Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৩১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া রাসূলুল্লাহ (সো)-কে দেখেছি যখন ক্ষৌরকার তার মাথা মুণ্তন করে দিচ্ছিল! এবং তার সাহাবীগণ তাকে ঘিরে রেখেছিলেন। এ উদ্দেশ্যে যে, প্রতি গাছি কেশ যেন কারো না কারো হাতে পড়ে ।” এ রিওয়ায়াত একাকী আহমদ (র)-এর। ফরয তাওয়াফের আগে সাধারণ পোশাক পরিধান ও সুগন্ধি ব্যবহার প্রসংগ তারপর, নবী করীম (সা) জামরাতুল আকাবায় কংকর মারা ও কুরবানী করার পরে এবং বায়তুল্লাহ তাওয়াফ করার আগে স্বাভাবিক পোষাক পরলেন এবং সুগন্ধি ব্যবহার করলেন। উম্মুল মু'মিনীন আইশা (রো) তাকে সুগন্ধি মাখিয়ে দিয়েছিলেন । এ প্রসংগে বুখারী রে) বলেন, আলী ইব্‌ন আবদুল্লাহ ইবনুল মাদীনী (র) হতে এ মর্মে যে, তিনি আইশা (রা)-কে বলতে শুনেছেন, আমি আমার এ দু'হাত দিয়ে রাসূলুল্লাহ (সা)-কে সুগন্ধি মাখিয়ে দিয়েছি তার ইহরাম করার সময় এবং তাওয়াফ করার আগে, হালাল হওয়ার সময় তার হালাল হওয়ার উদ্দেশ্যে । এ সময় আইশা (রা) তার দু'হাত প্রসারিত করে দেখলেন। মুসলিম (র) বলেন, ইয়াকুব আদ- দাওরাকী ও আহমদ ইব্‌ন মানী' (র) আইশা (রা) সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সো)-কে তার ইহরাম করার আগে এবং দশ তারিখ তাওয়াফ করার আগে তার হালাল হওয়ার পূর্বে সুগন্ধি মাখিয়ে দিতাম তাতে মিশকও থাকতো । নাসাঈ, শাফেরী ও আবদুর রাজ্জাক (র)-ও অনুরূপ রিওয়ায়াত করেছেন....সহীহ্‌ গ্রন্থদ্ধয়ে ইব্‌ন জুরায়ক রে) হতে (উরওয়া ও কাসিম) আইশা (রা) সূত্রে এমর্মে যে তিনি বলেছেন, বিদায় হজ্জে হালাল হওয়ার সময় এবং ইহরাম বাধার সময় রাসূলুল্লাহ সো)-কে আমার দু'হাত দিয়ে “যারীরাহ্‌" সুগন্ধি রেনু মাখিয়ে দিয়েছি। মুসলিম (র)-ও ভিন্ন সূত্রে এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। সুফিয়ান ছাওরী (র) বলেছেন, সালামা ইব্‌ন কুহায়ল (র) ইবন আব্বাস (রা) হতে, তিনি বলেছেন, “তোমরা যখন জামরায় কংকর মারলে তখন তোমাদের উপরে হারাম কৃত সব কিছু হালাল হয়ে গেল, তবে নারী সম্ভোগ ছাড়া-যতক্ষণ না বায়তুল্লাহ তাওয়াফ করো । যা তখন এক ব্যক্তি বলল, “আর সুগন্ধি? হে আবুল আব্বাস! তিনি বললেন, “রাসূলুল্লাহ (সা)-কে তার মাথায় মিশক মাখাতে আমি দেখেছি; তা কি সুগন্ধি নয়?" মুহাম্মদ ইবন ইসহাক (র) বলেন, আবু উবায়দা (র) উম্মু সালামা (রা) হতে বর্ণনা করেন তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা) যে রাত যাপনের ক্ষেত্রে পালা করে ঘুরে আসতেন তাতে দশ তারিখের (পূর্বে) রাত্রে রাসূলুল্লাহ ছিলেন আমার ঘরে । তখন ওয়াহ্‌ব ইব্‌ন যামআ (রা) ও আবু উমায়্যা গোত্রের এক ব্যক্তি জামা পরিহিত অবস্থায় এলে রাসূলুল্লাহ (সা) তাদের দু'জনকে বললেন, তোমরা কি “ইসাযা” ফরয তাওয়াফ করেছে? তারা বললেন জী না। রাসূলুল্লাহ (সা) বললেন, তা হলে তোমাদের জামা খুলে ফেল, তারা জামা খুলে ফেললেন । তখন ওয়াহ্ব (রা) তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ (সা) এটা কেন? নবী করীম (সা) বললেন, “এ দিনটিতে তোমাদের জন্য এতটুকু সুযোগ দেয়া হয়েছে যে, তোমরা জামরায় কংকর মেরে ফেললে এবং কুরবানী করে ফেললে যদি তা তোমাদের সাথে থাকে, তখন তোমাদের জন্য হারাম হয়ে যাওয়া সব কিছু হতে হালাল হতে পারবে....নারী সম্ভোগ ব্যতীত । যতক্ষণ না বায়তুল্লাহ্‌্র ফরয তাওয়াফ করে নাও। আর যদি কংকর মেরে ফেললে কিন্তু “ইফাযা' করনি, তবে তোমরা ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।