২৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া করলেন এবং কারবার সে তাওয়াফের পরে আরাফা হতে প্রত্যাবর্তন না করা পর্যন্ত কাবার কাছে আর গেলেন না। এটি বুখারী (র)-এর একক বর্ণনা । অনুচ্ছেদ ৪ আবতাহে অবস্থান ও আলী (রা)-র আগমন প্রসংগ এ সময় মক্কার বাইরে বাতহার কংকরময় ভূমিতে নবী করীম (সা)- এর অবস্থান কালে ইয়ামান হতে হযরত আলী (রা) আগমন করলেন। নবী করীম (সা) খালিদ ইবনুল ওয়ালীদ (রা)-এর স্থানে তাকে আমীর নিয়োগ করে ইয়ামানে পাঠিয়েছিলেন (যেমন, আমরা পূর্বে বলে এসেছি)। তিনি এসে দেখলেন যে, রাসুলুল্লাহ (সা)-এর সহধর্মিনীগণ এবং হাদীবিহীন হজ্জ যাত্রীদের মত তার স্ত্রী ও রাসূল তনয়া ফাতিমা (রো)-ও হালাল হয়ে গিয়েছেন এবং সুরমা ব্যবহার ও রংগীন কাপড় পরে সাজ সজ্জা করেছেন। আলী (রা) বললেন, তোমাকে এসব কে করতে বলেছে? ফাতিমা রা) বললেন, আমার আব্বাজান। আলী (রা) তখন স্ত্রীর প্রতি ক্রোধে উত্তেজিত হয়ে রাসূলুল্লাহ (সা)-এর কাছে গিয়ে তাকে অবহিত করলেন যে, ইয়া রাসূলুল্লাহ্ ফাতিমা হালাল হয়ে গিয়েছেন, রংগীন কাপড় পরেছেন, সুরমা লাগিয়েছেন এবং বলেছেন যে, আপনিই নাকি তাকে এসব করতে বলেছেন। জবাবে নবী করীম (সা) বললেন, -১২৭ ৪১০ ৩৪১০০ সে সত্য বলেছে! সে সত্য বলেছে! সে সত্য বলেছে! তারপর রাসূলুল্লাহ্ (সা) বললেন, হজ্জের নিয়ত করার সময় তুমি কী বলে ইহরাম বেধেছিলে ? আলী (রা) বললেন নবী করীম (সা)-এর ইহরামের ন্যায় ইহরামের নিয়ত করেছি। নবী করীম (সা) বললেন, তবে আমার সাথে তো হাদী রয়েছে, সুতরাং তুমিও হালাল হবে না। তখন ইয়ামান হতে আলী (রা)-র নিয়ে আসা হাদী এবং মদীনা হতে ও পথে খরিদ করে রাসূলুল্লাহ্ (সা)-এর নিয়ে আসা হাদীর সমষ্টি ছিল একশত উট। তারা উভয়ের এসব হাদীতে পরস্পরে শরীক হলেন। সহীহ্ মুসলিমের বরাতে এ সব বিবরণ আগেই উল্লেখিত হয়েছে । এ বিবরণ হাফিজ আরুল কাসিম আত তাবারানী (র)-র বর্ণনাকে প্রত্যাখান করে যা তিনি ইকরিমা ইব্ন আব্বাস (রা) সূত্রে উল্লেখ্য করেছেন, এ মর্মে যে, আলী (রা) জুহফায় নবী করীম (সা)-এর সাথে মিলিত হয়েছিলেন | আল্লাহই সমধিক অবগত । আবু মুসা (রা) ছিলেন আলী (রা)-এর সহ্যাত্রীদের অন্যতম । কিন্তু তিনি হাদী নিয়ে আসেন নি। তাই তিনি উমরার জন্য তাওয়াফ ও সাঈ করার পরে নবী করীম (সা) তাকে হালাল হয়ে যেতে বললেন, তিনি হজ্জ (এর ইহরাম) বাতিল করে তা উমরায় পরিণত করে তামাতু আদায়কারী হলেন। তাই, উমর ইবনুল খাত্তাব (রা)-এর খিলাফাতকালে তিনি এরূপ করার ফাতওয়া দিতে লাগলেন। তবে উমর (রা) উমরা হতে হজ্জকে পৃথক করার অভিমত গ্রহণ করলে আমীরুল মু'মিন উমর (রা)-এর প্রতিপত্তির স্বীকৃতি দিয়ে এবং তাকে সন্তুষ্ট করার মানসে তিনি এ ফাতওয়া প্রদান থেকে রিবত রইলেন। ইমাম আহমদ (র) বলেন, আবদুর রাযৃযাক (র).. .আবু জুহায়ফা (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আমি বিলাল (রা)-কে নবী করীম (সা)-এর বাতহায় অবস্থানকালে আযান দিতে দেখেছি। তিনি তখন ঘ্বুরে ঘুরে এদিকে ওদিকে মুখ করছিলেন এবং তার দু'আংগুল ছিল তার রা আমার যতদূর মনে পড়ে চামড়ার তৈরী তারুতে অবস্থান করছিলেন। রাবী বলেন, বিলাল (রা) একটি' ছোট বর্শা ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।