05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৮৩ নিয়ে বেরিয়ে এসে তার সামনে সেটি পুঁতে দিলে রাসূলুল্লাহ্ সো) সালাত আদায় করলেন বাতহায় কিন্তু আবদুর রায্যাক (র) বলেন, তাকে ডেধ্বতন রাবী সুফিয়ান কে আমি মক্কায় কথাটি বলতে শুনেছি) তার সামনে দিয়ে (সুতরাং রূপে ব্যবহৃত বল্পমের অপর পাশ দিয়ে) কুকুর, নারী ও গাধা চলাচল করছিল এবং তার গায়ে শোভা পাচ্ছিল এক জোড়া লাল পোষাক আজো যেন, আমি তার পায়ের গোছাদ্য়ের ওঁজ্জ্বল্য দেখতে পাচ্ছি । বর্ণনাকারী আরো বলেন, আমি আবতাহে নবী করীম (সা)-এর কাছে উপস্থিত হলাম। তিনি তখন একটি লাল তাবুতে অবস্থান করছিলেন। বিলাল (রা) তখন নবী করীম (সা)-এর উযুর অবশিষ্ট পানি নিয়ে বেরিয়ে এলেন। (তেখন সে পানির বরকত লাভের জন্য হৈচৈ পড়ে গেল) কেউ কিছু পেল, কেউ ছিটা ফোটা পেয়ে ধন্য হলেন। বর্ণনাকারী বলেন, বিলাল (রা) আযান দিলেন। আমি তার মুখ ঘুরানো প্রত্যক্ষ করছিলাম, কখনো এদিকে বা কখনো ওদিকে অর্থাৎ ডানে বামে । বর্ণনাকারী বলেন, তারপর তার জন্য একটি ক্ষুদে বল্পম পুতে দেয়া হলে রাসূলুল্লাহ্ (সা) বেরিয়ে এলেন, তখন তার পরিধানে ছিল একটি লাল জুব্বা কিংবা লাল জোড়া পোষাক (জামা ও লুংগী), আমি যেন (এখনও) তার গোছাদ্বয়ের ওজ্জ্বল্য দেখতে পাচ্ছি। তিনি আমাদের নিয়ে একটি বল্লম সামনে রেখে যুহর কিংবা আসর সালাত দুই রাক'আত আদায় করলেন। (সামনে দিয়ে) নির্বিবাদে মেয়ে লোক, কুকুর ও গাধা চলাচল করছিল । তারপর মদীনায় ফিরে আসা পর্যন্ত দু'রাকআত করে আদায় করতে থাকলেন। বর্ণনাকারী কখনো কখনো বলেছেন-যুহর এবং আসর, দু'রাকআত (করে) আদায় করলেন। প্রধান ইমামদ্বয় তাদের দুই সহীহ্ গ্রন্থে এ হাদীস সুফিয়ান ছাওরী (র)-এর বরাতে উদ্ধৃত করেছেন। আহমদ (র) আরো বলেছেন, মুহাম্মদ ইবন জা'ফর (র) আবু জুহায়ফা (রা) সুত্রে বর্ণনা করেন। তিনি বলেছেন রাসূলুল্লাহ্ (সা) দুপুর বেলা কংকরময় মাঠে বেরিয়ে এসে উযু করলেন এবং যুহর দুই রাকআত আদায় করলেন । তখন তার সামনে (সুতরাং রূপে) ছিল একটি ছোট্ট বল্পম। এ রিওয়ায়াতে আওন অতিরিক্ত যোগ করেছেন। আমাদের সামনে দিয়ে গাধা ও নারীরা চলাচল করছিল। (মুহাম্মদ ইবন জা“ফরের অন্যতম শায়খ) হাজ্জীজ (রা)- এ হাদীসে অতিরিক্ত বলেছেন। তারপর লোকেরা দাড়িয়ে তার হাত ধরে ধরে তা নিজেদের মুখমণ্ডলে লাগিয়ে নিচ্ছিল । আবু জুহায়ফা (রা) বলেন, আমিও তার হাত ধরলাম এবং তা আমার মুখে লাগালাম । আমি অনুভব করলাম যে, বরফের চাইতে শীতল ও মিশকের চাইতে অধিকতর সুগন্ধিযুক্ত। সহীহ্ গ্রন্থয়ের গ্রন্থকারদ্বয় শু“বা রে)-এর হাদীস সংগ্রহ হতে এ হাদীস পূর্ণাংগ আহরণ করেছেন । অনুচ্ছেদ £ মিনা অভিমুখে যাত্রী ও নবী করীম (সা)-এর ভাষণ ও ইহরাম তালবিয়া প্রসংগ পূর্বেই যেমন বিবৃত করেছি, নবী করীম (সা) রবিবার হতে বুধবার পর্যন্ত আবতাহে অবস্থান করলেন এবং হাদীবিহীন লোকেরা হালাল হয়ে গেল। আলী (রা) এ সময় ইয়ামান হতে তীর সহযাত্রী মুসলমান কাফেলা ও অর্থ সম্পদ সহকারে আগমন করলেন প্রথম বারের তাওয়াফের পরে নবী করীম (সা) আর কা'বায় ফিরে গেলেন না। তারপর নবী করীম (সা) বৃহস্পতিবারের সকালে আবতাহে সে দিনের ফজর সালাত আদায় করলেন। এ দিনটি ইয়াওমুত-তারবিয়া নামে অভিহিত এবং এ দিন মিনা অভিমুখে যাত্রা করা হয়, বিধায় এদিকে মিনা দিবসও বলা ড/৬/৬/.9110001119..00110"
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।