05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯৫ মিসকীনের ন্যায় ভিক্ষা প্রার্থী, আপনার কাছে হীন দুর্বলের ন্যায় কাকুতি মিনতি কারী । শংকিত পতিতের ন্যায় আপনার কাছে দু'আ করছি-যার গর্দান আপনার সমীপে অবনত, যার অশ্রু আপনার জন্য প্রবাহিত, যার দেহ আপনার কাছে আবনমিত, যার নাক (মর্যাদা) আপনার. কাছে ধুলি লুষ্ঠিত। ইয়া আল্লাহ্ আপনার সকাশে দু'আর ওয়াসিলায় আমাকে, হে. প্রতিপালক! দুর্ভাগা বানাবেন না; আমার প্রতি হোন গ্রেহশীল, দয়াবান। হে শ্রেষ্ঠ প্রার্থনা শ্রবণকারী! হে শ্রেষ্ট দাতা! হাত তোলা প্রসংগে ইমাম আহমদ (র) বলেন, হুশায়ম (র)....উসামা ইবন যায়দ (র) সূত্রে বলেন, আরাফাতে আমি নবী করীম (সা)-এর সহ-আরোহী ছিলাম । তিনি দ:আ করার জন্য দুহাত তুললেন । তখন তার উটনী ঝুঁকে পড়লে তার লাগাম পড়ে গেল। (উসামা বলেন), তিনি এক হাত দিয়ে লাগাম তুলে নিলেন এবং অন্য হাত (দুআর জন্য) উদ্ধ দিকে তুলে রেখেছিলেন। ইমাম নাসাঈ (র)-ও অনুরূপ রিওয়ায়াত করেছেন। হাফিজ বায়হাকী (র) বলেন। আবু আবদুল্লাহ্ আল-হাফিজ (র) ইবন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে আরাফাতে দু'আ করতে দেখেছি। ফকীর-মিসকীনদের খাদ্য ভিক্ষার ভংগিমায় দু'হাত বুক পর্যন্ত তুলে । উম্মাতের জন্য দু'আ প্রসংগ ঃ আবু দাউদ তায়ালিসী (র) তার মুসনাদে বলেছেন, আবদুল কাহির ইবনুস সারীয়া....আব্বাস ইবন মিরদাস (রা) সুত্রে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) আরাফা দিবসের বিকেল বেলা তার উম্মতের জন্য মাগফিরাত ও রহমতের দু'আ করলেন এবং খুব বেশী বেশী দু'আ করলেন। তখন আল্লাহ পাক তীর কাছে ওহী পাঠালেন যে__ - ৮:১৬০ ২৩১ 24539 5১ ৮৪৪ ০৫ 5১ ৮৭১ ৫১০০৭ 705 9 ০ ৪ ও আমি তা (কবুল) করেছি। তাদের পরস্পরের প্রতি জুলুম অনাচার ব্যতীত, আর আমার হক সংক্রান্ত পাপ সমূহ আমি মাফ করে দিলাম। তখন নবী করীম (সা) বললেন, হে প্রতিপালক! আপনি তো এ মাযলুমকে তার নিপীড়িত হওয়ার পরিমাণের চাইতে উত্তম বিনিময় দিতে এবং এ জালিমকে মাফ করে দিতে পারেন। কিন্ত এ বিকেলে তার এ দু'আ কবৃল করা হল না। পরে মুযদালিফার সকালে (দশ তারিখে) তিনি পুনরায় দু'আ করলে আল্লাহ্ তাআলা তা কবুল করলেন । ₹1 7১৮০ ১৪৭ “আমি তাদের মাঁফ করে দিলাম, তখন রাসূলুল্লাহ্ (সা)-কে মৃদু হাসতে দেখে কোন কোন সাহাবী তাকে বললেন। ইয়া রাসূলুল্লাহ্ ! আপনি এমন একটি সময় হাসলেন যে মুহূর্তে সাধারণত আপনি হাসতেন না। তিনি বললেন, আমি স্মিত হাসি হেসেছি আল্লাহর দুশমন ইবলীসের দুরবস্থা দেখে, সে যখন জানতে পেল যে, মহীয়ান গরিয়ান আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আমার দু'আ কবুল করলেন, তখন হায় কপাল, হায় মরণ! বলে চিৎকার জুড়ে দিল এবং নিজের মাথায় ধুলা বালি ছিটাতে লাগল ।” আবু দাউদ সিজিসতানী (র) তার সুনান গ্রন্থে এ হাদীছটি আব্বাস ইবন মিরদাস-এর সনদে সংক্ষেপে রিওয়ায়াত. করেছেন। ইমাম ইবন মাজা (র) আয়্যুব ইবন মুহাম্মদ আল-হাশিমী (র) সূত্রে....এ সনদে আনুপূর্বিক রিওয়ায়াত করেছেন। ইবন জারীর (র) তার তাফসীরে এ হাদীছটি রিওয়ায়াত করেছেন। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।