05017161715 ২৯০ আল-বিদায়া ওয়ান দিতে লাগলেন । তারপর নবী করীম (সা) দ্বিতীয় খুতবা দিতে লাগলেন এবং তিনি খুতবা শেষ করলেন, ওদিকে বিলালও আযান শেষ করলেন। তারপর বিলাল (রা) ইকামত বললে নবী করীম (সা) যুহর সালাত আদায় করলেন; তারপর বিলাল ইকামত দিলে আসর সালাত আদায় করলেন। বায়হাকী (র) বলেছেন, ইবরাহীম ইব্ন মুহাম্মদ ইবৃন আবু ইয়াহয়া (র) একাকী এ হাদীস বর্ণনা করেছেন। মুসলিম (র) জাবির (রা) হতে বর্ণনা করেন তারপর রাসূলুল্লাহ্ (সা) সওয়ারীতে আরোহণ করে আরাফার অবস্থান ক্ষেত্রে গমন করলেন। তিনি তার উটনী কাসওয়ার পেট রাখলেন পাথরের বিশাল খগ্গুলোর দিকে আর পথচারী জনতাকে রাখলেন তার সামনে এবং তিনি কিবলামুখী হলেন। আরাফা দিবসে রাসূল (সো)-এর সিয়াম প্রসংগ বুখারী রে) বলেন, ইয়াহয়া ইব্ন সুলায়মান (র) ইব্ন ওয়াহাব, মায়মূনা (রা) হতে, এ মর্মে বর্ণনা করেন যে, লোকেরা নবী করীম (সা)-এর সিয়াম পালনের ব্যাপারে দ্বিধায় পড়ে গেল। আমি তার কাছে দুধ পাঠিয়ে দিলাম । তিনি তখন অবস্থান ক্ষেত্রে অবস্থান করছিলেন। তিনি সে পাত্র হতে পান করলেন আর লোকেরা তা প্রত্যক্ষ করছিল। মুসলিম (র) এ হাদীস উদ্ধৃত করেছেন হারূন ইব্ন সাঈদ আল-আয়লী রে) ইব্ন ওয়াহাব হতে এ সনদে । বুখারী (র) আরো বলেন, আবদুল্লাহ্ ইব্ন ইউসুফ (র) ইব্ন আব্বাস (রা)-এর আযাদ কৃত গোলাম উমায়র (র) হতে তিনি উম্মুল ফাযল বিনতুল হারিছ (রা) হতে এ মর্মে বর্ণনা করেন যে, তীর কাছে একদল লোক আরাফা দিবসে নবী করীম (সা)-এর সিয়াম পালন বিষয় বিতর্কে লিপ্ত 2 তিনি (উম্মুল ফাযল) তীর কাছে এক পাত্র দুধ পাঠিয়ে দিলেন। নবী করীম (সা) তখন তার চি দি রা পা মুসলিম আরো একাধিক সূত্রে আবুন নার (র) হতে এ হাদীস উদ্ভৃত করেছেন। গ্রন্থকারের মন্তব্য £ উম্মুল ফাযল হলেন, উম্মুল মুমিনীন মায়মুনা বিনতুল হারিছ (রা)-এর বোন। এদের দুজনের দুধ পাঠানোর ঘটনা অভিন্ন। তবে তাদের প্রত্যেকের সাথে দুধ পাঠানোর সম্পৃক্তি যথার্থ হয়েছে। কেননা, তারা একত্রে একই স্থানে ছিলেন এবং সেখান হতে দুধ পাঠানো হয়েছিল। তবে হা, এমনও হতে পারে যে, প্রত্যেকে ভিন্ন ভিন্ন পাঠিয়েছিলেন কিংবা একের পরে অন্য জন পাঠিয়েছিলেন। আল্লাহই সমধিক অবগত । ইমাম আহমদ (র) বলেন। ইসমাঈল (র) সাঈদ ইব্ন জুবায়র (র) হতে তিনি বলেন, আমি ইব্ন আব্বাস রো)- এর সামনে গেলাম তিনি তখন আরাফায় ছিলেন এবং তিনি একটি ডালিম খাচ্ছিলেন। তিনি বললেন, রাসূলুল্লাহ্ (সা) আরাফায় রোযা ছিলেন না। উম্মুল ফাযল তার কাছে দুধ পাঠালে তিনি তা পান করেছিলেন। আহমদ (€র) বলেন, ওয়াকী ইব্ন আবূ যি'ব (র)....ইবৃন আব্বাস (রা) থেকে এ মর্মে বর্ণনা করেন যে, তারা (সাহাবীগণ) আরাফা দিবসে নবী করীম (সা)-এর সিয়াম পালনের ব্যাপারে বিতগ্তায় লিপ্ত হলে উম্মুল ফাযল (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে দুধ পাঠালে তিনি তা পান করলেন। ইমাম আহমদ (র) বলেন, আবদুর রায্যাক ও আবূ বকর (র)....আতা (র) থেকে বলেন, তিনি আরাফার দিন আবদুল্লাহ্ ইবৃন আব্বাস (রা) ফাযল ইব্ন আব্বাস (রা)-কে খানা খাওয়ার জন্য ডাকলে তিনি বললেন, আমি তো সিয়াম পালন করছি। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।