Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

৩২ আল- বিদায়া ওয়ান নিহায়া. “এ বাগানের ফল-ফসলের পরিমাণ অনুমান কর তো।” লোকেরা যে যার মত অনুমান করল । রাসূলুল্লাহ (সা) অনুমান করলেন দশ ওয়াসক | রাসূলুল্লাহ (সা) মহিলাটিকে বললেন-_ ২০ | ৪১8 0 এ] ৮৯০ ৪৯ এ ০০৯৪ ৮ ৪৮০৭ “আমরা ফিরে আসা পর্যন্ত এ বাগানের উৎপন্ন ফল-ফসলের সংরক্ষণ করে রাখবে ।” বর্ণনাকারী বলেন, তারপর তিনি তাবুকে উপনীত হওয়া পর্যন্ত সফর অব্যাহত রাখলেন। সেখানে পৌছে রাসূলুল্লাহ (সো) বললেন, 43০ 985 ০৯১44 03 ০4৪ ০৯০ ৪৪ 098 ১৪ 5 ০১৯৪০ খা ০০ ০6৮৯ “শোন! আজ রাতে তোমাদের উপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে যাবে। সুতরাং কেউ যেন এ রাতে বের না হয়। যাদের উট রয়েছে, তারা যেন সেগুলির বাধন মযবৃত করে রাখে ।” (বর্ণনাকারী) আবু হুমায়দ (রা) বলেন, আমরা মযবৃত করে উট বেঁধে রাখলাম । রাতের বেলা প্রচণ্ড বায়ু প্রবাহ আমাদের উপর দিয়ে বয়ে গেল। এক ব্যক্তি তার মাঝে বের হলে বাতাসের ঝাপটা তাকে “তায়” পাহাড়ের কাছে নিয়ে গেল। এ সময় আয়লা২-র সামন্ত রাজা (-র দূত) রাসূলুল্লাহ (সা)-এর দরবারে হাজিরী দিলেন। রাজা রাসূলুল্লাহ (সা)-কে একটি সাদা রঙের খচ্চর হাদিয়া দিলেন। রাসূলুল্লাহ (সা) তাকে খেলাত স্বরূপ “চাদর' দিলেন এবং তাকে নিরাপত্তাপত্র লিখে দিলেন। এরপর তিনি আমাদের নিয়ে ফিরে চললেন। ফিরতি পথে ওয়াদিল কুরায় পৌছলে তিনি বাগানের মালিক সেই মহিলাকে বললেন, তোমার বাগানে কি পরিমাণ ফসল হল ? সে বলল, দশ ওয়াসক -যা রাসূলুল্লাহ (সা) অনুমাণ করেছিলেন । তখন রাসূলুল্লাহ (সা) বললেন, আমি একটু দ্রুত ফিরতে চাই; তোমাদের কেউ দ্রুত যেতে চাইলে সে যেন দ্রুত চলে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (সা) রওয়ানা হলেন। আমরাও তার সাথে চললাম । মদীনার কাছাকাছি পৌছলে তিনি বললেন-_ এ হল তাবা (পবিত্র মদীনা)। উহুদ পাহাড় দৃষ্টি গোচর হলে তিনি বললেন, এ হল উহুদ । সে আমাদের ভালবাসে, আমরাও তাকে ভালবাসি । আমি তোমাদেরকে আনসারীদের মাঝে শ্রেষ্ঠ গোত্র সম্পর্কে অবহিত করব কি ? আমরা বললাম, অবশ্যই ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন-_ 05 ৪ ০১ ১১০৮০৭ ৪ ০১০১ ০৫৯) ১৩০ ও ০৩ ০১-৪৪-০১১৭ 31০১৭ ১৯৭ -১৯৯ ০০5১১ “আনসারীদের শ্রেষ্ঠ গোত্র হচ্ছে নাজ্জার গোত্র । তারপর আবৃদুল আশহাল গোত্র, তারপর বনু সাঈদা, তারপর আনসারীদের প্রতিটি গোত্রেই কল্যাণ রয়েছে। বুখারী ও মুসলিম (রে) আমর ইবন য়াহয়া (র) থেকে একাধিক সূত্রে রিওয়ায়াত করেছেন ।” ১. এক ওয়াসক (৮৯3) ৬০ সা অর্থাৎ পাচ মনের কিছু অধিক; ২০০ কিলোগ্রাম । ২, ঈলা বা আয়লা তৎকালীন আরবের উত্তর সীমান্তে রোমান সীমান্ত বন্দর । বর্তমান জর্দানের বন্দর “আয়লা' বা আয়লাত এর কাছাকাছি অবস্থিত ছিল। -অনুবাদক ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।