05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৯ জাবির (রা)-এর বিওয়ায়াতে বিদ্যমান রয়েছে। তাওয়াফ পরবর্তী দু'রাক'আত সালাতের কথা উল্লেখ করার পর তিনি বলেছেন-“এরপর “রুকন' (হাজারে আস্ওয়াদ)-এর কাছে ফিরে গিয়ে চুম্বন করলেন। মুসলিম ইব্নুল হাজ্জাজ (র) তীর সহীহ্ গ্রন্থে বলেছেন, আবু বাক্র ইব্ন আবু শায়বা ও ইব্ন নুমায়র (র)....নাফি (র) হতে, তিনি বলেন, আমি ইব্ন উমর (রা)-কে দেখেছি, তিনি নিজ হাতে হাজারে আস্ওয়াদ স্পর্শ করেছেন এবং পরে সে হাতে চুমু খেয়েছেন এবং বলেছেন, রাসূলুল্লাহ্ (সা)-কে তা করতে দেখার পর হতে আমি তা বর্জন করিনি। এ বিষয়টি এমন হতে পারে যে, তিনি রাসূলুল্লাহ সো)-কে তার কোন তাওয়াফ কালে কিংবা শেষবারের স্পর্শ করার সময় এরূপ করতে দেখেছেন এ কারণে যা আমরা উল্লেখ করে এসেছি)। কিংবা এমনও হতে পারে যে, ইব্ন উমর (রা) নিজের কোন শোরীরিক) দুর্বলতার কারণে হাজারে আস্ওয়াদ-এর সন্নিকটে পৌঁছুতে পারেন নি ; কিংবা অন্যদেরকে ভিড়ের চাপে ফেলে তাদের কষ্ট দেয়ার মাধ্যম হতে চান নি। যেহেতু, এ বিষয় (সতর্ক করে দিয়ে) রাসূলুল্লাহ্ সো) তার পিতাকে বলেছিলেন, যা ইমাম আহ্মাদ (€র) তার মুস্নাদে রিওয়ায়াত করেছেন । ওয়াকী (র)-সুফিয়ান, আবু ইয়াফুর আল্ আব্দী (র) হতে, তিনি বলেন, হাজ্জাজের শাসন কালে মক্কায় এক বৃদ্ধকে উমর ইব্নুল খাত্তাব (রা) হতে, এ মর্মে হাদীস বর্ণনা করতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ (সা) তাকে বলেছেন__ 24 ৮০১৯৪ ০ ৪ ১৬ ০৯৯ ৬০ ৯৯০৪ ১০৪৪ ০০ ০০০০৪ - 3৫9 0325 ১9 4০০৪ উমর! তুমি একজন সবল দেহী পুরুষ; হাজারে আসৃওয়াদের কাছে ভিড় করবে না; কেননা, তাতে দুর্বলদের কষ্ট হবে । ভিড় না থাকলে তা চুম্বন করবে, অন্যথায় তার দিকে মুখ করে দাড়াবে এবং তাকবীর ধ্বনি দেবে। এ সনদটি উত্তম। তবে উমর (রা) হতে রিওয়ায়াত গ্রহণকারী-বৃদ্ধ অজ্ঞাত, যার নাম উল্লেখ করা হয় নি; তবে বাহ্যত তিনি নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন বলে ধারণা করা যায়, কেননা, শাফিঈ (র)-ও এ রিওয়ায়াত গ্রহণ করেছেন, সুফিয়ান ইবৃন উয়ায়না €র)-আবু য়া'ফুর আল্ “আবদী (র) হতে । ধার নাম ওয়াক্দান, তিনি বলেন, ইব্নুয্ যুবায়র (রা) শাহাদাত লাভের সময় খুযা'আ গোত্রের জনৈক ব্যক্তিকে যিনি মক্কার শাসনকর্তা ছিলেন, বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ সো) উমর (রা)-কে বললেন__ ১৯৪0 ০৪ ৯১ ৪১১০ এও ০০৭ ০০ ৯৯৭ ১৩ ০৯০2 ০০৪৯ ০০041302558 ২13 4০৩ 59৩ “হে আবু হাফ্স ! তুমি একজন সবল পুরুষ অতএব, রুকন-এর কাছে ভিড় করবে না, কেননা, তাতে তুমি দুর্বলদের ক্লেশ পৌঁছবে । তবে যদি “নির্জনতা পেয়ে যাও তবে তা চুম্বন করবে, অন্যথায় তাকবীর ধ্বনি দিয়ে এগিয়ে যাবে ।” সুফিয়ান ইবৃন উয়ায়না রে) বলেছেন, এ (খৃযাঈ) ব্যক্তিটি হলেন আবুদর রহমান ইব্নুল হারিছ (র)। ইবৃ্নুষ যুবায়র (রা) শহীদ হওয়ার পরে হাজ্জাজ মক্কা থেকে প্রত্যাবর্তনের সময় এ ব্যক্তিকে মক্কার শাসনকর্তা নিয়োগ করেছিলেন । গ্রস্থকারের মন্তব্য ৪ এ আবদুর রহমান (র) ছিলেন একজন অভিজাত ও সেরা সম্মানী ব্যক্তি। এবং উছমান (রা) সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে ইসলামী রাষ্ট্রের প্রদেশসমূহে পাঠাবার ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।