্য ৪ মুছান্না দুর্বল রাবী । মক্কা হতে প্রত্যাবর্তন প্রসংগ তারপর নবী করীম (সা) মন্কার নিম্নাঞ্চল হতে প্রস্থান শুরু করলেন। যেমন আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ (সো) মক্কায় আগমন করেছিলেন, মক্কার উচু অঞ্চল দিয়ে এবং নির্গমন করেছিলেন নিচু এলাকা দিয়ে ।” বুখারী, মুসলিম (র) এ হাদীসটি উদ্ধৃত করেছেন। ইব্ন উমর (র) বলেন, রাসূলুল্লাহ (সা) (মক্কায়) প্রবেশ করেছিলেন বাত্হার দিককার উঁচু পাহাড়ী মোড় দিয়ে এবং প্রস্থান করেছিলেন নিম্ন অঞ্চলের পাহাড়ী মোড় দিয়ে (বুখারী মুসলিম)। অন্য একটি ভাষ্যে রয়েছে কাদা' চেড়াই)-এর দিক থেকে প্রবেশ করেছিলেন এবং কুদা-€(উত্রাই)-এর দিক থেকে প্রস্থান করেছিলেন। ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইবৃন ফুযায়ল (র)....জাবির (রা) হতে । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) মক্কা হতে নির্গমন করেছিলেন সূর্যাস্তের সময় এবং সারিফ পর্যন্ত না পৌঁছে তিনি (মাগরিব) সালাত আদায় করেন নি। “সারিক' হল মক্কা হতে নয় মাইল দূরে । এ হাদীসটি অতি বিরল ধরনের; এ ছাড়া এর সনদের অন্যতম রাবী আজলাহ বিতর্কিত ব্যক্তি। সম্ভবত এটি বিদায় হজ্জ ব্যতীত অন্য কোন সময়ের ঘটনা । কেননা, নবী করীম (সা) বিদায় হজ্জে বায়তুল্লাহ তাওয়াফ করেছিলেন ফজর সালাতের পরে (পূর্বের বর্ণনা দ্রষ্টব্য) তা হলে, সূর্যাস্ত পর্যন্ত প্রস্থান বিলম্বিত করার কারণ কি? সুতরাং এ বর্ণনা অতি দুর্বল। তবে ইব্ন হায্ম (র) এর দাবী যদি যথার্থ বলে স্বীকৃত হয় যে, নবী করীম (সা) বায়তুল্লাহ্ এ তার বিদায়ী তাওয়াফের পরে মক্কা হতে মুহাস্সাবে ফিরে এসেছিলেন। তবে এ ব্যাপারে তিনি আইশা (রা)-এর উক্তি ব্যতীত আর কোন প্রমাণ উপস্থাপন করেন নি। আইশা (রা) যখন তান্ঈশ হতে তার উমরা সম্পাদন করে ফিরে আসছিলেন তখন তার চড়াই অতিক্রম কালে এবং নবী ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৩৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।