Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ২৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া কালে নিচু অংশটুকু দ্রুতপদে অতিক্রম করতেন। আর জাবির (রা)-এর পূর্বোন্লেখিত হাদীসে রয়েছে যে,“ নবী করীম (সা) সাফা থেকে অবতরণ করতে লাগলেন; যখন উপত্যকার নিন্নভূমিতে তার পদযুগল স্থির হতে লাগল তখন তিনি রমল করলেন এবং এভাবে যেতে যেতে চড়াই পথে আরোহণ কালে হেঁটে হেঁটে মারওয়ায় পৌছলেন। “এবং সকল আলিমের মতে পসন্দনীয় (এবং জাবির রো)-এর হাদীসেও যেমনটি রয়েছে) যে, সাফা মারওয়ায় সাঈ পালনের জন্য মুসতাহাব পদ্ধতি হল প্রতি চক্করে উপত্যকার নিম্নভাগে অর্থাৎ দু'পাহাড়ের মধ্যবর্তী নালা রূপী নিন সমতলে রমল করবে । তারা এর সীমা নিধরিণ করেছেন সবুজ রং এর ফলকগুলির মাঝে- সাফার দিকে মসজিদ সংলগ্ন একটি ফলক এবং মারওয়া প্রান্তের ও মসজিদ সংলগ্ন পাশাপাশি দুটি ফলক । তবে আলিমগণের কেউ কেউ বলেছেন, বর্তমানে ফলকসমূহের মধ্যবর্তী আয়তন রাসুলুল্লাহ সা)-এর রমল করার স্থান নালার নিম্নাঞ্চলের চেয়ে প্রশস্ততর | আল্লাহ্‌ সমাধিক অবগত । আলোচ্য বিষয় একটি ভিন্নমত ও তার পর্যালোচনা তবে “হাজ্জাতুল বিদা” নামে সংকলিত কিতাবে মুহাম্মদ ইব্‌ন হায্ম রে)-এর উক্তি- “তারপর নবী করীম (সা) সাফা অভিমুখে বেরিয়ে পড়লেন। এবং এ ১১৩ ০0০59-)9 ১ ও) আয়াত তিলাওয়াত করে বললেন, আল্লাহ যেটি দিয়ে শুরু করেছেন আমরাও সেখান থেকে শুরু করছি....।” তারপর সাফা-মারওয়াতেও (বায়তুল্লাহ্‌ তাওয়াফের ন্যায়) উটের পিঠে আরোহী হয়ে সাত চন্কর দিলেন; তিন চক্কর দ্রুত চালে এবং চার চক্কর হেঁটে হেটে ।” এ উক্তির সমর্থনে কোন রিওয়ায়াত পেশ করা হয় নি এবং তার (ইবন হাযৃম) সঙ্গে কেউ এ মর্মে ভিন্নমত পোষণ করেন নি যে, নবী করীম (সা) সাফা মারওয়ার মাঝে তিন চক্কর ছুটে চলেছেন আর চার চক্কর হেঁটে হেটে । প্রথমত তো এটি একটি স্পষ্ট বিভ্রান্তি এবং তদুপরি তিনি এর অনুকূলে কোন দলীল উপস্থাপন করেন নি। বরং আলোচনার প্রমাণস্বরূপ তিনি বলেছেন, “সাফা-মারওয়ার মাঝে “রমল'-এর সংখ্যাটি আমরা পরিষ্কারভাবে পাই নি, তবে কিনা এটি সর্ব সম্মত সিদ্ধান্ত ।” (মন্তব্যঃ) এখন, তিনি যদি বুঝাতে চান যে, প্রথমত তিন চক্কর (আগাগোড়া) রমল করা- যেমন তিনি উল্লেখ করলেন- এটাই সর্বসম্মত সিদ্ধান্ত; তবে তা যথার্থ ও স্বীকৃত নয়, বরং তিনি ব্যতিত আর কেউ এ অভিমত ব্যক্ত করেন নি। আর যদি প্রথম তিন চক্রের অংশ বিশেষে রমল করার বিধিবদ্ধতা সর্বসম্মত হওয়া বুঝানো তার উদ্দেশ্য হয়, তবে এ বর্ণনা তার কোন উদ্দেশ্য সিদ্ধির সহায়ক নয়। কেননা, বিদ্বান মনীধীগণ প্রথম তিন চক্করের অংশবিশেষে রমল করার ব্যাপারে যেমন এক্যমত্য পোষণ করেছেন, তেমনি পরবর্তী চার চন্করে তা মুস্তাহাব হওয়ার ব্যাপারেও তারা এক্যমত্য পোষণ করেন। সুতরাং ইবৃন হাযৃম (র) কতৃক প্রথম তিন চক্করে রমল মুস্তাহাব হওয়ার ক্ষেত্ররূপে নির্দিষ্ট করা আলিমগণের অভিমতের পরিপন্থী |- আল্লাহই সমধিক অবগত। আর, সাফা-মারওয়ার মাঝে নবী করীম (সা)-এর সওয়ার হওয়া সম্পর্কিত ইবৃন হাযম (র)-এর উক্তি- (এ বিষয় আমাদের বক্তব্য হল-) তা, ইব্‌ন উমার (রা) হতে পূর্বেই উল্লিখিত হয়েছে যে, ১. বর্তমানে নিম্নভাগের স্বতন্ত্র অস্তিত্ব নেই। তাকে সমতলে পরিণত করা হয়েছে। তবে দৌড়ে চলার সীমানা নির্ণয়ের জন্য তৎকালীন নিম্নভূমির সমপরিমাণ স্থানকে সবুজ আস্তরণে ঢেকে দেওয়া হয়েছে।- অনুবাদক ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।