০ আল-বিদায়া ওয়ান নিহায়।০" ৮১ ৩০৩ বিশুদ্ধতর। হাঁ, তবে (আল্লাহ ভরসা করে) (প্রাধান্য প্রদানের পন্থা অবলঘ্ন না করে দুই হাদীসের মাঝে সমন্বয় বিধান প্রয়াসে) এ কথাও বলা যেতে পারে যে, কিশোররা নারীদের চেয়ে তুলামলক কম ভারী ও উদ্যমী। তাই কিশোরদের সূর্যোদয়ের আগে 'রামী' না করার হুকুম দেয়া হয়েছে। আর নারীদের জন্য সূর্যোদয়ের আগেও রামী করার অনুমতি দেয়া হয়েছে, যেহেতু তারা চলনে ভারী এবং তাদের ক্ষেত্রে পর্দার ব্যবস্থা অধিক জরুরী ।-আল্লাহ সমধিক অবগত ৷ আর যদি আসমা' (রো) তাওকীফী [নবী করীম (সা) হতে প্রাপ্ত সরাসরি শরীআতী ] বিধানরূপে না শুনে তা করে থাকেন তবে (তা হবে আসমা'-এর ব্যক্তিগত আমল এবং সে ক্ষেত্রে ) ইব্ন আব্বাস রো)-এর হাদীস আসমা" রো)-এর ব্যক্তিগত আমল ও কর্মপন্থার চেয়ে অগ্বাধিকার যোগ্য হবে। তবে আবূ দাউদ (র)-এর বিবৃতি প্রথম অভিমতকে সবল করে। আবু দাউদ (র) বলেন, মুহাম্মাদ ইবৃন খাল্লাদ আল বাহিলী (র) সূত্রে... (আতা বলেন, জনৈক “খবর দাতা” আমাকে খবর দিয়েছেন) আসমা '(রা) হতে এ মর্মে যে, তিনি রাতের বেলা জাম্রায় কংকর নিক্ষেপ করলেন। আমি (রাবী) বললাম, আমরা রাতের বেলা জামরায় কংকর মেরে ফেললাম! তিনি বললেন, নবী করীম (সা)-এর যুগে আমরা এ ভাবেই করতাম। বুখারী (র) বলেন, আবু নু'আয়ম (র)....(মুহাম্মাদ সুত্রে) আইশা (রা) হতে, তিনি বলেন, আমরা মুযৃদালিফায় অবতরণ করলে সাওদা (রা) জনতার ভিড়ের আগে (মিনায়) চলে যাওয়ার জন্য নবী করীম (সা)-এর কাছে অনুমতি চাইলেন। সাওদা ছিলেন ধীর গামিনী ভারী নারী । নবী করীম (সা) তাকে অনুমতি দিলে মানুষের ভিড় ও হৈ হুল্লোড়ের আগেই তিনি চলে গেলেন। আমরা সকাল হওয়া পর্যন্ত অবস্থান করলাম এবং পরে নবী করীম (সা)-এর প্রস্থানের সময় প্রস্থান করলাম । তবে কিনা, আমিও যদি রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে (আগে চলে যাওয়ার) অনুমতি চেয়ে নিতাম যেমন সাওদা অনুমতি নিয়েছিলেন তবে তা আমার কাছে যে কোন আনন্দের বিষয়ের চেয়ে অধিক পসন্দনীয় হত।” মুসলিম (র) এ হাদীস আহরণ করেছেন কানাবী (€র) সূত্রে....এ সনদে । আর বুখারী-মুসলিম উভয় অন্য সনদে আহরণ করেছেন....সূফ্য়ান ছাওরী (র)-এর হাদীস সংঘহ হতে আইশা (রা)-এর বরাতে । আবূ দাউদ (র) বলেন, হারূন ইব্ন আবদুল্লাহ (র) আইশা (রা) হতে, তিনি বলেছেন, দশ তারিখের রাতে রাসূলুল্লাহ্ (সা) উম্মু সালামাকে পাঠিয়ে দিলে তিনি ফজরের আগেই জামরায় কংকর নিক্ষেপ করলেন। তারপর অবস্থান ক্ষেত্রে চলে গেলেন। সে দিনটি ছিল, যে দিন রাসূলুল্লাহ্ (সা) পালা মতে থাকবেন-অর্থাৎ (আবূ দাউদ বলেন) উম্মু সালামা-এর কাছে ।* এটি একটি সবল ও উত্তম সনদ যার রাবীগণ সকলেই নির্ভরযোগ্য ও বিশ্বস্ত । মুয্দালিফায় নবী করীম (সা)-এর তালবিয়া পাঠ প্রসংগ মুসলিম (র) বলেন, আবূ বকর ইব্ন আবু শায়বা....আবদুর রহমান ইবৃন ইয়াধীদ (র) থেকে বর্ননা করেছেন, তিনি বলেন, আবদুল্লাহ রো) আমাদের মুযৃদালিফায় অবস্থান কালে ১. অর্থাৎ নবী করীম (সা)-এর বিবিগণের পালাক্রমিক. হিসাবে এঁ দিন-রাত ছিল উম্মু সালামার-পালা ।- অনুবাদক । | ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।