Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

২৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া” সা, করেছেন৷ ইয়াহয়া ইব্‌ন ইয়াহয়া প্রমুখ সূত্রে....আবিস ইব্‌ন রাবী'আ (র) থেকে তিনি বলেন। আমি দেখেছি যে, উমর (রা) হাজারে আসওয়াদে চুমু খাচ্ছেন এবং বলছেন আমি নিশ্চিত জানি যে, তুমি একটি পাথর বৈ কিছু নও। কোন ক্ষতি করতে পার না, কোন উপকারও করতে পার না। রাসূলুল্লাহ্‌ সো)-কে যদি না আমি তোমাকে চুমু খেতে দেখতাম তবে আমি তোমাকে চুমু খেতাম না। তবে এ বর্ণনায় তার উক্তির পর চুমু খেয়েছিলেন বলে উল্লিখিত রয়েছে । কিন্তু বুখারী-মুসলিমের বর্ণনা উক্তির আগেই চুমু খাওয়ার কথা বর্ণিত হয়েছে। আল্লাহই সমধিক অবগত | এ মর্মে ইমাম আহমদের একটি রিওয়ায়াত রয়েছে। বুখারী (র) আরো বলেছেনঃ সাঈদ ইব্‌ন আবু মারয়াম (র) আসলাম (র) সুত্রে এ মর্মে বর্ণনা করেন যে, ইবনুল খাত্তাব রো) হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম! আমি ভাল ভাবেই জানি যে, তুমি একটি পাথর বৈ কিছু নও । লাভ-ক্ষতি করতে পারনা, রাসূলুল্লাহ্‌ সো) তোমাকে চুম্বন করছেন তা যদি আমি না দেখতাম তবে তোমাকে চুম্বন করতাম না। তারপর তাতে চুম্বন করলেন এবং বললেন রামল-এর সাথে আমাদের কী সম্পর্ক ও দিয়ে তো আমরা মুশরিকদের শক্তি প্রদর্শন করেছিলাম; আর আল্লাহ তো তাদের ধ্বংস করে দিয়েছেন (তাই রামল করা আর জরুরী নয়)। তারপর তিনি বললেন, একটি বিষয় যা রাসূলুল্লাহ (সা) করেছেন, তাই তা বর্জন করা আমরা পসন্দ করছি না। এ রিওয়ায়াতেও প্রতীয়মান করে যে, চুম্বন হয়েছিল বক্তব্যের পরে। অন্যদিকে বুখারী (র) বলেন হযরত উমর (রা) চুমু খাওয়া যে বক্তব্য প্রদানের আগে ছিল। এ মর্মে বুখারী মুসলিমেও ভিন্ন ভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়। আল্লাহই সমধিক অবগত । ইমাম আহমদ (র)-এর অপর একটি রিওয়ায়াতে উমর (রা)-এর উক্তির পর, তাতে অধিক বলেছেন তারপর তাকে চুমু খেলেন ও জড়িয়ে ধরলেন । ইমাম আহম্মদ (র) আরো বলেন, হোদীস) আফফান ()....সাঈদ ইব্‌ন জুবায়র ৫) ইব্‌ন আব্বাস (রা) হতে এ মর্মে যে, উমর ইবনুল খাত্তাব (রা) রুকুন (ই-য়ামানী হাজারে আসওয়াদ)-এর উপর ঝুঁকে পড়লেন এবং বললেন আমি ভাল করেই জানি যে, তুমি একটা পাথর- আমার প্রিয়জনকে যদি আমি না দেখতাম যে, তোমাকে চুম্বন করছেন ও স্পর্শ করছেন তবে তোমাকে স্পর্শ করতাম না এবং চুম্বন করতাম না। -44১২৯ 59৯৪ এ ০0৯3 ওঃ সে ০04 এ (তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ্‌ সো)-এর মাঝে উত্তম আদর্শ (৩৩ $ ২১)। এটি একটি বেশ উত্তম ও সবল সনদ | তবে সিহাহ গ্রস্থকারগণ এটি উদ্ধৃত করেন নি। আবু দাউদ তায়ালিসী (র) বলেছেন, মক্কার বাসিন্দা জা“ফর ইবৃন উছমান আল কুরাশী রর) বলেন, মুহামদ ইব্‌ন আব্বাস ইব্‌ন জাফর (র)-কে আমি দেখেছি যে, হাজারে আসওয়াদকে চুম্বন করছেন এবং তাতে সিজদা করছেন, তারপর আমাকে বলেছেন- তোমার (জা“ফরের) মামা ইব্ন আব্বাস (রা)-কে আমি দেখেছি তাকে চুমু খেতে এবং তাতে সিজদা করতে এবং ইবৃন আব্বাস (রা) বলেছেন, উমর ইবনুল খাত্তাব (রা)-কে আমি দেখেছি তাকে চুমু খেতে এবং তাতে সিজদা করতে । তারপর উমর (রা) পূর্ব বর্ণিত উক্তিটি করেন। আর আবু য়ালা ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।