Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আল-বিদায়া ওয়ান নিহায়া ০1915 ২৮৫ করে রেখেছেন তা হতে আমাকে অবহিত করুন যে, আট তারিখের যুহর, আসর, কোথায় আদায় করা হবে? তিনি বললেন, মিনায় । আমি বললাম, তা হলে প্রত্যাবর্তন দিবস বোর/তের স্রারিখে)১ আসর, সালাত কোথায় আদায় করেছিলেন ? তিনি বললেন, আবতাহে। তারপর (আনাপ রা) বললেন, তোমার শাসকগণ যেমন করে, তুমিও তেমন করবে । ইবন মাজা রে) ব্যতীত সিহাহ সিত্তার সংকলকগণ এ হাদীস ইসহাক ইবন ইউসুফ আল আযরাক (র), সুফিয়ান ছওরী থেকে (পূর্বোক্ত সনদে) বিভিন্ন সনদে উদ্ধৃত করেছেন বিধায় আহমদও অনুরূপ বর্ণনা করেছেন। তিরমিযী (€র) মন্তব্য করেছেন। তবে হাসান সহীহ্‌ বলে মন্তব্য করেছেন। তারপর বুখারী রে) আলী (রা) আবদুল আযীয ইবন রুফায় (র) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন। আমি আনাস (রা)-এর সংগে সাক্ষাত করলাম, ইসমাঈল ইব্‌ন আবান রে)... আবদুল আযীয (র) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি 'ালবিয়া দিবসে মিনার উদ্দেশ্যে রওয়ানা হলাম তখন গাধায় চড়ে গমনরত অবস্থায় আনাস (রা)-এর সাথে আমার সাক্ষাত হল। আমি বললাম, এ দিনে নবী করীম (সো) যুহর সালাত কোথায় আদায় করেছিলেন ? তিনি বললেন, লক্ষ্য ব্লাখবে তোমার আমীররা যেখানে সালাত আদায় করবেন তুমিও সেখানে আদায় করবে। আহমদ (র) বলেছেন, আসওয়াদ ইবন আমির (র) ইবন আব্বাস (রা) সূত্রে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) মিনায় পাচ ওয়াক্ত সালাত আদায় করেছেন। আহমদ (€র) আরো বলেন, আসওয়াদ ইবন আমির (র) ইবন আব্বাস (রা) সুত্রে এ মর্মে বর্ণনা করেন যে, নবী করীম (সা) তালবিয়া দিবসে যুহর সালাত মিনায় আদায় করেছেন এবং আরাফা দিবসের (নয় তারিখ) ফজরের সালাতও তথায় আদায় করেছেন। আবূ দাউদ রে) এ হাদীছ রিওয়ায়াত করেছেন যুহায়র ইবন্‌ হারব (র)....আ'“মাশ সূত্রে এ সনদে)। তবে তার ভাষ্য হল যুহর সালাত আরাফা দিবসে মিনায় । তিরমিযী (র) এ হাদীস আহরণ করেছেন আল আশাজ (র) (আমাশ) হতে, অনুরূপ অর্থ সম্পন্ন হাদীস। তিনি মন্তব্য করেছেন যে, শুবা রে) যে সব হাদীস মিকসাম রে) হতে হাকাম (র)-এর শ্রুত বলে পরিগণিত করেছেন এ হাদীসটি তার অন্তভুক্ত নয়। তিরমিধী রে) আরো বলেন, আবু সাঈদ আল আশাজ (র) ইবৃন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) আমাদের নিয়ে মিনায় যুহর, আসর, মাগরিব, ইশা ও (পরের দিন) ফজর সালাত আদায় করলেন.। তারপর ভোর বেলা আরাফাত অভিমুখে রওয়ানা হলেন। তারপর তিরমিযী রে) বলেছেন (এ. হাদীসের মধ্যবর্তী) রাবী ইসমাঈল ইব্‌ন মুসলিম একজন বিতর্কিত ব্যক্তি। তবে এ প্রসংগে আবদুল্লাহ্‌ ইবনুয যুবায়র ও আনাস ইব্ন মালিক (রো) হতেও রিওয়ায়াত রয়েছে । ইমাম আহমদ (র) বলেছেন, নবী করীম (সা)-কে দেখেছেন এমন ব্যক্তি হতে এ মর্মে যে, নবী করীম (সা) তারবিয়া দিবসের অপরাহ্তে মিনায় গমন করলেন, তার পাশে ছিলেন বিলাল (রা) একটি কাঠের মাথায় একটি কাপড় নিয়ে যা দিয়ে তিনি রাসূলুল্লাহ্‌ সো)-কে ছায়া ১. মূল পারুলিপিতে এ স্থানটি সাদা রয়েছে। ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।