Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫৯ হয়ে গিয়েছে। এ কারণে যে, তাদের অধিকাংশের উপরে অজ্ঞতা প্রভাব বিস্তার করে রয়েছে। তবুও বুখারী রে) তার কিতাবে এগুলি উপস্থাপন করেছেন এ উদ্দেশ্যে যে, কেউ গভীর অভিনিবেশ সহকারে খোজাখুজি ও অনুসন্ধানে লেগে থাকলে হয়তোবা এগুলির সঠিক সন্ধান পেয়ে যেতে পারে। কিংবা এমনও হতে পারে যে, এর অনেকগুলি বা অধিকাংশ বুখারী রে)-এর যুগে পরিচিত ছিল । আল্লাহ্‌ তা'আলা সমধিক অবগত । নবী করীম (সা)-এর মক্কা শরীফে প্রবেশ প্রসংগ বুখারী (র) বলেন, মুসাদ্দাদ (র) ইব্‌ন উমর (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, নবী _ করীম (সা) যু-তুওয়ায় রাত যাপন করলেন- সকাল পর্যন্ত | ইবৃন উমর (রা)-ও তা করতেন। মুসলিম (র) এ হাদীস রিয়ায়াত করেছেন। ইয়াহয়া ইব্ন সাঈদ আল বাত্তান (র) সূত্রে । তবে এতে এভাবে বেশী রয়েছে । সেখানে ফজর সালাত আদায় করা পর্যন্ত কিংবা বের্ণনা সন্দেহ) সকাল হওয়া পর্যন্ত । মুসলিম (র) আরো বলেন, আবুর রাবী আয-যাহরানী (র) ইব্ন উমর (রা) সম্পর্কে যে, তিনি মক্কায় আগমন করলেই যু-তুওয়ায় রাত কাটাতেন। শেষে সকাল হলে গোসল করতেন। পর দিনের বেলা মন্কায় প্রবেশ করতেন এবং নবী করীম (সা) সম্পর্কে উল্লেখ করতেন যে, তিনি ও তাই করতেন । বুখারী (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন হাম্মাদ ইব্‌ন যায়দ (র) সূত্রে । বুখারী মুসলিম (র)-এর আর একটি সূত্রে বর্ণিত আছে যে, ইব্‌ন উমর হারাম শরীফের প্রান্ত সীমায় প্রবেশ করলে তালবিয়া পাঠ বন্ধ করে দিতেন, পরে যু-তুওয়ায় রাত কাটাতেন (পরবর্তী অংশ উল্লেখ করেছেন)। তা ছাড়া মুসা ইব্ন উকবা ইব্‌ন উমর (রা) সনদে আহরিত বুখারী মুসলিমের এ হাদীস পূর্ববর্তী অনুচ্ছেদে উল্লিখিত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) মক্কা গমন কালে যু-তুয়ায় সকাল পর্যন্ত রাত যাপন করে সেখানে ফজর সালাত আদায় করতেদ। এবং রাসূনুরাহ্‌ (সা)-এর সালাত আদায় করার স্থান কোল টিলার দশ হাত দুরছে সামনের পাহাড়ের দুই ফাটলের দিকে মুখ করে | এ সব বর্ণনার সার কথা হল, নবী করীম (সা) যখন তাঁর সফরে যু-তৃওয়ায় উপনীত হন, যা নাকি মক্কার নিকটবর্তী এবং হারাম শরীফের সীমান্তবর্তী- তখন তিনি তালবিয়া পাঠ বন্ধ করেছেন। কেননা, তিনি তো তখন অভিষ্টের কাছাকাছি পৌছে গিয়েছেন এবং এ স্থানে তিনি রাত যাপন করেন। অবশেষে সকাল হলে সেখানে ফজর সালাত আদায় করেন- সে স্থানে যার বর্ণনা দিয়েছেন বর্ণ নাকারীগণ অর্থাৎ সেখানকার দীর্ঘ পাহাড়ের ফাটল দু"টির মাঝে । কেউ এ সব স্থান বুদ্ধিদীপ্ত চোখে গভীরভাবে নিরীক্ষণ করলে উত্তম ভাবেই তা চিনতে পারবে এবং তার কাছে নবী করীম (সা)-এর সালাত আদায়ের স্থান নির্ণীত হয়ে যাবে। তারপর রাসূলুল্লাহ্‌ (সা) মক্কায় প্রবেশের (প্রস্তুতির) জন্য গোসল করেন। তারপর বাহনে আরোহণ করেন এবং বাতহার অন্তর্গত ছানিয়্যতুল উলিয়া চড়াই দিকের পার্বত্য মোড় হতে প্রকাশ্য দিবালোকে খোলাখুলি ভাবে মক্কায় প্রবেশ করল্নে। বলা হয়ে থাকে যে, এভাবে প্রবেশ করার উদ্দেশ্য ছিল যাতে লোকেরা তাকে দেখতে পায় এবং তিনিও তাদের প্রতি নজর দিতে পারেন। মক্কা বিজয়ের দিনও তিনি এভাবেই প্রবেশ করেছিলেন (পূর্বে আলোচিত হয়েছে)। মালিক (র) ইব্‌ন উমর (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) ছানিয়াতুল উলিয়ার পথে মক্কায় প্রবেশ করেছিলেন ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।