Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ২৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া দিচ্ছিলেন- অর্থাৎ উত্তাপের কারণে । এটি একাকী আহমদ (র)-এর রিওয়ায়াত। আর শাফিঈ রে) তো স্পষ্ট ভাষ্য দিয়েছেন যে, নবী করীম (সা) আবতাহ হতে মিনার উদ্দেশ্য আরোহণ করেছিলেন দুপুরের পরে। তবে তিনি যুহর সালাত আদায় করেছিলেন মিনায় । সুতরাং এ হাদীসটি বিষয়টির প্রমাণ্বরূপ পেশ করা যায়। আল্লাহই সমধিক অবগত । জাফর (র) জাবির (রা)-এর সনদের হাদীসে আগেই উল্লিখিত হয়েছে যে, তিনি বলেছেন, নবী করীম (সা) এবং অন্য যাদের সাথে হাদী ছিল তারা ব্যতীত সকল লোক হালাল হয়ে গেল এবং চুল ছেটে নিল। তারবিয়া (অষ্টম) দিবস আগত হলে তারা মিনায় যাওয়ার প্রস্ততি নিল এবং হজ্জের ইহরাম-তালবিয়া শুরু করল । রাসূলুল্লাহ্‌ সো) সওয়ারীতে আরোহণ করলেন এবং মিনায় যুহর, আসর, মাগরিব, ইশা ও (পরের দিনের) ফজর সালাতসমূহ আদায় করলেন। তারপর সূর্য উদিত হওয়া পর্যন্ত অল্প সময় অপেক্ষা করে রইলেন এবং পশমের তৈরী তার একটি তাবু খাটাবার নির্দেশ দিলে তার জন্য তা খাটানো হল। রাসূলুল্লাহ্‌ (সা) এগিয়ে চললেন । কুরায়শীরা এ ব্যাপারে নিশ্চিত ছিল যে, তিনি মাশআরুল হারামে (মুযদালিফায়)-ই অবস্থান করবেন হেরমের সীমা ছাড়িয়ে আরাফাতে যাবেন না), যেমন কুরাইশীরা জাহিলী যুগে (তাদের জাত্যাভিমানের কারণে) করত । কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) হেরমের সীমানা) অতিক্রম করে আরাফায় উপনীত হলেন। সেখানে নামিরায় তার জন্য তাবু তৈরী করা হয়েছে দেখতে পেয়ে তিনি সেখানে অবতরণ করলেন। সূর্য পশ্চিমে ঢলে পড়লে তিনি তার বাহন কাসওয়া নিয়ে আসতে বললে তাতে গদী বসানো হল। তিনি উপত্যকার নিম্মভূমিতে এসে লোকদের সামনে ভাষণ দিলেন। তিনি বললেন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের জন্য মর্যাদা সম্পন্ন তোমাদের এ নগরে, তোমাদের এ মাসে তোমাদের এ দিনটির মর্যাদার ন্যায় । শুনে রেখ জাহিলী যুগের প্রতিটি বিষয় আমার দুপায়ের তলায় দলিত। জাহিলী যুগের সব রক্তপণ রহিত, প্রথম যে রক্তপণ রহিত ঘোষণা করছি তা আমাদের প্রাপ্য রক্তপণ- রাবীআ ইবনুল হারিছ-এর পুত্রের রক্তপণ, যে বনু সাদে স্তন্য পানরত ছিল। হুলায়লীরা তাকে খুন করেছিল। জাহিলী যুগের সুদ রহিত, প্রথম যে সূদ রহিত করছি তা আমাদের প্রাপ্য সৃদ আব্বাস ইব্ন আবদুল মুত্তালিবের পাওনা সূদ, সা দাসী রনির জানাযা বাগ ূ আল্লাহর ভয় করে চলবে । ধেতনা,.তোমরা তাদের গ্রহণ করেছো আল্লাহর আমানত সূত্রে; তাদের লজ্জাস্থান হালাল করেছো আল্লাহর কালিমার মাধ্যমে । তাদের উপরে তোমাদের হক ও দাবী হল তারা তোমাদের অপসন্দনীয় কাউকে তোমাদের শয্যা মাড়াতে দিবে না। এমন করলে তোমরা তাদের যখম সৃষ্টি না করে প্রহার করতে পারবে । আর তোমাদের উপরে তাদের হক ও দাবী হল সংগতভাবে তাদের খোরপোষের ব্যবস্থা করা। তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি যে, যদি তোমরা তা আকড়ে থাক, তবে আমার পরে কক্ষণো পথহারা হবে না, তো হল) আল্লাহর কিতাব । আর তোমরা আমার বিষয় জিজ্ঞাসিত হবে, তোমরা তখন কী বলবে ? তারা বললেন আমরা সাক্ষ্য দেব যে, আপনি পৌছিয়ে দিয়েছেন, আপনি দায়িত্ব পালন করেছেন, আপনি কল্যাণ কামনা করেছেন। নবী করীম (সা) তখন তার শাহাদাত আংগুল দিয়ে ইংগিত করে আংগুলটি আকাশের দিকে উচু করছিলেন আবার জনতার দিকে নামিয়ে আনছিলেন। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।