Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭৯ অনুচ্ছেদ ঃ সাঁঈর সংখ্যা ও তার সমাপ্তি ক্ষেত্র প্রসংগ জাবির (রা)- এর হাদীস রয়েছে অবশেষে যখন মরওয়া় সর শেষ চর সম হল তখন তিনি ইরশাদ করলেন- -২৫] 9৯ ০1০35 ১০৯॥ ১৭০৪৭ 0৭ ০8৪৭% ওঠ আমার যে ব্যাপারটি আমি পরে বুঝতে পেরেছি তা আগে উপলদ্ধি করলে আমি কুরবানীর পশু নিয়ে আসতাম না (মুসলিম) এ বর্ণনা তাদের বিপক্ষে প্রমাণ হবে যারা বলেছেন যে সাফা মারওয়ায় সাঈ হবে চৌদ্দ বার আসা যাওয়ায়। প্রতি বারের যাওয়া এবং আসা মিলিয়ে এক চক্কর হিসাবে । সাফিঈ মতাবলম্বী একটি প্রবীণ দল এ অভিমত ব্যক্ত করেছেন। এ হাদীস তাদের অভিমত খণ্ডন করে । কেননা, তাদের মতানুসারে সাঈর শেষ প্রান্ত হওয়ার কথা সাফা- মারওয়ায় নয়। এ কারণেই জাবির (রো)-এর হাদীস বর্ণনা ক্ষেত্রে আহমদ (র) বলেছেন, যখন মারওয়ার কাছে সপ্তম বার (সমাপ্ত) হল তখন. নবী করীম (সা) বললেন, লোক সকল! আমি যা পরে বুঝেছি তা আগে অনুধাবন করলে আমি কুরবানীর পশু নিয়ে আসতাম না এবং এটিকে উমরায় পরিণত করতাম । সুতরাং যাদের সাথে কুরবানীর পশু নেই, তারা হালাল হয়ে যাবে এবং এ (তাওয়াফ সাঈ)-কে উমরা সাব্যস্ত করবে । ফলে সকল লোক হালাল হয়ে গেল। আর মুসলিম (র)-এর রিওয়ায়াতে সকল লোক হালাল হয়ে গেল এবং চুল ছেঁটে নিল; তবে নবী করীম (সা) এবং যাদের সাথে কুরবানীর পশু ছিল তারা ইহরাম অবস্থায় রয়ে গেলেন। অনুচ্ছেদ ঃ ইহরাম ভংগের নির্দেশের গুরুত্ব কুরবানীর পশু সাথে না নিয়ে আসা লোকদের প্রতি হজ্জ (এর ইহরাম ) বাতিল করে উমরায় পরিণত করা সম্পর্কিত নবী করীম (সা)-এর নির্দেশটি উল্লেখযোগ্য সংখ্যক সাহাবী রিওয়ায়াত করেছেন। তাই তাদের সকলের বিশদ বিবরণের জন্য উপযোগী নয়। তার পুণঙ্গি বিবরণ আল-আহকামুল কাবীর গ্রন্থে পাওয়া যাবে, ইনশাআল্লাহ্‌! এ ব্যাপারে আলিমগণের মতপার্থক্য রয়েছে। ইমাম মালিক, আবু হানিফা ও শাফিঈ রে) বলেছেন। বিষয়টি উপস্থিত সাহাবীগণের জন্যে খাস ছিল। হজ্জ-এর ইহরাম বাতিল করে উমরায় পরিণত করার বৈধতা অন্যদের জন্য পরবতীতে রহিত করা হয়েছে। এ বিষয় তাদের দলীল হল আবু যার (রা)-এর উক্তি হজ্জ ভংগ করে উমরায় পরিণত করার বিধান মুহাম্মদ (সা)-এর সাহাবীগণ ব্যতীত অন্য কারো জন্য প্রযোজ্য ছিল না মুসলিম)। কিন্ত্র ইমাম আহম্মদ রে) এ অভিমত প্রত্যাখ্যান করেছেন। তবে বক্তব্য হল অন্তত এগার জন সাহাবী বিষয়টি রিওয়ায়াত করেছেন, তা হল এ অভিমতের বিপরীতে এতগুলি রিওয়ায়াতের কী হবে ? তাই তিনি সাহাবী ব্যতীত অন্যান্যদের জন্যেও (হজ্জ) বাতিল করা বৈধ হওয়ার অভিমত পোষণ করেছেন। আর ইবন আব্বাস (রা) তো কুরবানীর পশু সাথে না নিয়ে আসা লোকদের জন্য হজ্জের ইহরাম রহিত করে উমরায় পরিণত করাকে ওয়াজিব সাব্যস্ত করেছেন। বরং তিনি আরো অগ্রবর্তী হয়ে বলেছেন যে, যারা হাদী নিয়ে আসে নি তারা শরী“আতের বিধানে হালাল হয়ে যাবে এবং বায়তুল্লাহ্‌ তাওয়াফ (ও সাফা-মারওয়ায় সাঈ) সম্পাদন করা মাত্র এমনিতেই হালাল হয়ে যাবে । মূলত তার মতে হজ্জ দুটি পন্থায় কেবল হতে পারে: (এক) হাদী ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।