05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫৫ তারপর আযান ইকামত হলো এবং যুহর সালাত আদায় করলেন। তারপর (শুধু) ইকামত হলো এবং আসর সালাত আদায় করলেন এবং এ দুই সালাতের মাঝে কোন সালাত আদায় করলেন না। তারপর রাসূলুল্লাহ্ (সা) বাহনে চড়ে ওকৃফ স্থলে চলে এলেন। তখন তিনি তার উটনী কাসওয়ার পেটের অংশ পাথর খণ্গুলোর দিকে রাখলেন এবং পদাতিকদের টিলাকে রাখলেন তার সামনের দিকে এবং তিনি কিবলামুখী হয়ে থাকলেন । এভাবে অবস্থান করতে থাকলেন। যতক্ষণ না সূর্য অস্ত গেল। অর্থাৎ হলদে বর্ণ কমে আসতে লাগল, এমনকি সূর্যগোলকটি ডুবে গেল। তখন উসামা ইবৃন যায়দ (রা)-কে নিজের পিছনে সহ-আরোহী করে রাসূলুল্লাহ্ (সা) চলতে লাগলেন। তিনি তখন কাসওয়ার লাগাম টেনে ধরলেন এমনভাবে যে, তার মাথা তার পায়ের গদীর পেছনের সাথে লেগে যাচ্ছিল। তিনি তখন তার ডান হাত দিয়ে ইশারা করেছিলেন- 2৫ -৬॥ 2১৫ (| ৫2 “লোক সকল! শান্ত থাকো! স্থির থাকো! যখনই তিনি কোন পাহাড়ের কাছে পৌঁছতেন তখন উটনীকে (লাগাম) টিল দিতেন যাতে সে উপরে উঠতে পারে। এভাবে তিনি মুযদালিফায় পৌছলেন। সেখানে মাগরিব ও ইশার সালাত আদায় করলেন, এক আযান ও দুই ইকামাত দিয়ে। এ দুইয়ের মাঝে “তাসবীহ' নেফল সালাত) আদায় করলেন না। তারপর রাসূলুল্লাহ্ (সা) সুবহে সাদিক হওয়া পর্যন্ত শুয়ে থাকলেন। তারপর ভোরের আলো পূর্ণ স্পষ্ট হলে এক আযান ও দুই ইকামাত দিয়ে ফজর সালাত আদায় করলেন। তারপর কাসওয়ায় আরোহণ করে “আল মাশআরুল হারাম'-এ গিয়ে কিবলামুখী হয়ে দু'আ করলেন। তখন তিনি আল্লাহ্র হাম্দ (আলহামদুলিল্লাহ্), তাকবীর (আন্নাহু আকবার), তাহলীল-তাওহীদ (কালিমাই শাহাদাত) পড়লেন। আকাশ খুব ফর্সা হয়ে যাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করলেন। তারপর সূর্যোদয়ের প্রাক্কালে সেখান থেকে চলতে শুরু করলেন এবং ফায্ল ইব্ন আব্বাস (রা)-কে সহ-আরোহী বানালেন। ফায্ল (রো) ছিলেন সুকেশী ও উজ্জ্বল সুন্দর চেহারার অধিকারী । রাসূলুল্লাহ্ (সা) চলতে শুরু করলে কতক “হাওদানাশীনা' মহিলা যেতে লাগলেন। ফায্ল (রা) তাদের দিকে তাকাতে লাগলেন। তখন রাসূলুল্লাহ্ (সা) ফাযলের চেহারার উপরে তার হাত রেখে দিলেন। ফায্ল (রা) তার হাত অন্য দিকে সরিয়ে দিতে উদ্যত হলে রাসূলুল্লাহ্ (সা)-ও অন্য দিক হতে ফাযলের চেহারায় হাত ফিরিয়ে দিলেন। তখন ফাযূল (রা) অন্য দিক থেকে চেহারা ফিরিয়ে দেখতে লাগলেন । তারপর নবী করীম (সা) 'মুহাস্সার' নিমনভূমিতে পৌছলে একটু দ্রুত চললেন। তারপর মাঝের পথ ধরে চললেন যেটি 'জামরাতুল কুবরা" (বড় শয়তান) পর্যন্ত পৌছে । অবশেষে গাছের নিকটবর্তা জামরাটির কাছে পৌছলেন। সেটিকে সাতটি কঙ্কর মারলেন, প্রতিটি কঙ্কর মারার সময় তিনি তাকবীর ধ্বনি দিচ্ছিলেন। উপত্যকার নিম্রভূমি হতে কষ্কর নিক্ষেপ করলেন। তারপর কুরবানী ক্ষেত্রের দিকে অগ্রসর হলেন এবং নিজ হাতে তেষ্টিটি কুরবানী করার পরে আলী (রা)-কে দিলে তিনি অবশিষ্টগুলো কুরবানী করলেন। রাসূলুল্লাহ্ (সা) আলী (রা)-কে তার হাদীতে শরীক করে নিলেন। তারপর প্রতিটি উট হতে এক টুকরো করে কেটে নেয়ার হুকুম দিলেন। টুকরাগুলো একটি হাড়িতে রেখে পাকানো হল । তখন তারা দু'জন সে গোশত খেলেন. এবং তার ঝোল. ১. এখানে উল্লেখ্য যে, এ সময় ফাযূল (রা) ছিলেন ১২/১৩ বছরের কিশোর । -অনুবাদক ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।