05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭১ ছুটে চল্ছিলেন, এমন কি চলার গতির তীব্রতা আমি তীর হাঁটুদয় দেখলাম, তার লুঙ্গি তার জন্য সাঈ আবশ্যকীয় করে দিয়েছেন।” আহ্মাদ (র) একাকী এ হাদীসটি রিওয়ায়াত করেছেন৷ আহ্মাদ (র) আরো রিওয়ায়াত করেছেন_ আবদুর রায্যাক রে).... সাফিয়্যা বিন্ত শায়বা (র) হতে, এ মর্মে বর্ণনা করেন যে, জনৈক মহিলা তাকে এ মর্মে খবর' দিয়েছিল যে, তিনি নবী করীম (সা)-কে সাফা-মারওয়া-র মাঝে বলতে শুনেছেন, | 9*-১/৩ ৪৯| ৪০ 5:25 “সাঈ তোমাদের জন্য আবশ্যকীয় করা হয়েছে, সুতরাং তোমরা সাঈ।” এ সনদের এ মহিলা পূর্ববর্তী সনদদ্বয়ে স্পষ্ট উল্লিখিত হাবীবা বিন্ত আবু তাজ্যাআই । শায়রা ইব্ন উছমান (রা)-এর উম্মু ওয়ালাদ” হতে তিনি নবী করীম (সা)- কে সাফা- মারওয়ায় সাঈ করতে দেখেছেন; তখন তিনি বলছিলেন 1১3। ০৮৭ ১ ৮০৪3১ “নিম্নভূমি দৌঁড়িয়ে-ই অতিক্রম করতে হবে ।” নাসাঈ রে) এ হাদীস রিওয়ায়াত করেছেন। (গ্রন্থকারের মতে) এখানে সা'ঈ ৬৯ শব্দের উদ্োশ্য হচ্ছে সাফা হতে মারওয়া এবং পুনরায় মারওয়া হতে সাফায় শুধু গমনাগমন ও চলাচল করা । অর্থার্থ দুলতে দুলতে চলা কিংবা দৌড়ে চলা এখানে উদ্দেশ্য নয়। কেননা, আল্লাহ্ তাআলা তা অলংঘনীয়রূপে আমাদের জন্য সাব্যস্ত করেন নি, বরং কোন মানুষ যদি এ দুই স্থানের মাঝের সাত চক্রে স্বাভাবিক অবস্থায় হেঁটে চলে এবং মাসীল তথা নিম্নভূমিতে রমল না করে, তবুও তা সকল আলিমের দৃষ্টিতে বৈধ ও যথার্থ হবে। এ বিষয় কোন মতানৈক্য নেই। তিরমিযী (র) ও অনুরূপ উদ্ধৃত করে বলেছেন। ইউসুফ ইব্ন ঈসা রৈ)....কাছীর ইব্ন জাহ্মান (র) থেকে বর্ণণা করেন যে- তিনি বলেছেন, আমি ইব্ন উমার রো)- কে সাঈ করার স্থানে হেটে চলতে দেখে বললাম, আপনি সাফা- মারওয়া-র সাঈ ক্ষেত্রে হেটে চলছেন? তিনি বললেন, “আমি যদি দৌড়ে চলি- তবে (তো যথাযথ, কেননা) আমি তো রাসুলুল্লাহ (সা)-কে দৌড়ে চলতে দেখেছি; আর আমি যদি হেঁটে চলি তবে (তা-ও যথার্থ, কেননা) আমি রাসুলুল্লাহ (সা)-কে হেঁটে চলতেও দেখেছি । আর আমি তো এখন একজন অতিবৃদ্ধ।” তারপর তিরমিষী রে) বলেছেন, এ হাদীসটি হাসান সহীহ্ । সাঈদ ইব্ন জুবায়র (র)-ও ইব্ন আব্বাস রো) হতে অনুরূপ রিওয়ায়াত করেছেন । আবু দাউদ, নাসাঈ ও ইব্ন মাজা (র)-ও এ হাদীসখানি “আতা” ইবনুস সাইব (র) সূত্রে ইবৃন উমর (রা) হতে রিওয়ায়াত করেছেন । সুতরাং উভয় অবস্থার প্রত্যক্ষকারী হিসাবে বিবৃত ইব্ন উমর (রা)-এর উক্তির দু'টি ব্যাখ্যা হতে পারে। এক £ কোন সাঈর সময় তিনি নবী করীম (সা)-কে আগা-গোড়া হেটে চলতে দেখেছেন, যাতে রমল ও দৌড়ে চলার এতটুকুও মিশ্রণ ছিল না। দুই ঃ সাঈর কতক পথ তিনি নবী করীম (সা)-কে দৌড়ে চলতে এবং কতক পথ হেঁটে চলতে দেখেছেন । তবে এ দ্বিতীয় ব্যাখ্যাটি অপেক্ষাকৃত সবল । কেননা, বুখারী ও মুসলিম উবায়দুল্লাহ ইবৃন উমর আল্ উমরী (র)....ইবৃন উমর রো) সূত্রে রিওয়ায়াত করেছেন যে, রাসুলুল্লাহ (সা) সাফা- মারওয়া সাঈ ১. উম্মু ওয়ালাদ £ সন্তানের মা। মনিব যে বাদীর সঙ্গে সহবাস করার পরে সন্তান হয়েছে সে বাদীকে উম্মু ওয়ালাদ বলা হয়। -অনুবাদক ড/ড/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।