Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬১ পারে। তিনি আরো বলেছেন। নবী করীম (সা) বনু শায়ব দরজা দিয়ে প্রবেশ করেছিলেন এবং বনু মাখযুম দরজা দিয়ে সাফার উদ্দেশ্যে বের হয়েছিলেন । তারপর বায়হাকী রে) বলেছেন, এ হওয়ার ব্যাপারে বায়হাকী (র) আবু দাউদ তায়ালিসী (র) হতে আহরিত তার একটি রিওয়ায়াত দিয়ে দলীল পেশ করেছেন। হাম্মাদ ইব্‌ন সালামা ও কায়স ইব্‌ন সাল্লাম (র) আলী (রা) সূত্রে তিনি বলেন, জুরহুম গোত্রের নির্মাণের পরে যখন কা'বা শরীফ বিধ্বস্ত হয়ে গেল তখন কুরায়শীরা তা পুনঃনির্মাণ করল । যখন তারা হাজারে আসওয়াদ (যথাস্থানে ) স্থাপনের পর্যায়ে পৌছল তখন কে তা স্থাপন করবে তা নিয়ে তাদের মাঝে কলহের সূত্রপাত হল। পরে তারা এ সিদ্ধান্তে পৌছল যে- এ দরজা দিয়ে সবার আগে যে প্রবেশ করবে সেই তা স্থাপন করবে। তারপর রাসূলুল্লাহ (সা) বনূ শায়বা দরজা দিয়ে প্রবেশ করলেন। তখন রাসূলুল্লাহ (সা) একটি কাপড় নিয়ে আসতে বললেন এবং নিজের হাতে তার মাঝখানে পাথরটি তুলে রেখে দিয়ে প্রতিটি উপগোত্রকে কাপড়ের এক একটি প্রান্ত ধরতে বললেন। এভাবে তারা সেটি তুলে নিলে রাসূলুল্লাহ (সা) নিজ হাতে তা উঠিয়ে যথাস্থানে স্থাপন করলেন। নবুয়াত পূর্বকালীন কাবা নিমাণ অধ্যায়ে এ ঘটনার বিশদ বিবরণ আমরা দিয়ে এসেছি। তবে এ হাদীস দিয়ে ইহরামকারীদের বনু শায়বা দরজা দিয়ে প্রবেশ মুসতাহাব হওয়ার বিষয়টি প্রশ্নাতীত হয়। আল্লাহই সমধিক অবগত । নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাওয়াফের বিবরণ বুখারী (রে) বলেন, আসবাগ ইবনুল ফারজ (র)....উরওয়া (র) বলেন, আইশা (রো) আমাকে খবর দিয়েছেন- নবী করীম (সা) যখন আগমন করলেন তখন তিনি প্রথমে উযু করলেন তারপর তাওয়াফ করলেন। তারপর আবু বকর ও উমর (রা) ও অনুরূপ হজ্জ করেন। [উরওয়া (র) বলেন] পরে আমি আমার পিতা যুবায়র (রা)-এর সাথে হজ্জ করেছি । তিনি প্রথম তাওয়াফ দিয়ে শুরু করলেন। তা ছাড়া মুহাজির ও আনসারদেরকেও করতে দেখেছি । আর আমার মা (আসিয়া রা) আমাকে খবর দিয়েছেন যে, তিনি এবং তার বোন আইশা (আমার পিতা) যুবায়র এবং অমুক অমুক ব্যক্তি উমরা করেছেন। পরে যখন তারা রুকন (ইয়ামানী) স্পর্শ করলেন তখন তারা হালাল হয়ে গেলেন। এটা বুখারীর ভাষ্য। অন্যত্রও বুখারী ও মুসলিম ভিন্ন ভিন্ন সনদে এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে তার (আইশার ) উক্তি তারপর তা উমরা হালাল নির্দেশ করে যে, নবী করীম (সা) দুই আমলের (হজ্জ ও উমরার ) মাঝে হালাল হননি। আর সর্ব প্রথম রাসূলুল্লাহ্‌ (সা) তাওয়াফ শুরু করার আগে হাজরে আসওয়াদ চুম্বন দিয়ে সুচনা করেন। যেমনটি জাবির (রা) বলেছেন অবশেষে আমরা যখন তার সাথে বায়তুল্াহ-এ পৌছলাম তখন রুকন হোজরে আসওয়াদ) চুম্বন করলেন। তারপর তিন চন্ধর রমল করলেন ও চার চন্ধরে হাটলেন। বুখারী (র) আরো বলেছেন, মুহাম্মদ ইবন কাছীর (র) উমর (রা) হতে এ মর্মে বর্ণনা করেন যে, তিনি হাজরে আসওয়াদের কাছে এলেন এবং তাচুম্বন করে বললেন, “আমি ভাল করেই জানি যে, তুমি একটা পাথর বৈ কিছু নও । ক্ষতিও করতে পার না উপকারও করতে পার না। রাসূলুল্লাহ (সা) তোমাকে চুম্বন করছেন, আমি যদি তা না দেখতাম তবে আমিও তোমাকে চুম্বন করতাম না | মুসলিম (র) এ হাদীস রিওয়ায়াত ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।