Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৫ সালাতের স্থানরূপে গ্রহণ কর (২ ৪ ১২৫)। তারপর মাকামকে বায়তুল্নাহ্‌ ও নিজের মাঝে রেখে দু'রাকআত সালাত আদায় করলেন। দু'রাকআত আদায়ের পরে হাজারে আস্ওয়াদের কাছে গিয়ে তা চুম্বন করলেন। তারপর সাফা-র উদ্দেশ্যে বের হলেন-_ আমার ধারণা-তখন বললেন, 41 ১০০২১ 0০ 599 ৩৮০ 0 “সাফা ও মারওয়া আল্লাহ্‌র নিদর্শন সমুহের অন্যতম” (২ £ ১৫৮) । তিরমিযী-র মন্তব্য- এ হাদীস হাসান- সহীহ্‌ এবং “আলিম সমাজ এটি অনুসারে আমল করেন ।”-ইসহাক ইব্‌ন রাহ্ওয়ায়হ্‌ (র)-ও এ হাদীসখানা ইয়াহ্‌য়া ইব্ন আদম (র) হতে অনুরূপ রিওয়ায়াত করেছেন ।১ আর তাবারানী (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন। নাসাঈ (র) প্রমুখ হতে ....(ইয়াহ্য়া ইব্‌ন আদম-)....এ সনদে । তাওয়াফ কালে নবী করীম (সা)-এর “রমল' ও তার ইযৃতিবা করার বিবরণ বুখারী রে) বলেন, আস্বাগ ইব্নুল ফার্জ (র)....সালিম-তার পিতা (আবদুল্লাহ্‌ (রা)) হতে, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর মক্কা আগমন কালে যখন তিনি “কাল রুকন হোজারে আস্ওয়াদ) চুম্বন করে প্রথম তাওয়াফ করতেন তখন তাকে সাত চক্করের তিন চন্করে দ্রুতবেগে চলতে দেখেছি । মুসলিম (র)-এ হাদীসখানা ভিন্ন সূত্রে রিওয়ায়াত করেছেন। বুখারী (র) আরো বলেন, মুহাম্মাদ ইব্‌ন সাল্লাম রে)....ইবৃন উমর (রা) সূত্রে, তিনি বলেন, নবী করীম (সো) হজ্জ ও উমরার তিন চক্করে সাঈ করেছেন (দ্রেতবেগে চলেছেন) এবং চার চক্রে হেটে চলেছেন ।-লায়ছ (র)-এর অনুগামী (তাবী') রিওয়ায়াত করেছেন-(কাছীর).....ইবৃনু উমর সনদে । এটি বুখারী (র)-এর একক বর্ণনা নাসাঈ রে)-ও ভিন্ন সূত্রে রিওয়ায়াত করেছেন। বুখারী (র) আরো বলেন, ইবরাহীম ইবৃনুল মুনির (র)....ইবৃন উমর (রা) সূত্রে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) হজ্জ ও উমরায় আগমন কালে প্রথম যে তাওয়াফ করতেন তাতে তিন চক্রে দ্রুতবেগে চলতেন এবং চার চণ্করে হেটে চলতেন। তারপর দুই রাক“আত সালাত আদায় করতেন, তারপর সাফা-মারওয়া-র মাঝে সাঈ করতেন। মুসলিম (র) এ হাদীসখানা রিওয়ায়াত করেছেন মূসা ইব্‌ন উক্বা (র) থেকে। বুখারী (র) আরো বলেন, ইব্রাহীম ইব্নুল মুন্যির রে)....ইব্ন উমর (রা) হতে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) যখন প্রথম বারের তাওয়াফের জন্য বায়তুল্লাহ্‌ প্রদক্ষিণ করতেন তখন তিন চন্ধরে দ্রুত চলতেন এবং চার চন্করে হাটতেন। এবং সাফা-মারওয়া-য় প্রদক্ষিণকালে নালার নিশ্নভূমিতে দ্রুত চলতেন। মুসলিম (র) এ হাদীসখানা রিওয়ায়াত করেছেন উবায়দুল্লাহ্‌ ইব্‌ন উমর (র) সূত্রে। মুসলিম (র) বলেন, “আবদুল্লাহ্‌ ইবন উমর ইবন আবান আর জুফী (র)....ইবৃন উমর (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) হাজারে আস্ওয়াদ হতে হাজারে আস্ওয়াদ পর্যন্ত তিন চক্রে দ্রুত হেটে চলেছেন (রমল করেছেন) এবং চার চন্ধরে স্বাভাবিক হেটেছেন।” তারপর মুসলিম (র) ভিন্ন ভিন্ন সূত্রে এ হাদীসটি একাধিকবার রিওয়ায়াত করেছেন। ১. এ ইয়াহ্‌য়া (র) হলেন তিরমিযী-র শায়খ মাহমুদ (র)-এর শায়খ । অতএব উ্ধ্ব সনদ অভিন্ন ।- অনুবাদক। ড/ড/৬৮.911000901109..0010) ৩6

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।