আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭৫ তার কাছে লোকের অধিক সমাগম হয়ে গেলে তিনি সওয়ারীতে আরোহণ করলেন। ইব্ন আব্বাস (রা) আরো বললেন, তবে পায়ে হাটা ও সাঈ করা উত্তম। এ হচ্ছে মুসলিম শরীফের ভাষ্য এবং এর দাবী হল যে, অবস্থার পরিপ্রেক্ষিতে মধ্যবর্তী কোন সময় তিনি সওয়ারীতে আরোহণ করেছিলেন এবং গাজার ধর রানির রাজা পরম লাগির রাড গাডা। কারা সমাধিক অবগত । তবে সহীহ মুসলিমের রিওয়ায়াত- যাতে তিনি বলেছেন, মুহাম্মাদ ইব্ন রাফি (র).... আবুত্ ভুফায়ল (রা) হতে, তিনি বলেন, আমি ইব্ন আব্বাস (রা)-কে বললাম, আমার যতদূর মনে হয়- রাসুলুল্লাহ (সা)-কে সোফা- মারওয়ায়) আমি দেখেছি। তিনি বললেন, তবে আমাকে তার বিবরণ দাও তো দেখি! আমি বললাম, তাঁকে আমি দেখেছি মারওয়া-র কাছে একটি উটের পিঠে, তখন তার ওখানে লোকের ভিড় হয়ে গিয়েছিল। তখন ইব্ন আব্বাস (রা) বললেন, (হা) ইনি-ই রাসুলুল্লাহ সো); তার নিকট হতে লোকদের হটে যেতে বাধ্য করা হত না। মেস্তব্য)'এ রিওয়ায়াত একাকী মুসলিম (র)-এর এবং এতে সাফা মারওয়ায় রাসুলুল্লাহ (সা)-এর আরোহী হয়ে সাঈ করার বিশেষ কোন প্রমাণ নেই। কারণ, ঘটনাটিকে বিদায় হজ্জ বা অন্য উপলক্ষের সাথে বিশেষভাবে সম্পৃক্ত করা হয়নি। আর বিদায় হজে হওয়ার কথা ধরে নিলেও এরূপ সম্ভাবনা বিদ্যমান যে, নবী করীম (সা) তার সাঈ ও আনুষাঙ্গিক বিষয়াদি- তথা মারওয়ায় উপবেশন, সেখানে খুতবা প্রদান, যারা হাদী-র পশু নিয়ে আসে নি তাদের হজে (এর ইহরাম আপাততঃ) ভংগ করে উমরায় পরিণত করার আদেশ দান এবং সেখানে যারা হাদী আনয়নকারী নয় তাদের হালাল হয়ে যাওয়া [যেভাবে জাবির (রা)-এর হাদীসে বিবৃত হয়েছে] এ সব কিছুর পরে তার উটনী নিয়ে আসা হলে তিনি তাতে আরোহণ করলেন এবং “'আবতাহ'-এ তার অবস্থান ক্ষেত্রের দিকে চলে গেলেন। আলোচনা পরে আসছে। এ সময়ই আবুত্ তুফায়ল “আমির ইব্ন ওরাছিলা 8 আল বিকরী (রা) তাকে দেখে থাকবেন। এ 'আমির (রা) শিশু সাহাবীদের মধ্যে গণ্য হয়ে থাকেন। গ্রন্থকারের মন্তব্য £ ইরাকী ফকীহ্দের একদল-যেমন আবু হানীফা (র) ও তার সহচরবৃন্দ এবং ছাওরী (র) এ অভিমত পোষণ করেছেন যে, কিরান হজ্জ আদায়কারী দুটি তাওয়াফ এবং দুটি সাঈ (অর্থাৎ হজ্জ ও উমরার জন্য পৃথক পৃথক) পালন করবে। এবং এ অভিমত আলী, ইব্ন মাসউদ (রা), মুজাহিদ ও শা'বী (র) প্রমুখ হতে বর্ণিত হয়েছে। তারা জাবির (রা)-এর দীর্ঘতম হাদীস দিয়েও প্রমাণ পেশ করতে পারেন। সে হাদীসে সাফা-মারওয়ায় হেটে হেঁটে সাঈ করার কথা আর এ হাদীসের ভাষ্য- নবী করীম (সা) এঁ দুই স্থানের মাঝে সওয়ারীতে আরোহী হয়ে সাঈ করেছেন- এ দুই হাদীসের সমন্বিত ভাষ্য নির্দেশনা প্রতীয়মান করে যে, তাওয়াফ (ও সাঈ) দু'বার করে হয়েছিল। একবার হেঁটে হেঁটে এবং একবার সওয়ারীতে আরোহী হয়ে । অনুরূপ, সাঈদ ইব্ন মানসুর (র) হযরত আলী (রা)-র বরাতে রিওয়ায়াত করেছেন যে, তিনি -?কাধারে হজ্জ ও উমরার ইহরাম করেছিলেন। মা শরীফে উপনীত হয়ে তিনি তার উমরার জন্য বায়তুল্লাহ তাওয়াফ করলেন এবং সাফা- মারওয়ায় সাঈ কর্লেন। তারপর পুনরায়.আরঘ্ত করে তার হজের জন্য বায়তুল্লাহ তাওয়াফ ও সাফা-মারওয়ায় সাঈ করলেন। ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।