আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯ পাত্রই তারা ভরে ফেললেন। এছাড়া তারা যখন তৃপ্তি ভরে খাওয়ার পরও কিছু বেচে রইল। তখন রাসূলুল্লাহ (সা) বললেন, 'আমি সাক্ষ্য দেই যে, এক আন্রাহ্ ব্যতীত আর কোন ইলাহ নেই; এবং আমি অব্যশই আল্লাহ্র রসূল- দ্বিধাহীনভাবে যে কেউ এ বিশ্বাস নিয়ে আল্লাহ্র সাথে মিলিত হবে তাকে জান্নাতে প্রবেশে বাধা দেওয়া হবে না।' ইমাম মুসলিম (র) এ হাদীসখানি আবূ কুরায়ব (র)....আ“মাশ (র) সূত্রে উল্লেখিত সনদে রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ (র) হাদীসখানি আবু হুরায়রা রো) থেকে রিওয়ায়াত করেছেন। তবে এ রিওয়ায়াতে তিনি “তাবুক' নামটি উন্লেখ না করে বলেছেন- “রাসূলুল্লাহ (সা) স্বয়ং অংশ গ্রহণ করেছিলেন এমন কোন যুদ্ধে এ ঘটনাটি ঘটেছিল। তাবুক অভিযান কালে রাসূলুল্লাহ (সা)-এর হিজর এলাকায় অবস্থিত ছামূদ ইব্ন ইসহাক (র) বলেন, রাসূলুল্লাহ (সা) হিজর অতিক্রমকালে সেখানে অবতরণ করলেন। লোকজন সেখানকার কুয়ো থেকে পানি তুললেন। বিকেল হলে রাসূলুল্লাহ সো) বললেন, “এ কুয়োর পানি তোমরা এতটুকুও পান করবে না, তা দিয়ে সালাতের জন্য উযুও করবে না। আর তা দিয়ে রুটি তৈরীর যে আটা মাখিয়েছ তা উটকে খাইয়ে দাও। তোমরা নিজেরা তার কিছুই খাবে না।” ইব্ন ইসহাক (র) এ বিবরণটি সনদ বিহীনভাবে এভাবে উদ্ধৃত করেছেন। আর ইমাম আহমাদ (র) বলেছেন, ইয়ামূর ইব্ন বিশর (র) আবৃদুন্লাহ ইবৃন উমার (রা) থেকে বণনা করেন যে, হিজর অতিক্রমকালে রাসূলুল্লাহ (সা) বললেন, “যারা নিজেদের উপর জুলুম অনাচার করেছিল, তাদের বাসস্থানে তোমরা কান্নারত অবস্থা ব্যতিরেকে প্রবেশ কর না- এ আশংকায় যে, যে দুর্দশা তাদেরকে পেয়ে বসেছিল, তা তোমাদেরকেও যেন পেয়ে না বসে ।”তিনি নিজে হাওদায় থেকেই চাদরে চেহারা ঢেকে নিলেন। বুখারী রে)ও হাদীসখানি উল্লেখিত সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন। ইমাম মালিক (র) ইবৃন উমার (রা) থেকে রিওয়ায়াত করেছেন যে, রাসূলুল্লাহ (সা) তার সংগীদের বললেন, ““কান্নারত হওয়া ব্যতীত এ আযাবে নিপতিতদের মাঝে প্রবেশ কর না; আর কান্নারত হতে না পারলে ওদের এলাকায় প্রবেশই কর না- এ আশংকায় যে, যে বিপদ তাদের উপর পতিত হয়েছিল তা তোমাদের উপরও যেন পতিত না হয়। বুখারী €র) এ হাদীসখানি উল্লেখিত সনদে ইমাম মালিক ও সুলায়মান ইবৃন বিলাল (র) থেকে রিওয়ায়াত করেছেন । মুসলিম (রে) অন্য একটি সুত্রে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে সকলের রিওয়ায়াতই আবৃদুল্লাহ ইব্ন দীনার (র) সূত্রে বর্ণিত। ইমাম আহমদ (র) বলেন, আবদুস সামাদ (র)....ইবৃন উমার (রা) সূত্রে বলেন, তাবুক অভিযানে রাসূলুল্লাহ (সা) লোকদের নিয়ে হিজার ছামূদের পরিত্যক্ত বাড়ি ঘরের কাছে অবস্থান নিলেন। ছামূদ জাতি যে সব কুয়োর পানি ব্যবহার করতো লোকজন সেগুলি থেকে পানি তুলে আটা মাখাল এবং উনানে গোশতের হাড়ি চড়াল। তখন রাসূলুল্লাহ (সা) হাড়িগুলো উলটিয়ে ফেলে দেওয়ার হুকুম দিলেন এবং মাখান আটা উট পালকে খাইয়ে দেওয়ার হুকুম দিলেন। ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।