05017161715 ৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া লোকেরা তার সে নির্দেশ পালন করল । তারপর তিনি তাদের নিয়ে প্রস্থান করে সেই কুয়োর কাছে অবস্থান নিলেন, যে কুয়ো থেকে আল্লাহ্র উটনী* পানি পান করত । তিনি আযাবে নিপতিত কওমের এলাকায় প্রবেশ করতে নিষেধ করে লোকদের বললেন, “আমার আশংকা হয় যে, তাদের উপর যে আযাব এসেছিল তা তোমাদের উপরও না এসে পড়ে । অতএব তোমরা সেখানে প্রবেশ কর না।” এ সনদে হাদীসখানি বুখারী মুসলিম (র)-এর শর্তানুরূপ তবে সিহাহ গ্রন্থসমূহের ইমামগণ উক্ত সনদে এ হাদীসখানি রিওয়ায়াত করেননি । বুখারী ও মুসলিম (র) হাদীসখানি গ্রহণ করেছেন আনাস ইব্ন ইয়া (র)....নাফি' ইব্ন উমার (রা) সনদে । বুখারী (র) উসামা (রা) থেকে এ হাদীসের সমার্থক রিওয়ায়াত থাকার কথা উল্লেখ করেছেন। আর মুসলিম (র) শু'আয়ব ইবৃন ইসহাক (রে) নাফি রে) সূত্রে হাদীসখানি রিওয়ায়াত করেছেন । ইমাম আহমাদ (র) বলেছেন, আবৃদুর রায্যাক (রে)....জাবির (রা) সূত্রে তিনি বলেন, নবী করীম (সা) হিজর অতিক্রম করার সময় বললেন, “তোমরা মুজিযা দেখবার দাবী কর না। কেননা, সালিহ (আ)-এর কওম সে দাবী করেছিল । ফলে মুজিযার উট এ পথ দিয়ে কুয়োতে নামত আর এ পথ দিয়ে বেরিয়ে যেত। পরে তারা তাদের প্রতিপালকের হুকুমের অবাধ্য হয়ে তাকে আঘাত করে মেরে ফেলল । সে একদিন তাদের পানি পান করত, আর তারা একদিন তার দুধ পান করত । তবু তারা তাকে মেরে ফেলল । ফলে এমন তীব্র নিনাদ তাদের আক্রমণ করল যে, আল্লাহ্র 'হারামে' অবস্থানকারী তাদের একটি লোক ব্যতীত আসমানের নীচে করল, ইয়া রাসূলাল্লাহ! সে একটি লোক কে ? তিনি বললেন, তার নাম ছিল আবূ রুগাল; সে- ও আল্লাহ্র “হারাম” থেকে বেরিয়ে আসলে সেই আযাব তাকে পাকড়াও করল, যা তার স্বজাতিকে পাকড়াও করেছিল। এ হাদীসের সনদ সহীহ্ বিশুদ্ধ। তবে সিহাহ গ্রন্থ্সমূহের ইমামগণ তা রিওয়ায়াত করেননি । ূ ইমাম আহমাদ রে) বলেন, য়াধীদ ইবৃন হারূন (র)....মুহাম্মদ ইবৃন আবু কাবশা আল আনমারী (র)-এর পিতা সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, তাবুক অভিযানের পথে লোকেরা হিজরবাসীদের এলাকায় প্রবেশ করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। রাসূলুল্লাহ (সা)-এর কাছে এ সংবাদ পৌছলে লোকদের মাঝে ঘোষণা দেওয়া হল -সালাতের জামাতে হাযির হও! বর্ণনাকারী বলেন, আমি তখন রাসূলুল্লাহ (সা)-এর কাছে আসলাম । তিনি তখন তার উটের গতি নিয়ন্ত্রণ করতে করতে বলছিলেন__ -৯6১০ 41 ০১০০ 255৪০ 09৯৩ 0 “আল্লাহ্ যাদের উপর গযব নাযিল করেছেন, এমন কওমের এলাকায় তোমরা প্রবেশ করছ কেন ?” এক ব্যক্তি আওয়ায করে বলল, এ জাতির প্রতি বিস্ময়বোধের কারণে । তিনি বললেন, ১. আল কুরআনে উল্লেখিত সালেহ (আ)-এর উটনী-যা আল্লাহর পক্ষ থেকে মুজিযা স্বরূপ তাকে দেওয়া হয়েছিল । ড/ড/৬/.911001109.00])
— Page 28 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.