৩০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া””*+ আবূ আবদুল্লাহ আল-হাফিজ (র) জাবির (রা) হতে- নবী করীম (সা)-এর হজ্জ সম্বন্ধে বর্ণনা করেন যে, তিনি বলেন অবশেষে যখন তিনি মুহাস্সির-এ পৌঁছলেন তখন বাহনের গতি একটু বাড়িয়ে দিলেন। মুসলিম (র) তার সহীহ্-তে এ হাদীস রিওয়ায়াত করেছেন আবূ বকর ইব্ন আবু শায়বা (রা) থেকে । বায়হাকী রে)-এর পরবর্তী রিওয়ায়াত সুফিয়ান ছাওরী (র) সুত্রে....জাবির (রা) হতে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) (মুযৃদালিফা হতে) প্রস্থান শুরু করলেন, তিনি ছিলেন অত্যন্ত প্রশান্ত । তিনি সাথীদেরও শান্ত সুশৃংখল থাকতে বললেন এবং কংকর দিয়ে জাম্রাসমুহে (তিন শয়তানের গায়ে) কংকর মারতে নির্দেশ দিলেন এবং বললেন__ 1১১ ৮৮০০ ১5 ৯) ১ এ ১৫১ 0১ ১০19৮ “তোমরা আমার কাছে তোমাদের হজ্জ পালনের রীতি-নীতি শিখে নাও, হতে পারে আমার এ বছরের পরে তোমাদের সাথে আমার আর সাক্ষাত হবে না।” বায়হাকী (র)-এর পরবর্তী রিওয়ায়াত ছাওরী (র) সূত্রের, আবদুর রহমান ইব্নুল হারিছ (র), আলী (রা) হতে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) মুয্দালিফা থেকে চলতে শুরু করে মুহাস্সির পর্যন্ত পৌঁছলে তার উটনীকে তাড়া দিলেন। অবশেষে নিম্নভূমি অতিক্রম করার পর থাকলেন। তারপর ফায্ল (ো)-কে সহ-আরোহী করে জাম্রা-য় এসে কংকর মারলেন । এ রিওয়ায়াত এ ভাবেই সংক্ষেপে বর্ণিত। এ প্রসংগে ইমাম আহমদ (র) বলেছেন, আবূ আহ্মদ মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ আয্ যুবায়রী (র) আলী (রা)-এর বরাতে বর্ননা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা) আরাফাতে অবস্থান করে বললেন__ ১৪ 415 4১) ৪০1২১ ০) এটিই অবস্থান ক্ষেত্র; এবং গোটা “আরাফা-ই অবস্থান ক্ষেত্র ।” এবং সূর্য অস্ত গেলে তিনি প্রস্থান শুরু করলেন এবং উসামা (রা)-কে সহ-আরোহী করলেন। তিনি তার উটকে “আনাক' চালে ধৌর মন্দগতিতে) চালাতে লাগলেন। জনতা তার ডানে বামে ছড়িয়ে ছিটিয়ে চলছিল, তিনি যেন তাদের প্রতি দৃষ্টিপাত করছিলেন না। (তাদের প্রতি বিধি-নিষেধ আরোপিত হচ্ছিল না।) তিনি বলে চলছিলেন, ধীরে হে লোক সকল!” তারপর মুয্দালিফায় পৌঁছে লোকদের নিয়ে মাগরিব ও “ইশার সালাতদ্বয় তারপর সকাল হওয়া পর্যন্ত রাত্রি যাপন করলেন। তারপর “কুযাহ্* পাহাড়ে এসে-কুযাহ্ পাহাড়ের উপরে অবস্থান করলেন এবং বললেন, ২৪১০ 1-615 ₹ ২৯) ৪৪ ০11১১ “এটাই অবস্থান ক্ষেত্র; এবং মুয্দালিফা পুরোটাই অবৃস্থান ক্ষেত্র ।” তারপর চলতে শুরু করলেন এবং মুহাস্সির প্রান্তে পৌঁছে থামলেন। তখন তার বাহনকে তাড়া দিয়ে দ্রুত গতিতে নিম্নভূমি অতিক্রম করার পর তাকে থামিয়ে দিলেন। তারপর ফায্ল রো)-কে সহ-আরোহী করে চলতে লাগলেন এবং জাম্রা-য় পৌঁছে কংকর নিক্ষেপ করলেন। তারপর (কুরবানীর স্থলে) পৌঁছে বললেন, ! ১৯১৭ ৮৫5 (৮১৭১১৯১৭1১৬ “এ হচ্ছে কুরবানী ক্ষেত্র, আর মিনা-র সম্পূর্ণটাই কুরবানী ক্ষেত্র।” বর্ণনা কারী বলেন, এ সময় খাছ"'আম গোত্রের এক তরুণী তীর কাছে ফাত্ওয়া জিজ্ঞাসা করল, সে বলল, “আমার পিতা একজন অতিশয় বৃদ্ধ, কথার খেই হারিয়ে ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।