Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৩৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া দিনগুলি সেখানে অবস্থান করে সূর্য (পশ্চিমে) ঢলে পড়ার সময় জামৃব্লায় কংকর মারতে থাকলেন- প্রতি জামরায় সাত কংকর এবং প্রতি কংকরের সাথে তাকবীর ধ্বনি দিতেন। প্রথম ও দ্বিতীয় জাম্রায় কংকর মারার পরে থেমে দীড়াতেন এবং দীর্ঘ সময় অবস্থান করে কাকুতি- মিনুতির সংগে দু'আ করতেন এবং তৃতীয় (বড়) জাম্রায় কংকর মারার পরে দীড়াতেন না।-এ হাদীস একাকী আবূ দাউদ (র)-এর রিওয়ায়াত | বুখারী (€র) ইউনুস ইব্‌ন ইয়াধীদ (র)....ইব্ন উমার (রা) সম্পর্কে রিওয়ায়াত করেছেন-এ মর্মে যে, তিনি ইবৃন উমার (রা) নিকটবর্তী (প্রথম) জাম্রায় সাতটি কংকর মারতেন, প্রতি কংকরের পরেই তাকবীর ধ্বনি উচ্চারণ করতেন। তারপর একটু এগিয়ে গিয়ে সমতলে সহজ ভাবে দীড়াতেন এবং কিবলামুখী হয়ে দীর্ঘ সময় ধরে দু'হাত তুলে দু'আ করতেন। তারপর মধ্যবর্তী (দ্বিতীয়) জামরায় কংকর মারতেন। তারপর একটু বামে সরে গিয়ে সমতলে কিবলামুখী হয়ে সহজভাবে দাড়াতেন এবং দু'হাত তুলে দু'আ করতেন এবং (এ ভাবে) দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকতেন। তারপর উপত্যকার নিনভূমি হতে জামরাতুল আকাবায় (তৃতীয় ও শেষ জাম্রায়) কংকর মারতেন এবং পরে সেখানে না থেমে চলে যেতেন। তিনি বলতেন “রাসূলুল্লাহ্‌ সো)-কে আমি এ রূপই করতে দেখেছি।” ব্যতিক্রমী বর্ণনা £ ওয়াবারা ইব্ন আবদুর রহমান (র) বলেছেন, “ইবৃন উমর (রা) শেষ জামরার কাছে সুরা বাকারা তিলাওয়াতের সম-পরিমাণ সময় দীড়িয়েছেন।” আবু মিজ্লায (র) বলেছেন, “কংকর মারার পরে তার (ইব্‌ন উমর) দীড়াবার পরিমাণ আমি অনুমান করেছি সূরা ইউসুফ তিলাওয়াতের সমপরিমাণ । -এ দুটি রিওয়ায়াত বায়হাকী (র)-এর। রাখালদের কংকর মারার সহজীকরণ প্রসংগ ইমাম আহমদ (র) বলেন, সুফিয়ান ইবৃন উয়ায়না (র)....আবুল কাদ্দাহ (র)-এর পিতা হতে, এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ সো) রাখালীদের জন্য একদিন কংকর মারার এবং একদিন বিরতি দেয়ার অনুমতি দিয়েছেন।” আহমদ (র) আরো বলেন, সুহাম্মদ ইবৃন আবু বকর (র)....আবুল কাদ্দাহ-এর পিতা (“আসিম) হতে এ মর্মে যে, রাসূলুল্লাহ্‌ সো) রাখালদের জন্য পালাক্রমে কংকর মারার অনুমতি দিয়েছেন। অর্থাৎ তারা দশ তারিখে কংকর মারার পরে একদিন একরাত বাদ দিয়ে পরের দিন কংকর মারবে ।” ইমাম আহ্মদ রে) আরো বলেন, আবদুর রহমান (র)....আবুল কাদ্দাহ ইব্‌ন “আসিম ইব্‌ন “আদী রে) তার পিতা (আসিম (রা)) থেকে এ মর্মে যে, রাসূলুল্লাহ্‌ সো) উটপালের রাখালদের দশ তারিখের রাতে) মিনায় চলে গিয়ে রাত যাপনের অনুমতি দিয়েছেন, যাতে তারা দশ তারিখে কংকর মারতে পারে (এভাবে তারা দশ তারিখে কংকর মারবে, তারপর তার পরের দিন কিংবা তারও পরের দিন (মোট) দু'দিন কংকর মারবে, তারপর ফেরার দিন (তের তারিখে) কংকর মারবে । আবদুর রাষ্যাক (র) (মালিক) হতেও অনুরূপ রিওয়ায়ত করেছেন। চার সুনান গ্রন্থ সংকলক মালিক ও সুফিয়ান ইবৃন উয়ায়না €) সূত্রে এ হাদীস রিওয়ায়াত করেছেন। তিরমিধী (র) বলৈছেন, মালিক (র)-এর রিওয়ায়াত বিশুদ্ধতর এবং এটি হাসান-সহীহ্‌। ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৩২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।