05017161715 ২৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া হয়। নবী করীম (সা) এ দিনের আগের দিন খুতবা দিয়েছিলেন বলে বর্ণিত আছে। পূর্ববর্তী দিনটি যেমন কোন কোন তালীক* রিওয়ায়াত আছে, ইয়াওয়ুয্-ষীনা সাজ-সঙ্জা দিবস নামে অভিহিত। কেননা, এ দিন গদী-জীন, মালা ইত্যাদি পরিয়ে উট সাজানো হয়ে থাকে। আল্লাহই সমধিক অবগত । হাফিজ বায়হাকী বলেন, আবূ আবদুল্লাহ্ আল হাফিজ (র) নোফি) ইবন উমর রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, তালবিয়া দিবসে নবী করীম (সা) ভাষণ দিলে তাতে তিনি লোকদের হজ্জের রীতি নীতি বিষয়ে অভিহিত করলেন। দুপুরের আগে মতান্তরে দুপুরের পরে নবী করীম (সা) মিনার উদ্দেশ্যে সওয়ারীতে আরোহণ করলেন। আর খারা হালাল হয়ে গিয়েছিলেন তারাও মিনার উদ্দেশ্যে রওয়ানা করলেন এবং তাদের বাহন গন্তব্যভিমুখে চলার জন্য উদ্যত হলে আবতাহে তীরা হজ্জের ইহরাম বাধলেন। আবদুল মালিক (র) আতা সূত্রে জাবির ইবন আবদুল্লাহ্ রো) হতে উদ্ধৃত করে বলেছেন। আমরা রাসূলুল্লাহ্ সো)-এর সাথে আগমন করলাম এবং (উমরা পালন করে) হালাল হয়ে গেলাম ৷ যিলহজ্জের আট তারিখ হলে আমরা মক্কা পিছনে রেখে হজ্জের তালবিয়া উচ্চারণ করলাম। বুখারী রে) সুনিশ্চিত তা'লীকরূপে এ বর্ণনা উল্লেখ করেছেন। মুসলিম (র) বলেছেন। মুহাম্মদ ইব্ন হাতিম (র) জাবির (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা হালাল হয়ে গেলে নবী করীম (সা) আমাদের হুকুম দিলেন যেন, আমরা মিনা অভিমুখে রওয়ানা হওয়ার সময় হজ্জের ইহরাম বেঁধে নেই। জাবির বলেন, আমরা আবতাহে ইহরাম বাধলাম। উবায়দ ইবন জুরায়জ (র) ইবন উমর (রা)-কে বললেন, আপনাকে লক্ষ্য করলাম, আপনি মক্কায় অবস্থান কালে লোকেরা (যিলহজ্জের) চাদ দেখা মাত্রই ইহরাম বাধে কিন্তু আপনি আট তারিখ পর্যন্ত ইহরাম না বেধেই থাকেন। তিনি বললেন, নবী করীম (সা)-কে নিয়ে তার বাহন উঠে না দীড়ানো পর্যস্ত তাকে আমি তালবিয়া উচ্চারণ করতে শুনি নি (এক দীর্ঘ হাদীসের আওতায় .বুখারী (র) হাদীসে রিওয়ায়াত করেছেন)। বুখারী (র) আরো বলেন, আতা (র)-কে মিনী অতিক্রম কারীর হজ্জের তালবিয়া পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেন, ইবন উমর (য়া) আট তারিখে যুহর সালাত আদায়ের পর তার বাহনে স্থির হলে তালবিয়া উচ্চারণ করতেন। আমার (গ্রন্থকার ) মতে, ইবন উমর (রা) প্রথমে উমরা পালনকারীরূপে হজ্জে আগমন করলে এরূপই করতেন। উমরা হতে হালাল হয়ে যেতেন এবং আট তারিখ আগত হলে মিনা অভিমুখে রওয়ানাকালে তার বাহন তাকে নিয়ে চলতে উদ্যত না হওয়া পর্যন্ত তালবিয়া উচ্চারণ করতেন না। যেভাবে রাসূলুল্লাহ্ সো) যুল-হুলায়ফায় যুহর সালাত আদায়ের পরে তার বাহন তাকে নিয়ে চলতে উদ্যত না হলে ইহরাম তালবিয়া আদায় করতেন না। তবে নবী করীম (সা) আট তারিখ আবতাহে যুহর সালাত. আদায় করেন নি। তিনি তো.তা আদায় করেছিলেন মিনায় পৌছে এবং এ বিষয়টিতে কোন মতপার্থক্য নেই। বুখারীর অনুচ্ছেদ £ শিরোনাম, তালবিয়া দিবসে যুহর সালাত কোথায় আদায় করা হবে ? আবদুল্লাহ্ ইবন মুহাম্মদ (রে) আবদুল আযীয ইবন রুফায় রে) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আনাস ইবন মালিক রো)-কে বললাম, আপনি রাসূলুল্লাহ (সা) হতে যা আয় ১. নারীরা নিযামারেররার পাহারা ররর এজারবারর। ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।