২৮ আল-বিদায়া ওয়ান নিহায়০71915 মেঘের কাণ্ড! (এতে রাসুল হওয়ার প্রমাণের কি আছে?) তিনি আরো উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ (সা)-এর উটনী হারিয়ে গেলে সাহাবীগণ তার সন্ধানে বেরিয়ে পড়লেন। রাসূলুল্লাহ (সা) তার কাছে উপস্থিত উমারা ইব্ন হাযম আল আনসারী (রা)- কে বললেন, এক ব্যক্তি বলেছে, এই মুহাম্মদ তোমাদেরকে তার নবী হওয়ার দাবী করে এবং আসমানের খবর শুনায় অথচ তার নিজের উটনীটি কোথায় তা সে জানে না। একথা শুনে রাসূলুল্লাহ (সা) বললেন-_ “আমি তো আল্লাহ্র কসম! আল্লাহ্ আমাকে যা জানিয়ে দেন তা ছাড়া কোন কিছুই জানি না। আর আল্লাহ্ অবশ্যই উপত্যকায় তার হদীস আমাকে জানিয়ে দিয়েছেন। একটি গাছ তার লাগামের দড়ির সাথে জড়িয়ে তাকে আটকে রেখেছে ।” তখন তারা সেখানে গিয়ে উটনীটি নিয়ে আসলেন । পরে উমারা (রা) জানতে পারলেন যে, এ উক্তি করেছিল যায়দ ইবনুল লুসায়ত। আর উমারা (রা) রাসূলুল্লাহ সো)-এর খিদমতে হাযির হওয়ার পূর্বক্ষণেও উক্ত যায়দ উমারা (রা)-এর তাবুতেই অবস্থান করছিল। তাই উমারা (রা) ফিরে গিয়ে ক্রোধে যায়দের ঘাড় মটকাতে উদ্ধত হলেন। তিনি বললেন- আমার তাবুতে একটা আস্ত বিভিষীকা অবস্থান করছে আর আমি তার বিন্দুমাত্র খবর রাখি না। আল্লাহ্র দুশমন! আমার এখান থেকে বেরিয়ে যা! আর কখনো যেন তোর ছায়া দেখতে না পাই। কেউ কেউ বলেছেন যে, এ যায়দ পরে তওবা করে খাঁটি ঈমানদার হয়েছিলেন। আবার কেউ কেউ বলেছেন যে, আমৃত্যু সে অকল্যাণের জন্য অভিযুক্ত ছিল। হাফিয বায়হাকী (র) বলেন, আমরা ইবনু মাসউদ (রা) থেকে বাহন হারানোর ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ হাদীস রিওয়ায়াত করেছি। তারপর তিনি আ'মাশ €) সূত্রে বর্ণিত হাদীস রিওয়ায়াত করেন। ইমাম আহমাদ (র) সে হাদীস রিওয়ায়াত করেছেন আবু মু'আবিয়া.... আবু হুরায়রা (রা) সূত্রে অথবা আবূ সাঈদ খুদরী (রা) থেকে । তিনি বলেন, তাবুক অভিযান কালে তব ক্ষুৎ-পিপাসা লোকদের পরুদস্ত করলে তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি আমাদের অনুমতি দেবেন? তাহলে আমরা আমাদের পানিবাহী উটগুলি যবাই করে খেতে পারি এবং আমাদের গায়ে সেগুলির চর্বি মালিশ করতে পারি । রাসূলুল্লাহ সো) বললেন-_ তা-ই কর। তখন উমর (রা) এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! এমন করা হলে তো বাহনের স্বল্পতা দেখা দেবে। তার চাইতে বরং আপনি এখনো পর্যন্ত লোকদের কাছে বিদ্যমান যৎসামান্য পাথেয় নিয়ে এক স্থানে সঞ্চিত করতে বলুন এবং তাতে তাদের জন্য বরকতের দু'আ করে দিন। আল্লাহ্র কাছে আমাদের আশা, তিনি তাতে বরকত দেবেন । রাসূলুল্লাহ (সা) বললেন, হা তা-ই ঠিক। তিনি চামড়ার একটি দস্তরখান আনিয়ে তা বিছিয়ে দিলেন। তারপর লোকদের তাদের কাছে থাকা অবশিষ্ট পাথেয় নিয়ে আসতে বললেন । লোকেরা যার কাছে যা ছিল তা নিয়ে আসতে লাগল । কেউ এক মুঠো তুক্টা নিয়ে আসলেন, কেউ আনলেন এক মুঠো খেজুর, আবার কেউ কেউ নিয়ে আসলেন রুটির টুকরো । এভাবে বিছানো চামড়ার উপরে সামান্য পরামণ জমা হয়ে গেলে রাসূলুল্লাহ (সা) তাতে বরকতের দু'আ করলেন। তারপর তাদের বললেন, তোমরা তোমাদের পাব্রগুলোতে তুলে নিতে থাক। তারা যার যার পাত্র ভরে নিতে থাকলেন। এমনকি বাহিনীর কাছে বিদ্যমান সব ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।