৩০২ আল-বিদায়া ওয়ান নিহায়া করে যতক্ষণ ইচ্ছামত দু'আ করতে থাকতেন এবং পরে ইমামের অবস্থান ও প্রস্থানের আগেই তারা মিনার উদ্দেশ্যে প্রস্থান করতেন। তাদের কেউ কেউ ফজর সালাতের সময় মিনায় পৌঁছে যেতেন আর কেউ বা তার একটু পরে পৌঁছাতেন। তারা সেখান পৌঁছে জামর্য় কংকর নিক্ষেপ করতেন। ইবৃন উমর (রা) বলতেন, “রাসূলুল্লাহ্ (সা) এদের ব্যাপারে বিশেষ অনুমতি দিয়েছেন।” সুলায়মান ইব্ন হার্ব (র) ইব্ন আব্বাস (রা) হতে, তিনি বলেন, “রাসূলুল্লাহ্ (সো) আমাকে রাতের বেলা মুযদালিফা হতে পাঠিয়ে দিলেন।” বুখারী (র) আরো বলেন, আলী ইব্ন আবদুল্লাহ রে) আবদুল্লাহ ইব্ন আবূ ইয়াধীদ (র) ইব্ন আব্বাস (রা)-কে বলতে শুনেছেন, “মুয্দালিফার রাতে নবী করীম (সা) তীর পরিবারের দুর্বলদের মাঝে যাদের আগে পাঠিয়ে দিয়েছিলেন আমিও ছিলাম তাদের একজন ।” মুসলিম (র) এ হাদীস খানা রিওয়ায়াত করেছেন ইবৃন জুরীয়জ (র) সূত্রে । ইব্ন আব্বাস রো) বলেন, রাসূলুল্লাহ্ (সা) মুযদালিফা হতে শেষ রাতে তার পরিবারের আসবাব-পত্র ও নারীগণের সাথে আমাকে প্রত্যুষে পাঠিয়ে দিয়েছিলেন। ইমাম আহমদ (র) বলেন, সুফিয়ান ছাওরী রে)....ইব্ন আব্বাস (রা) হতে, বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সো) আমাদের বনু মুস্তালিবের কিশোরদের আমাদের দুর্বলতার খাতিরে/আসবাব পত্রের দায়িত্ব দিয়ে আগে পাঠিয়ে দিলেন। তিনি আমাদের মমেনোরঞ্জনের উদ্দেশ্যে) তার হাত দিয়ে, আমাদের উরুতে কোমল স্পর্শ দিচ্ছিলেন এবং বলছিলেন, “আমার ছেলেরা ! সূর্য উদয়ের আগে কিন্তু “রামী' (শয়তানকে কংকর নিক্ষেপ) কর না।” আহ্মদ (র) আবদুর রহমান ইবৃন মাহদী (র) হতেও এ হাদীসখানা অনুরূপ রিওয়ায়াত করেছেন। আবূ দাউদ (রে) এ হাদীস এবং নাসাঈ (র) ও ইব্ন মাজা রে) আহমদ ও তাবারাণী বিভিন্ন সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন । বুখারী (র) আরো বলেছেন, মুসাদ্দাদ (র) আসমা" (রো)-র আযাদকৃত গোলাম আবদুল্লাহ (রে) হতে-আসমা" (রা) সম্পকে এ মর্মে বর্ণনা করেন যে, তার মুযদালিফায় অবস্থানের রাতে তিনি সেখানে অবতরণ করলেন এবং সালাত (নেফল) আদায়ে নিমগ্ন হলেন। কতক্ষণ সালাত আদায়ের পরে বললেন, ও ছেলে! দেখো তো! চাঁদ ডুবেছে কি না? আমি বললাম, না। তখন তিনি আরো কিছুক্ষণ সালাত আদায়ের পরে বললেন, চাঁদ অস্ত গিয়েছে কি? আমি বললাম, জী হ' তিনি বললেন, তবে রওয়ানা হওয়ার ব্যবস্থা কর। আমরা প্রস্থানের ব্যবস্থা করলাম এবং (মিনা অন্মখে) চললাম। এমন কি তিনি জামরায় কংকর মেরে ফিরে আসলেন এবং তীর অবস্থান স্থলে পৌছে ফজরের সালাত আদায় করলেন। আমি তাকে বললাম, আম্মাজান, আমার মনে হয় আমরা আধার থাকতেই সালাত আদায় করে ফেল্লাম! তিনি বললেন, হে বৎস! রাসূলুল্লাহ্ (সা) নারীদের জন্য এ অনুমতি দিয়েছেন। মুসলিম (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন ইব্ন জুরায়জ (র) সূত্রে....এ সনদে। সুতরাং এখানে যেমন উল্লেখ করা হল-হযরত আস্মা' বিনত্ (আৰু বকর) সিদ্দীক (রা) ফজর হওয়ার আগে জামরায় কংকর মারা দি “তাওকীফী" [অর্থাৎ নবী করীম (সা)-এর পক্ষ হতে শরী“আত সম্মত অনুমোদন] রূপে হয়ে থাকে তবে তার এ রিওয়ায়াত ইব্ন আব্বাস রো)-এর (পূর্ববর্তী) রিওয়ায়াতের তুলনায় অগ্ৰাধিকার পাবে। কেননা, আসমা" (রো)-এর হাদীসের সনদ ইব্ন “আব্বাসের হাদীসের সনদের তুলনায় ১. শেষ বয়সে হযরত আসমা (রা) দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। -অনুবাদক ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।