05017161715 ২৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া (র) তার এ “তা'লীক' রিওয়ায়াতটি অন্যত্র- কিতাবুত্ তাওয়াফ-এ আবদুল্লাহ্ ইব্ন মুহাম্মাদ (র)....ইবরাহীম ইব্ন তাহমান (র)....হতে 'মুসনাদ' রূপেও রিওয়ায়াত করেছেন। মুসলিম (র) রিওয়ায়াত করেছেন-হাকাম ইব্ন মুসা (র)....আইশা রো) সূত্রে এ মর্মে যে, রাসূলুল্লাহ্ সো) বিদায় হজ্জে একটি উটের উপরে বসে কাণবা-র চারদিকে তাওয়াফ করেছিলেন, রুকন স্পর্শ করছিলেন- তার নিকট হতে লোকদের হটিয়ে দেয়া হবে_-এ আশংকায় । এতে প্রতীয়মান হয় যে, নবী করীম (সা) বিদায় হজ্জে একটি উটের পিঠে আরোহণ করে তাওয়াফ করেছিলেন তবে বিদায় হজ্জে মোট তাওয়াফ ছিল তিন বার । প্রথম- তাওয়াফুল কুদুম, আগমনী (বা উদ্ধোধনী) তাওয়াফ, দ্বিতীয় তাওয়াফুল ইফাযাঃ (হজ্জের) ফরয তাওয়াফ, যা ছিল নহ্র দিবসে অর্থাৎ জিলহজ্জের দশ তারিখে কুরবানীর দিন ; আর তৃতীয়-তাওয়াফুল বিদা“ বিদায়ী তাওয়াফ। নবী করীম (সা) আরোহীরূপে তাওয়াফ করেছিলেন সম্ভবত শেষ দু'তাওয়াফের একটিতে কিংবা উভয় তাওয়াফে । আর প্রথম তাওয়াফ অর্থাৎ তাওয়াফুল কুদুম-এ তিনি ছিলেন পদব্রজে । শাফিঈ (র) এ সব কিছুই স্পষ্ট ভাবে ব্যক্ত করেছেন। আল্লাহই সমধিক ও যথার্থ অবগত । আমাদের এ দাবীর অনুকূলে দলীল হলো হাফিজ আবু বাক্রা আল বায়হাকী (র) সংকলিত আস্-সুনানুল কাবীর-এ তার বর্ণনা- আবু আবদুল্লাহ্ আল্-হাফিজ (র)....জাবির ইবৃন আবদুল্লাহ্ (রা) সূত্রে তিনি বলেন, দিনের আলো বেশ উজ্জ্বল হওয়ার পর আমরা মক্কায় প্রবেশ করলাম.। তখন নবী করীম (সা) মসজিদুল হারামের দরজায় এসে তার বাহন বসালেন। তারপর মসজিদে প্রবেশ করলেন। প্রথমে হাজরে আস্ওয়াদ হতে শুরু করলেন এবং তাতে চুমু খেলেন। তখন কান্নায় তার দু'চোখ ভেসে যাচ্ছিল। তারপর তিন চক্কর রমল করলেন এবং চার চক্কর হেঁটে তাওয়াফ সম্পন্ন করলেন। তাওয়াফ সমাধা করলে হাজারে আস্ওয়াদ চুম্বন করলেন এবং তার দু'হাত তার উপরে রাখলেন এবং তা দিয়ে নিজের চেহারা মুছলেন।”-এটি একটি উত্তম সনদ । অন্যদিকে আবু দাউদ (র)-এর রিওয়ায়াত মুসাদ্দাদ রে)....আব্বাস (রা) সূত্রে, এ মর্মে যে, রাসূলুল্লাহ্ (সা) মক্কায় আগমন করলেন, তখন তিনি অসুস্থতা বোধ করছিলেন। তাই তিনি তার বাহনে বসে থেকে তাওয়াফ করলেন। রুকন-এর কাছে এলে একটি বাকা মাথা লাঠি দিয়ে তা স্পর্শ করলেন। তাওয়াফ শেষ করলে তিনি উট বসালেন এবং দু"রাক“আত সালাত আদায় করলেন। ইয়াধীদ ইবৃন আবু যিয়াদ রে) এ হাদীসের একক রাবী, যিনি “দুর্বল” । তা ছাড়া, এ বিষয়টি বিদায় হজ্জকালে হওয়ার সুনির্দিষ্ট উল্লেখ নেই এবং বিদায় হজ্জে হলেও তার প্রথমে তাওয়াফে হওয়াও উল্লিখিত হয় নি। এবং মুসলিম শরীফে ইব্ন আব্বাস (রা) হতে আহরিত রিওয়ায়াতেও তিনি এরূপ উল্লেখ করেন নি। অনুরূপভাবে জাবির (রা)-ও এমন কথা বলেন নি যে, নবী করীম (সা) তার (শারীরিক) দুর্বলতার কারণে আরোহণ করেছিলেন। বরং তিনি উল্লেখ করেছেন জনতার সংখ্যাধিক্য ও তার আশপাশে তাদের ভিড় করে থাকার কথা এবং নবী করীম (সা) যে তার সামনে হতে তাদের হটিয়ে দেয়া পসন্দ করতেন না-সে কথা- (যার বিবরণ শীত্ই আসবে ইনশাল্লাহ্)। | তবে ইব্ন ইসহাক (র) তার রিওয়ায়াতে তাওয়াফের পরে এবং (তাওয়াফের পরবর্তী) দু'রাক'আত পরে যে, দ্বিতীয়বার চুম্বনের কথা উল্লেখ করেছেন তা সহীহ্ মুসলিম শরীফে ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।