05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯৭ হয়েছিল। _সেটি ছিল জুমু'আর দিন আরাফার বিকেল বেলা । বুখারী (র) এটি রিওয়ায়াত করেছেন হাসান ইবনুস-সাবাহ (র)....হতে এবং বুখারী অন্য এক রিওয়ায়াতে এবং মুসলিম, তিরমিযী ও নাসাঈ (র) কায়স ইবন মুসলিম (র) হতে বিভিন্ন সূত্রে এ সনদে উদ্ধৃত করেছেন। আরাফাত হতে নবী করীম (সা)-এর আল-মার্শআরুল হারাম-মুযদালিফা অভিমুখে গমন জাবির (রা) তার দীর্ঘ হাদীসে বলেছেন, তিনি নবী করীম করতে থাকলেন। অবশেষে সূর্যাস্তের পর দিগন্তে তা হলু (সা) (আরাফা প্রান্তরে) অবস্থান দের আভা মিলিয়ে যেতে থাকলে যখন সূর্য-বৃত্ত অদৃশ্য হয়ে গেল তখন উসামা (রা)-কে নিজের পিছনে সহ-আরোহী করে রাসূলুল্লাহ্ (সা) চলতে শুরু করলেন। তিনি কাসওয়া উন্ত্রীর লাগাম এমন সজোরে টেনে রাখলেন যে, তার মাথা তার উরু ছুতে লাগল । তিনি তখন তার ডান হাত দিয়ে ইংগিত করে করে বলছিলেন লোক সকল! ধীর স্থিরে! . শান্তভাবে এগিয়ে চল)! সামনে কোন টিলা পাহাড় পড়লে তাতে চড়া পর্যন্ত উটনীর লাগাম টিলা করে দিতেন। এভাবে মুযদালিফায় পৌছে সেখানে এক আযান ও দুই ইকামতে মাগরিব ও ইশার সালাতদ্বয় আদায় করলেন এবং এ দুইয়ের মাঝে কোন তাসবীহ (নফল) আদায় করলেন না। মুসলিম) বুখারী (র) আরাফা হতে প্রস্থানকালে চলার গতি । অনুচ্ছেদ শিরোনামে বলেন, আবদুল্লাহ্ ইবন ইউসূফ থেকে বর্ণনা করেন, উসামা (রা)-কে রাবী উরওয়ার উপস্থিতিতে জিজ্ঞাসা করা হল-বিদায় হজ্জে আরাফা হতে মুয়দালিফা যাওয়ার পথে নবী করীম (সা) কিভাবে পথ চলেছিলেন? তিনি বললেন, সাধারণত তিনি “আনাক চালে+ চলতেন, তবে সামনে ফাকা দেখলে “নাস' চালে চলতেন। রাবী হিশাম (র) বলেন, 'নাস' হল “আনাক'-এর চেয়ে দ্রুততর গতি । ইমাম আহম্মদ (র) এবং তিরমিযী (র) ব্যতীত হয় গ্রন্থকার সকলেই হিশাম ইবন উরওয়া....উসামা ইবন যায়দ (রা) সনদে রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ রে)....আরো বলেন, ইয়াকুব €র) উসামা ইবন যায়দ রো) হতে তিনি বলেন, আমি আরাফার শেষ বেলায় রাসূলুল্লাহ সো)-এর সহ-আরোহী ছিলাম । উসামা (রো) বলেন, সূর্য অস্ত গেলে রাসূলুল্লাহ (সা) (মুযদালিফা পানে) চলতে লাগলেন, তিনি যখন পিছনে জনতার ভিড়ের হৈহল্লা শুনতে পেলেন তখন বললেন_ €৮-4১১ ০] ১৪॥ 0) 2১৫৯ ৯৫১০ ০১॥]0৫2। 1১33) ধীরে, লোক সকল! শান্ত স্থির থাকবে! দ্রুত উট ঘোড়া ছুটানোতে কোন পুন্য নেই। উসামা (রো) বলেন, এভাবে রাসূলুল্লাহ সো) লোকদের ভিড় দেখলে “আনাক' গতিতে চলতেন এবং পথ ফাঁকা দেখলে উটকে গতিশীল করতেন। অবশেষে মুযদালিফায় উপনীত হলে তিনি মাগরিব ও ইশার সালাতদ্বয় একত্রিত করলেন। তারপর ইমাম আহমদ (র) মুহাম্মদ ইবন ইসহাক রর) সূত্রের ইবরাহীম (র) উসামা ইবন যায়দ (রা) সনদেও অনুরূপ রিওয়ায়াত করেছেন। ইমাম আহমাদ (র) আরো বলেন, আবূ কামিল (র) ইবন উসামা ইবন যায়দ (রো) সুত্রে বর্ণনা করেন, তিনি বলেন, ১."আনাক' (৬৯) ও নাসস (১০) উটের গতি চলার বিশেষ । প্রথমটি ঘাড় উঁচু করে দোলার তালে চলা । দ্বিতীয়টি দ্রনত চলার জন্য উটকে উত্তেজিত করা ।__ অনুবাদক - ৬) ড/ড/%.711000119.00107
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।