২৭৪ আল-বিদায়া ওয়ান নিহায়ি6০715715 রিওয়ায়াতগুলিকে তিনি পরবর্তী তাওয়াফের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। কিন্তু যেহেতু সাফা- মারওয়ায় তিনি একবার মাত্র সাঈ করেছিলেন, তাই ইব্ন হাযম (র) দাবী করেছেন যে সাফা- মারওয়ায় সাঈ কালে তিনি (সা) আগাগোড়া আরোহী ছিলেন। এবং এ দাবীর সাথে সমন্বয় সাধনের জন্য জাবির (রা)-এর হাদীসের উপত্যকায় তার পদযুগল স্থির হতে লাগলে তিনি রমল করলেন”-এর উক্তির ব্যাখ্যা দিয়েছেন এ ভাবে যে, আরোহী হওয়া অবস্থায়ও এ বিবরণ প্রযোজ্য হতে পারে। কেননা, তার বাহন উট নিম্নভূমিতে স্থির হলে উটের সাথে তার গোটা দেহ এবং সে সূত্রে তার পদযুগল স্থির হওয়া সাব্যস্ত হতে পারবে । ইব্ন হাম আরো বলেছেন যে, রমল করার ব্যাপারটিও অনুরূপ, অর্থাৎ আরোহীকে নিয়ে বাহনের দোলার তালে চলা। আমার মতে এ ব্যাখ্যা খুবই কষ্টকল্পিত। আল্লাহই সমাধিক অবগত । রমল প্রসংগে বিশদ আলোচনা আবু দাউদ (র) বলেন, আবু সালামা মুসা (র)....আবুত্ তুফায়ল (রা) হতে, তিনি বলেন, আমি ইব্ন আব্বাস (রা)-কে বললাম, আপনার কওমের লোকেরা বলে থাকে যে, রাসুলুল্লাহ (সা) বায়তুল্লাহ তাওয়াফকালে রমল করেছেন এবং এটি তার সুন্নাতও । তিনি বললেন, তারা সত্য ও মিথ্যা বলেছে । আমি বললাম, “তারা সঠিক ও অধিক বলেছে” আপনার এ কথার অর্থ কি? তিনি বললেন, সঠিক বলেছে- রাসুলুল্লাহ সো) রমল করেছেন; আর অধিক বলেছে- যেহেতু তা' সুন্নত নয়। (মূল ব্যাপার ছিল এই যে) হুদাইবিয়ার সময় কুরায়শী (কাফির)- রা বলেছিল, মুহাম্মদ ও তার সাথীদের “নাগাফ' (নাকের কীটের) রোগে মরতে দাও ।+ পরে যখন এ মর্মে সন্ধি হল যে, পরবর্তী বছর মুসলমানগণ হজ্জ (উমরা) করতে আসবেন এবং তারা মক্কায় তিন দিন অবস্থান করবেন এবং এ সন্ধিবলে রাসুলুল্লাহ (সা) আগমন করলেন মুশরিকরা তখন “কু“আয়কি'আন' প্রান্তে অবস্থান করছিল । রাসুলুল্লাহ (সো) তার সাথীদের বললেন, 1১1) 4১৬ 0১915 5১৩ 5৪43 “বায়তুল্লাহ-এ তিন চক্করে রমল কর; এটি সুন্নত নয়,” লোকদের রাসুলুল্লাহ (সা)-এর নিকট হতে হটিয়ে দেয়া হচ্ছিল না, আর তাদের সরিয়েও দেয়া হচ্ছিল না, তাই তিনি একটি উটের উপরে চড়ে তাওয়াফ করলেন যাতে তারা তার কথা শুনতে পায় এবং তার অবস্থান প্রত্যক্ষ করতে পারে, আবার তাদের হাত তাকে নাগালে না পায়। আবু দাউদ (র)-এ ভাবেই রিওয়ায়াত করেছেন। মুসলিম (র) রিওয়ায়াত করেছেন- আবু কামিল (র)....ইব্ন আব্বাস (রা) হতে, এতে বায়তুল্লাহ-এ তাওয়াফের আলোচনা পৃর্বানুরূপ। পরবর্তী অংশে রাবী বলেন, আমি ইবৃন আব্বাস (রা)-কে বললাম, সাফা-মারওয়ায় আরোহী হয়ে তাওয়াফ করার বিষয় আমাকে অবহিত করুন, তা কি সুন্নত ? আপনার কওমের লোকেরা তো বলে থাকে যে, তা সুন্নত। তিনি বললেন, তারা সঠিক বলেছে, আবার অঠিকও বলেছে । আমি বললাম, “সঠিক বলেছে, আবার অঠিকও বলেছে'- এর অর্থ কি? তিনি বললেন, রাসুলুল্লাহ (সো)-এর চারপাশে অনেক লোকের সমাগম হয়ে গেল । তারা বলতে লাগল এই যে মুহাম্মদ! এই যে মুহাম্মদ! এমন কি পর্দানশীন নারীকুলও ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। আর রাসুলুল্লাহ্ সা) তার সামনে থেকে লোকদের হটিয়ে দিতেন না। তাই, ১. ৮৮ উট-ছাগলের নাকে এক প্রকার কীট বা কৃমি; নাকের শুকানো ময়লা । ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।