Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩০৯ বাড়িয়ে দিলেন। তারপর মধ্যবর্তী পথ ধরে চললেন যা বড় জামরা পর্যন্ত পৌঁছায়, জামরা পর্যন্ত পৌঁছলে তিনি সাতটি কংকর মারলেন প্রতি কংকরের সাথে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছিলেন। সে গুলি ছিল চিল ছড়ার কংকরের আকৃতির কংকর মারলেন উপত্যকার নিম্নভূমি হতে (মুসলিম)। বুখারী (র) বলেন,....জাবির (রা) বলেছেন, নবী করীম (সা) দশ তারিখে প্রথম প্রহরে রমী করলেন এবং তার পরের দিনগুলিতে রমী করলেন দুপুরের পরে ।” বুখারী-র এ তা'লীকে (সনদ বিহীন) হাদীসটিই মুসলিম €র) সনদ যুক্ত করে রিওয়ায়াত করেছেন ইব্‌ন জুরায়জ- আবুয যুবায়র-জাবির (রা) সনদে জাবির (রা) বলেন, নবী করীম (সা) দশ তারিখে জামরায় কংকর মারলেন প্রথম প্রহরে তবে তার পরের দিন তা ছিল সূর্য (পশ্চিমে) ঢলে পড়ার পরে । সহীহ্‌ বুখারী মুসলিমে আমাশ (র) আবদুর রহমান ইব্‌ন ইয়ামীদ (র) হতে, তিনি বলেন, আবদুল্লাহ (রা) উপত্যকার নিম্নভূমি হতে কংকর মারলে আমি বললাম, হে আবু আবদুর রহমান! কিছু লোক উপত্যকার উচু ভূমি হতে কংকর মেরে থাকে ।” তিনি বললেন, “যিনি ব্যতীত আর কোন ইলাহ্‌ নেই তার কসম! এটাই কংকর নিক্ষেপের দাড়াবার স্থান যেখানে সুরা বাকারা নাধিল করা হয়েছিল ।” (এ ভাষ্য বুখারী-র) শুবা রে) হাকাম (র) সূত্রে....আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হতে গৃহীত বুখারী (র)-এর হাদীস ভাষ্যে রয়েছে- “তিনি (ইব্‌ন মাসউদ) বড় জামরার কাছে এসে বায়তুল্লাহ বাম হাতের দিকে এবং মিনা ডান দিকে রেখে সাতটি কংকর মারলেন এবং বললেন, “যার প্রতি সুরা বাকারা নাধিল করা হয়েছিল তিনি এ ভাবেই রমী করেছেন ।” বুখারী (র)-এর পরবর্তী বর্ণনায় উল্লেখ করেছেন যারা সাতটি কংকর মারেন। প্রতি কংকরের সময় তাকবীর ধ্বনি দেন- এ বিষয়টি নবী করীম (সা) হতে ইব্‌ন উমর (রা) রিওয়ায়াত করেছেন৷ জা“ফর ইব্‌ন মুহাম্মদ (র)....জাবির (রা) সনদের হাদীসেই এ বিষয়টি পাওয়া যায়। যেমনটি পূর্বে উল্লেখিত হয়েছে-তিনি বড় জামরার কাছে গিয়ে সাতটি কংকর মারলেন যার প্রতিটি কংকরের সাথে তাকবীর ধ্বনি উচ্চারণ করেন। কংকরগুলি ছিল টিল ছোড়ার কংকরের আকারের । বুখারী (র) তার এ অনুচ্ছেদ শিরোনামের অধীনে আমাশ (র) সূত্রে....আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) সনদের হাদীসটি অন্তর্ভুক্ত করেছেন। এ মর্মে যে, তিনি (ইবৃন মাসউদ) জামরার কাছে এসে উপত্যাকার নিম্নভূমি হতে সাতটি কংকর মারলেন । প্রতিটি কংকরের সাথে তাকবীর ধ্বনি দিচ্ছিলেন।” তার পর বললেন, “এ স্থান-হতেই যিনি ব্যতীত আর কোন ইলাহ্‌ নেই তার কসম! তিনি রাসূলুল্লাহ (সা) দীড়িয়ে ছিলেন যার উপরে সূরা বাকারা নাযিল হয়েছিল।” মুসলিম (র)-এর রিওয়ায়াত ইব্‌ন জুরায়জ (র)....জাবির ইব্‌ন “আবদুল্লাহ (রা) সূত্রে বলেন, “ঢেলা ছোড়ার কংকরের ন্যায় সাতটি কংকর দিয়ে আমি রাসূলুল্লাহ (সা)-কে জামরায় কংকর নিক্ষেপ করতে দেখেছি।” ইমাম আহমদ (র) বলেন, ইয়াহয়া ইবৃন যাকারিয়্যা রে) ইবুন আব্বাস (রা) হতে এ মর্মে বর্ণনা করেন যে, “নবী করীম (সা) দশ তারিখে শেষ (বড়) জামরায় কংকর মেরেছিলেন আরোহী অবস্থায়।” তিরমিধী (র) এ হাদীসটি রিওয়ায়াত করেছেন আহমদ ইব্‌ন 'মানী' (র)(ইয়াহ্‌ইয়া ইব্‌ন যাকারিয়্যা ইবৃন আবু যাইদা) এ সনদে এবং এটি হাসান মন্তব্য করেছেন। ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।