Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৩ মাওসিলী (র) তার মুসনাদে ভিন্ন সূত্রে তা উদ্ধৃত করেছেন। আমীরুল মুমিনীন উমর ইবনুল খাত্তাব (রা)-এর মুসনাদ রূপে সংকলিত আমাদের গ্রন্থে এ সব রিওয়ায়াত যাবতীয় সুত্র, ভাষ্য, সুর সব ও পর্যালোচনা সহ আমরা একরে সন্নিবেশিত করেছি। আন্সাহর জন্যই জব হামদ এবং সব অনুকম্পা তারই । মোটকথা এ হাদীস উমর ইবনুল খাত্তাব (রা) হতে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। সূত্রগুলি এ শাস্ত্রের অধিকাংশ ইমামের দৃষ্টিতে নিশ্চিতভাবে তা প্রমাণ করে । তবে নবী করীম (সা) হাজারে আসওয়াদে সিজদা করেছেন- এ সব রিওয়ায়াতে এ ভাষ্যটি নেই। তবে একমাত্র জাফর ইব্‌ন উছমান (র) হতে গৃহিত আবু দাউদ আত-তায়ালিসী (র)-এর রিওয়ায়াত এ বিষয়টির প্রতি ইংগিতবহ। কিন্তু সেটিও মারফু হওয়ার ব্যাপারে স্পষ্ট নয়। তবে হাফিজ বায়হাকী (র) ভিন্ন ভিন্ন সূত্রে রিওয়ায়াত করেছেন যাতে হযরত উমর (রা)-এর এ উক্তিটিও রয়েছে যে, স্বয়ং রাসূলুল্লাহ সো)-কে এরূপ করত দেখেছেন। বুখারী রে) বলেন, মুসাদ্দাদ (র) যুবায়র ইব্ন আরাবী (র) হতে । তিনি বলেন, এক ব্যক্তি হাজারে আসওয়াদ চুম্বন করা সম্পর্কে ইবৃন উমর (রা)-কে জিজ্ঞাসা করলে তিনি বললেন। আমি রাসূলুল্লাহ (সা)-কে দেখেছি তা স্পর্শ করতে ও চুম্বন করতে । লোকটি বলল, বলুন তো আমি যদি ভিড়ের মাঝে পড়ে যাই ? বলুন তো আমি যদি অপারগ হয়ে যাই (তোহলে কী করব?)। ইব্‌ন “উমর (রা) বললেন, “তোমার “বলুন তো" (৬-51)) টি ইয়ামানে রেখে এসো । আমি তো রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখেছি তা স্পর্শ করতে ও তা চুম্বন করতে । এ রিওয়ায়াত একাকী বুখারী (র)-এর, মুসলিমের নয়। বুখারী (র) আরো বলেন, মুসাদ্দাদ (র) (নাফি)ইবৃন উমর (রা) সূত্রে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সো) এ দুটি রুকন (হাজারে আসওয়াদ ইয়ামনী) স্পর্শ (চুম্বন) করতে দেখার পর হতে সুযোগে দুর্যোগে এ দু'টি স্পর্শ করা ত্যাগ করি নি। (রাবী উবায়দুল্লাহ বলেন,) আমি নাফি রে)-কে বললাম । ইব্‌ন উমর (রা)-কি রুকন ছ্বয়ের মাঝে (স্বাভাবিক ভাবে) হাটতেন? তিনি বললেন, তিনি হেঁটে যেতেন যাতে তার স্পর্শ (চুগ্ধন) করা সহজসাধ্য হয়। আবু দাউদ ও নাসাঈ (র) ইয়াহয়া ইব্ন সাঈদ আল কাত্তান রে) থেকে ইব্‌ন উমর (রা) হতে রিওয়ায়াত করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) প্রতিটি চক্রে রুকন ইয়ামানী ও হাজারে আসওয়াদ চুম্বন করা ত্যাগ করতেন না। বুখারী (র) আরো বলেন, আবুল ওয়ালীদ (র) (সালিম ইব্‌ন আবদুল্লাহ তার পিতা) আবদুল্লাহ (রা) হতে তিনি বলেন, দুই ইয়ামানী রুকন দেক্ষিণের দুই কোণা) ব্যতীত বায়তুল্লাহ্র অন্য কিছু স্পর্শ চুম্বন) করতে আমি নবী করীম (সো)-কে দেখি নি। মুসলিম (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন ইয়াহয়া ইব্‌ন ইয়াহয়া ও কুতায়বা (র) হতে । মুসলিম রে)-এর অন্য একটি রিওয়ায়াতে রয়েছে যে, তিনি (ইবৃন উমর রা) বলেন, আমার ধারণা, নবী করীম (সা) দুই শামী রুকন উত্তর দিকের দুই কোণা) চুম্বন করা বর্জন করেছেন শুধু এ কারণে যে, সে দু'টি ইবরাহীম (আ)-এর বুনিয়াদের উপরে নির্মিত ছিল না। বুখারী (র) আরো বলেন, মুহাম্মদ ইব্‌ন আবু বাকর (র) বলেন, আবুশ শাছা (র) হতে- তিনি বলেন, (অনুচ্ছেদ) যারা বায়তুল্লাহর কোন অংশ হতে বেঁচে থাকেন (বর্জন করেন) ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।