05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৮১ (সাঈ) সম্পন্ন হলে তিনি হাদী সাথে না নিয়ে আসা লোকদের হালাল হওয়ার অলংঘনীয় নির্দেশ দিলেন। ফলে এ নির্দেশ পালন করা তাদের জন্য আবশ্যকীয় সাব্যস্ত হল। তাই, তীরা তাই করলেন। তবে নবী করীম (সো) হাদী সাথে নিয়ে আসার ফলক্রুতিতে তার হালাল না হওয়ার কারণে তাদের কেউ কেউ আক্ষেপ করছিলেন। কেননা, তারা সব কিছুতে নবী করীম (সা)-এর অনুগমন অনুসরনে উদখীব ছিলেন। নবী করীম (সা) তাদের এ মর্মবেদনা প্রত্যক্ষ করে তাদেরকে লক্ষ্য করে বললেন, আমার যে ব্যাপার আমি পরে বুঝেছি তা যদি আগে বুঝতাম তবে আমি হাদী নিয়ে আসতাম না এবং এটিকে অবশ্যই উমরায় পরিণত করতাম । অর্থাৎ আমি যদি জানতাম যে, এ ব্যাপারটি তোমাদের জন্য মনঃকষ্টের কারণ হবে তবে অবশ্যই আমি হাদী নিয়ে আসা বর্জন করতাম এবং তোমাদের মত হালাল হয়ে যেতাম । এ ব্যাখ্যা অনুসারে তামাত্র সর্বোত্তম হওয়ার প্রমাণ উজ্জ্বল হয়ে উঠে। যা এ হাদীসের ভিত্তিতে ইমাম আহম্মদ গ্রহণ করেছেন । তিনি বলেছেন, নবী করীম (সা) যে কিরান হজ্জ পালনকারী ছিলেন তাতে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই তবে (এতেও সন্দেহ নেই যে) তামাতুই সর্বোত্তম । কেননা, নবী করীম (সা) তামাতুর জন্য আফসোস করেছিলেন। তবে (আমাদের পক্ষে) এর জবাব হল নবী করীম (সা) হাদী সাথে না নিয়ে আসা লোকদের জন্য কিরানের তুলনায় তামাত্ু শ্রেষ্ঠ হওয়ার কারণে আফসোস করেন নি। বরং তিনি আক্ষেপ করেছিলেন নিজে ইহরাম অবস্থায় অব্যাহত থেকে তার সংগীদের হালাল হয়ে যাওয়ার, আদেশ দেয়ার ফলে তাদের মনঃকষ্টের কারণে । এবং এ কারণেই গতীর নিরীক্ষণে এ তত অনুধাবন করে ইমাম আহম্মদ (র) তার দ্বিতীয় উক্তিতে অভিমত ব্যক্ত করেছেন যে, যার হাদী না নিয়ে যাবে তাদের জন্য তামাতু উত্তম। যেহেতু নবী করীম (সা) তীর সাহাবীকুলের মাঝে হাদী না কিরানই উত্তম। যেমন, মহান মহীয়ান আল্লাহ বিদায় হজ্জ তীর প্রিয় নবীর জন্য পসন্দ করেছিলেন টিক নার রর রান রসি আপা . ূ জঠিরলজানবুত৯৯ রর লরিত নুর রী দেয়ায় পরে নবী করীম (সা) তার সহ্যাত্রীদের নিয়ে এগিয়ে চললেন এবং মক্কা নগরীর পুব প্রান্তের আবতাহ-এ' অবস্থান নিলেন। সেখানে রোববারের অবশিষ্ট সময় সোমবার, মঙ্গলবার ও বুধবার অবস্থান করে বৃহস্পতিবার সকালে ফজরের সালাত আদায় করলেন। এ দিনগুলিতে তিনি সেখানে তার সহযাত্রী সাহাবীগণকে নিয়ে জামা“আতে সালাত আদায় করলেন এবং এ সব দিনের কোনও সময় তিনি (তাওয়াফ ইত্যাদির উদ্দেশ্যে) কা'বায় ফিরে যাননি। এ প্রসংগে ইমাম বুখারী রে) বলেন, অনুচ্ছেদ ঃ প্রথম বারের তাওয়াফের পরে যারা আরাফায় গিয়ে ফিরে না আসা পর্যন্ত পুনরায় কাবার সান্নিধ্য গমন ও তাওয়াফ করেন না তাদের প্রসংগ । মুহাম্মদ ইবন আবূ বকর আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন তিনি বলেন, নবী করীম সো) মায় আগমন করে সাতবার তাওয়াফ করলেন ও সা্া-মারওয়ায় সাঈ ১. আবতাহ (১:৯৩ ৫৯৪) বাতহা কংকরময ভুমি .অনুবাদক- ৩৩৬ দড/গ/.2117700119.0010)
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।