05017161715 ২৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া উমর ইবনুল খাত্তাব (রা) বলেছেন, “(এখন আর) “রমল' এবং কাধ খুলে চলা কেন? এখন তো আল্লাহ্ ইসলামকে ময্বুত করেছেন, কুফরকে বিদূরিত করেছেন, এতদসত্েও আমরা এমন কিছু বর্জন করব না, যা আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর সংগে থেকে করেছি।”- আহমাদ আবু দাউদ, ইব্ন মাজা ও বায়হাকী (র) এটি রিওয়ায়াত করেছেন। হিশাম ইব্ন সাঈদ (র) সূত্রে....উমর (রা) হতে, এ সব বর্ণনা রমল সুন্নাত না হওয়া সম্পর্কিত ইব্ন আব্বাস (র)-ও তার অনুসারীদের অভিমত রদ করে, এ বিষয়ে তাদের যুক্তি হল- রাসূলুল্লাহ্ (সা) তা করেছিলেন যখন তিনি ও তার সাহাবীগণ “চার তারিখের ভোরে' এসেছিলেন- অর্থাৎ উমরাতুল কাযা-র সময়। তখন মুশরিকরা মন্তব্য করেছিল যে, “তোমাদের এখানে এমন একটি জনগোষ্ঠী আস্ছে ইয়াছরিব (মদীনা)-এর জর যাদের কাবু করে ফেলেছে।” তখন রাসূলুল্লাহ্ (সা) সাহাবীদের নির্দেশ দিলেন যেন তারা তিন চন্করে রমল করেন এবং দুই রুকনের মধ্যবর্তী স্থান হেটে অতিক্রম করেন। সম্পূর্ণ চক্করে রমল করতে বারণ করার কারণ ছিল শুধু তাদের কষ্ট লাঘব করা ।” এ বর্ণনা ইব্ন আব্বাস (রা) থেকে সহীহ্ বুখারী মুসলিমে উদ্ধৃত হয়েছে এবং সহীহ্ মুসলিমের বিবরণ “বারণ করার কারণ বর্ণনায় স্পষ্টতর। মোটকথা, বিদায় হজ্জে রমল করার সাব্যস্ত হওয়াকে ইব্ন আব্বাস (রা) অস্বীকার করতেন। অথচ, আমরা যেমন বর্ণনা করে এসেছি-তাতে বিশুদ্ধ উদ্ধৃতি দিয়েই রমল প্রমাণিত হয়। বরং তাতে “হাজার হতে হাজার পর্যন্ত”-পূর্ণাংগ রমল সাব্যস্ত হওয়ার অতিরিক্ত বিবরণ রয়েছে। অথাৎ দুই রুকনের মাঝে পীয় হাটার কথা নেই। কেননা, উল্লিখিত লাঘব করণের কারণ ছিল তাদের দুর্বলতা, এটা তখন তিরোহিত হয়ে গিয়েছিল । আবার বিশুদ্ধ হাদীসে ইব্ন আব্বাস (রা) হতে, বর্ণিত হয়েছে যে, তারা (সোহাবীগণ) উমরাতুল জিইর্রানা-য় রমল করেছিলেন এবং ইযৃতিবাও* করেছিলেন। এ হাদীসও তার অভিমত রদ করে । কেননা, জি'ইর্রানা হতে উমরা আদায় করা হয়েছিল মক্কা বিজয়ের পরে। সুতরাং সে সময় “আশংকা' ও নিরাপত্তাহীনতা বিদ্যমান ছিল না। যেমনটি পূর্বে আলোচিত হয়েছে। উল্লিখিত হাদীস রিওয়ায়াত করেছেন হাম্মাদ ইবৃন সালামা (র)....ইবৃন আব্বাস (রা) হতে এ মর্মে যে, রাসূলুল্লাহ্ (সা) এবং তার সাহাবীগণ জি“ইর্রানা থেকে উমরা করলেন। তখন তারা বায়তুল্লাহ্র চারদিকে রমল করলেন এবং ইযৃতিবাও করলেন- তারা তাদের চাদরগুলি বগলের নীচে এবং কাধের উপরে রাখলেন । আবূ দাউদ (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন হাম্মাদ (র) হতে....এ সনদে এবং আবদুল্লাহ্ ইব্ন খুসায়ম (র)-এর হাদীস হতে....ইবৃন আব্বাস (রা) সনদে । তবে বিদায় হজ্জে ইযৃতিবা'-এর বিষয়টি বিবৃত করেছেন কাবীসা ও ফিরয়ারী (র)- (সুফিয়ান ছাওরী)....উমায়্যা (রা) হতে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে ইয্তিবা অবস্থায় বায়তুল্লাহ্ তাওয়াফ করতে দেখেছি ।” তিরমিযী (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন ছাওরী (র) থেকে এবং মন্তব্য করছেন এটি হাসান-সহীহ্। আবু দাউদ (র) বলেন, মুহাম্মাদ ইবৃন কাছীর (রে)-সুফিয়ান)....ইব্ন ইয়ালা (ইবৃন উমায়্যা)-র পিতা (উমায়্যা) হতে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহ্ তাওয়াফ করলেন-একটি সবুজ ১. ইযৃতিবা-পোশাক পরিধানের একটি ধরন। চাদর ডান বগলের নীচ দিয়ে ঘুরিয়ে দুই প্রান্ত বাম কীধের উপরে পাল্টে দিয়ে তাওয়াফ করা ।-অনুবাদক ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।