Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৩১২ আল-বিদায়া ওয়ান নিহায়া জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ (সা) তার হাদী-তে আলী ইব্‌ন আবু তালিব (রা)-কে শরীক করেছিলেন এবং আলী (রা)-র ইয়ামান থেকে নিয়ে আসা ও রাসূলুল্লাহ (সা)-এর (মদীনা ও পথ হতে) নিয়া আসা কুরবানীর উটের সমষ্টি ছিল একশ' । রাসূলুল্লাহ (সা) তার নিজ মুবারক হাতে তেষ্রিটি উট নাহ্‌র করেছিলেন।” এ প্রসংগে ইব্‌ন হিব্বান (র) বলেছেন, নবী করীম (সা)-এর জীবন কালের এ সংখ্যাটিই সাদৃশ্যপূর্ণ কেননা, তা ছিল তেষণ্টি বছর। ইমাম আহমদ (র) আরো বলেছেন, ইয়াহ্য়া ইব্ন আদম (র) আব্বাস (রা) হতে, তিনি বলেন, হজ্জের সময় রাসূলুল্লাহ সো) একশ' উট নাহ্‌্র করেছিলেন। তার মাঝে ষাটটি করেছিলেন নিজের হাতে এবং অবশিষ্ট গুলি সম্পর্কে কোউকে) হুকুম দিলে তা নাহর করা হল। প্রতিটি উট হতে এক একটুকরা নিয়ে তা একটি হাড়িতে একত্রিত করা হল....তা থেকে তিনি আহার করলেন এবং তার ঝোল পান করলেন। বর্ণনাকারী বলেন, এবং হুদায়বিয়া সন্ধি কালে সত্ুরটি উট নাহ্‌্র করেছিলেন, যে গুলির মাঝে বেদর যুদ্ধে গনীমত লব্ধ) আবু জাহ্‌লের উদ্ত্রী ছিল। বায়তুল্লাহ পৌঁছতে বাধা প্রাপ্ত হলে সেটি সন্তানের প্রতি প্রকাশিত মায়া ও অনুরাগের ন্যায় অনুরাগে প্রকাশ করতে লাগল। ইব্ন মাজা (র) আবূ বকর ইব্ন আবু শায়রা আলী ইব্‌ন মুহাম্মদ (র) সূত্রে হাদীসটি আংশিক রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ (র) আরো বলেন, ইয়া'কৃব (র) ইবৃন আব্বাস রো) হতে বর্ণনা করেন তিনি বলেন, “বিদায় হজ্জে রাসূলুল্লাহ (সা) একশ' উটের কাফেলা পাঠালেন । যার ত্রিশ (?) টি নিজের হাতে নাহ্‌র করলেন এবং বাকীগুলির জন্য আলী (রা)-কে হুকুম করলে তিনি সেগুলি নাহ্‌র করলেন। তিনি বললেন__ ৫৪০০০ ১৯:১৭ ০০ ০৩ ৬৯৪১৯ ০১৪ ওই ৯9 7৭ ০০4৪১ “এগুলির গোশত, চামড়ার জিন-গদী গুলি জনতার মাঝে বন্টন করে দাও, কসাইদের কিন্তু এ থেকে কিছুই দেবে না; এবং প্রতিটি উট হতে আমাদের জন্য এক এক টুকরা নিয়ে সে গুলি একটি ডেগচীতে রেখে পাকাবে আমরা তার গোশত খাব এবং তার ঝোল খাবো ।” আলী (রা) তা-ই করলেন। সহীহ্‌ গ্রন্থদ্ধয়ে মুজাহিদ (র) আলী (রা)-র হাদীসে সাব্যস্ত হয়েছে যে, আলী (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) আমাকে তার উট পালের ব্যবস্থাপনা করার, সে গুলির গোশ্ত-চামড়া গদীসমূহ সাদাকা করে দেয়ার এবং তা থেকে কসাইকে কিছুই না দেয়ার হুকুম করলেন। তিনি বললেন, 3২০ ০)-০ 42০১ ০১৯২ “আমরা কসাইকে নিজেদের থেকে দিয়ে দিব।” আবু দাউদ (র) বলেন, মুহাম্মদ ইবৃন হাতিম (র) আরাফা ইব্নুল হারিছ আল-কিনদী (রো) সুত্রে বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে দেখেছি যখন তার কাছে (কুরবানীর) উটগুলি নিয়ে আসা হল। তিনি বললেন, “আবু হাসান (আলী)-কে আমার কাছে ডেকে আন।” তখন আলী (র)-কে তার কাছে ডেকে আনা হলে তিনি বললেন, 5৯ ০৪4 ১৯ “তুমি বন্লমের নিম্নভাগ ধরে রাখ ।” রাসূলুল্লাহ (সা) নিজে বল্পমের উপরের দিকটা ধরলেন। পরে দুজনে তা দিয়ে উটগুলি “জখম' (জবাই) করলেন। এ কাজ সমাধা করে তিনি নিজের 'খচ্চরে' আরোহণ করলেন এবং আলী (রা)-কে সহ- আরোহী করলেন। এ হাদীস একাকী আবু দাউদ (র) বর্ণনা করেছেন এবং এর সনদ ও পাঠে “বিরলতা' রয়েছে । -আন্মাহ্‌ সমধিক অবগত | ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।