Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯৯ তালবিয়া উচ্চারণ করতে থাকলেন। মুসলিম (র) এ হাদীসখানা বিভিন্ন রাবীর বরাতে বর্ণনা করেছেন। ইমাম আহম্মদ (র) বলেন, ওয়াকী (র) উসামা ইবন যায়দ রো) হতে এমর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ সো) তাকে আরাফা হতে রওয়ানা কালে সহ-আরোহী করলেন। রাবী বলেন, তখন লোকেরা বলাবলি করল যে, আমাদের এ সাথী (ডেসামা) তার (নবী করীম (সা)- এর কর্ম ধারা আমাদের অবহিত করতে পারবে । রোবী বলেন) উসামা রো) বলেছেন, আরাফা থেকে চলতে শুরু করলে (প্রথমে) তিনি থেমে পড়লেন, তার বাহনের মাথা এমন ভাবে থামিয়ে রাখলেন যে, তার মাথা হাওদার মাঝ বরাবার পৌছে গিয়েছিল-কিংবা প্রায় পৌছে ছিল। তিনি হাতের ইশারায় লোকদের বলছিলেন,শৃংখলা! শৃংখলা! শৃংখলা! এভাবে মুযদালিফায় উপনীত হলেন। তারপর (পরের দিন) ফাযল ইবন আব্বাস (রা)-কে সহ-আরোহী করলেন। রাবী বল্লেন, তখন লোকেরা বলাবলি করল, আমাদের এ সাথী (উসামা) তার নেবী সা) এর কর্ম ধারা আমাদের অবহিত করতে পারবে । পরে ফাযল (রা) বললেন, নবী করীম (সা) মৃদু গতিতে গত দিনের মতই ধীরে ধীরে চলতে থাকলেন। ওয়াদী মুহাসসার নিম্মভূমিতে) পৌছলে তিনি চলার গতি দ্রুততর করে দিলেন, যতক্ষণ না বাহন তাকে নিয়ে সমতল ভুমিতে পৌছল। বুখারী রৈ) বলেন,সাঈদ ইবন আবু মারয়াম (র) ইবন আব্বাস (রা)-এর বরাতে হাদীস শুনিয়েছেন যে, আরাফার দিন নবী করীম (সা) মুযদালিফার উদ্দেশ্যে চলতে শুরু করলেন। নবী করীম (সা) তার পিছনে প্রচন্ড হাক ডাক ও উট প্রহার করার আওয়ায শুনতে পেয়ে তার চাবুক দিয়ে তাদের দিকে ইর্থগত করে বললেন, লোক সকল! 4১১ ₹৩০ তোমরা শান্তি শৃংখলা বজায় রেখে চলো; কেননা, উট তাড়ানোতে কোন বিশেষ পুণ্য নেই। -এ সূত্রে একাকী বুখারী (র) এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। আর ইমাম আহমদ, মুসলিম ও নাসাঈ (র) কর্তৃক আতা ইব্‌ন আবু রাবাহ, ইবন আব্বাস, উসামা ইবন যায়দ (রা)-এ সনদে হাদীসটি রিওয়ায়াতের বিবরণ পূর্বেই উল্লেখিত হয়েছে।-আল্লাহই সমধিক অবগত | | ইমাম আহমদ রে) বলেন, এ হাদীস উদ্ধৃত করা কালে অতিরিক্ত বলেছেন। বর্ণনাকারী বলেন, তারপরে তার মুযদালিফায় অবতরণ করা পর্যন্ত কোন পা তুলে চলাচলকারী (অর্থাৎ কোন বাহন) কে ছুটে এগিয়ে যেতে দেখিনি । ইমাম আহমদ (র) আরো বলেন, হুসায়ন ও আবু নুআয়ম (র) তিনি ইবন আব্বাস (রা) থেকে এ মর্মে উদ্ধৃত করেছেন যে, আরাফাত ও মুযদালিফায় নবী করীম (সা) যখনই কোথাও অবতরণ করেকেরেছেন তা শুধু প্রশ্রবের জন্য ইমাম আহমদ (র) বলেন, ইয়াধীদ ইবন হারূন (র)-আনাস ইবন সীরীন (র) হতে, তিনি বলেন, আমি ইবন উমার (রা)-এর সংগে আরাফাতে ছিলাম । তিনি কোথাও বের হওয়ার সময় হলে আমিও তার সাথে বেরোতাম। শেষ পর্যন্ত তিনি ইমামের সাথে প্রথম ওয়াক্ত (যুহর) ও আসর সালাত আদায় করলেন। তারপর তিনি এবং আমার সংগীদের নিয়ে আমি ও তার সাথে অবস্থান করলাম । পরে ইমাম মুযদালিফার উদ্দেশ্যে চলতে শুরু করলে আমরাও তার সাথে চলতে শুরু করলাম । আমরা গিরিপথদ্বয়ের আগের অপরিসর স্থানে পৌঁছলে তিনি উট বসালেন । আমরাও উট বসালাম । আমরা অনুমান করছিলাম যে, তিনি এখানে (মাগরিব) সালাত আদায় করতে মনস্থ করছেন। তখন তার বাহনের দায়িতৃ ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।