৩২৮ আল-বিদায়া ওয়ান নিহায়।০৭৪7৯ সূত্রে বলেন, আমি দেখেছি, রাসূলুল্লাহ্ সো) মিনায় ভাষণ দিচ্ছেন- যখন প্রথম প্রহর চড়ে গিয়েছে ; একটি উজ্জ্বল সাদা-কাল খচ্চরের পিঠে ; আলী (রা) তার ভাষণের পুনরাবৃত্তি করে চলছেন আর জনতা কেউ দীড়িয়ে কেউ বসে। নাসাঈ রে) এ হাদীস রিওয়ায়াত করেছেণ দুহায়ম রে)....হতে এ সনদে । ইমাম আহমদ রে) বলেছেন, আবু মু'আবিয়া (র)....“আমির (রা) হতে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে মিনায় একটি খচ্চরের পিঠে লোকদের সামনে ভাষণ দিতে দেখেছি; আর তার গায়ে ছিল একটি লাল চাদর । বর্ণনাকারী বলেন, আর একজন বদরী সাহাবী তার সামনে থেকে তার কথার পুনরাবৃত্তি করছিলেন । বর্ণনাকারী বলেন, আমি (কাছে) গিয়ে তার পা এবং চগ্গলের ফিতার মাঝে আমার হাত প্রবিষ্ট করলাম । বর্ণনাকারী বলেন, আমি তার পায়ের শীতল স্পর্শে মোহিত হতে থাকলাম । মুহাম্মদ ইব্ন এ রা রাড রাত উন দগরাকার ভিন্ন সুত্রে আবূ দাউদ (র) এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। আবু দাউদ (র)-এর পরবর্তী অনুচ্ছেদ £ মিনায় প্রদত্ত ইমামুল হজ্জ-এর খুতবার আলোচ্য বিষয় 8 মুসাদ্দাদ (র)....আবদুর রহমান ইবৃন মু'আয আত্-তায়মী (রা) হতে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) আমাদের সামনে ভাষণ দিলেন; আমরা তখন মিনায়। আমাদের কানগুলি খোলা থাকল, এমন কি আমরা আমাদের অবস্থান ক্ষেত্র থেকেই তার বক্তব্য শুনতে পাচ্ছিলাম । তিনি হজ্জ ও কুরবানীর বিধি-বিধান শিক্ষা দিচিছিলেন। এ ভাবে জামরাসমূহের আলোচনা পর্যন্ত পৌঁছলে মাঝের দু'"আংগুল (তর্জনী ও মধ্যমা, পাশাপাশি) তুলে ধরে বললেন, ৪১৯| ৬৯০৯ “টিল ছৌড়ার আকারের কংকর। তখন মুহাজিরদের হুকুম করলে তারা (মিনার) মসজিদের সামনে অবস্থান নিলেন; আনসারদের হুকুম করলে তারা মসজিদের পিছনে অবস্থান নিলেন এবং অন্য লোকেরা মুহাজির আনসারদের পেছনে অবস্থান নিলেন।” আহমদ ও নাসাঈ (র) ভিন্ন ভিন্ন সূত্রে এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। আহমদ (ে)-এর রিওয়ায়াত পূর্বেই উল্লিখিত হয়েছে। সহীহ্ গ্রস্থদ্ধয়ে ইব্ন জুরায়জ (র) সুত্রে....আমর ইব্নুল আস (রা) হতে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্ সো) দশ তারিখে মিনায় ভাষণ দিচ্ছিলেন; এ সময় এক ব্যক্তি তার সামনে দাড়িয়ে বলল,“আমি ভেবেছিলাম- অমুক অমুক বিষয় অমুক অমুক বিষয়ের আগে, তখন আর এক ব্যক্তি দীড়িয়ে বলল, আমি ধারণা করেছিলাম যে, অমুক অমুক কাজ অমুক অমুক কাজের আগে, রাসূলুল্লাহ্ (সা) তখন বললেন, ১৯ 3 এ “করে যেতে থাক, কোন অসুবিধা নেই!” গ্রন্থকারদ্বয় এ হাদীস উদ্ধৃত করেছেন, মালিক রে) থেকে । মুসলিম (র) এ সনদে অতিরিক্ত বলেছেন এবং সে ভাষ্য বেশ ব্যাপক (যোর পূর্ণাংগ বিবরণের উপযোগী ক্ষেত্র এটা নয়। তার উপযোগী ক্ষেত্র হল “কিতাবুল আহ্কাম')। সহীহ্ গ্রন্থদ্ধয়ের ভাষ্যে আরো রয়েছে বর্ণনাকারী বলেন, এদিন যথাসময়ে আগে বা পরে করা যে কোন বিষয়ের জিজ্ঞাসার জবাবে রাসূলুল্লাহ্ সো) বললেন,“করে যাও, ক্ষতি নেই !” মিনায় অবস্থান ও রামী সংশ্লিষ্ট বিষয়াদি 8 তারপর, কথিত মতে-নবী করীম (সা) মিনায় আজকাল যেখানে মসজিদ রয়েছে সেখানে অবস্থান গ্রহণ করলেন এবং তার ডান দিকে ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।