Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৩ “হে মুহাম্মদ পরিবার! তোমাদের মাঝে যারা হজ্জ করবে তারা যেন হজ্জের সাথে উমরার ইহরাম বাধে 1” ইব্‌ন হিব্বান (র) তার সহীহ্‌ গ্রে এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। আর ইব্‌ন হাযম রে) “হাজ্জাতুল বিদা'-এ এ হাদীসটি রিওয়ায়াত করেছেন লায়ছ ইব্ন সাদ (র).... উম্মু সালামা (রো) সুত্রে । অনুচ্ছেদ ৪ রিওয়ায়াতসমূহের সমন্বয় সাধন কেউ যদি প্রশ্ন করেন আপনারা সাহাবীদের অনেকের বরাতে এ মর্মে রিওয়ায়াত করেছেন যে, নবী করীম (সা) ইফরাদ হজ্জ করেছিলেন। তারপর সে অভিন্ন মনীষীবর্গ ও অন্যদের বরাতে এ রিওয়ায়াতও করেছেন যে, তিনি হজ্জ ও উমরা একত্রে করেছিলেন। এখন এতে সমন্বয় হবে কী রূপে? এর জবাব এই যে, যারা তার ইফরাদ হজ্জ করার রিওয়ায়াত বর্ণনা করছেন তা এ অর্থে প্রয়োগ করা হয়েছে যে, তিনি হজ্জের আনুষ্ঠানিকতাগুলোকে এককভাবে আদায় করেছেন এবং উমরা (এর ক্রিয়াগুলো) নিয়ত, কর্ম ও সময়ের দিক থেকে হজ্জের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল । আর এতেই প্রতীয়মান হয় যে, তিনি হজ্জ-এর জন্যে কৃত তাওয়াফ ও সাঈকে হজ্জ ও উমরা উভয়টির জন্যে যথেষ্ট মনে করেছেন- যা কিরান ক্ষেত্রে জমহ্র ও গরিষ্ঠ সংখ্যক ইমামের মাযহাব । তবে এ ক্ষেত্রে, ইমাম আবু হানীফা (র)-এর দ্বিমত রয়েছে। যেহেতু তিনি কিরান পালনকারীর জন্য দু'টি এাওয়াফ এবং দু'টি সা'ঈ পালনের অভিমত পোষণ করেছেন এবং এ বিষয় হযরত আলী (রা) হতে বণিত হাদীসের উপরে নির্ভর করেছেন। অবশ্য তার সাথে এ হাদীসের সনদের সম্পৃক্তি প্রশ্লাতীত নয় । আর যে বর্ণনাকারিগণ তামাতু সম্পর্কিত রিওয়ায়াতের পরে কিরান সম্পর্কিত রিওয়ায়াতও করেছেন, তার জবাব তো আমরা আগেই উল্লেখ করে এসেছি যে, পূর্ববর্তী যুগের আলিমগণের বক্তব্যে তামাত্ুু শব্দ ব্যাপক অর্থে “বিশেষ তামাতু ও কিরান' -এ উভয়কে অন্তর্ুক্ত করে। বরং “হজ্জের মাসগুলোতে' শুধু উমরা করা- তার সাথে হজ্জ একেবারেই না থাকলেও, একেও তারা এ নামে অভিহিত করতেন। যেমন সাদ ইব্‌ন আবু ওয়া্কাস (রো) বলেছেন, “আমরা রাসূলুল্লাহ্‌ সো)-এর সঙ্গে থেকে 'তামাত্' করেছি, যখন এ লোকটি, অর্থাৎ মুআবিয়া (রা) মক্কায় কাফিররূপে জীবন-যাপন করছিল। এ ক্ষেত্রে অবশ্যই হুদায়বিয়া অথবা উমরাতুল কাঘা এ দু'টির কোন একটি বুঝিয়েছেন। কেননা, জিইররানার উমরার সময় তো মুআবিয়া (রা) মুসলমান হয়ে গিয়েছিলেন । কারণ, তা ছিল মক্কা বিজয়ের পরে | আর বিদায় হজ্জ তো ছিল তারও পরে দশম হিজরীতে । সুতরাং বিষয়টি সুস্পষ্ট । আল্লাহ্‌ই সমধিক অবগত । যদি এমন প্রশ্ন উাপন করা হয় যে, আবূ দাউদ তায়ালিসী (র)-এর মুসনাদে বর্ণিত রিওয়ায়াতটির জবাব কী? হিশীম (র)....মুআবিয়া (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর একদল সাহাবীকে বললেন, “আপনারা কি জানেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) চিতা বাঘের চামড়া ব্যবহার নিষেধ করেছেন? তারা বললেন, আল্লাহ্‌ সাক্ষী, হা (তাই)। মুআবিয়া (রা) বললেন, আমিও সে সাক্ষী দিচ্ছি। মুআবিয়া বললেন, রাসূলুল্লাহ্‌ (সা) (পুরুষের জন্য) খণ্ডিত আকারে ছাড়া স্বর্ণালংকার পরিধান নিষেধ করেছেন। তারা বললেন, আল্লাহর কসম! হা, (তাই)। তিনি বললেন, আপনারা কি জানেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) হজ্জ ও উমরা একত্রে করতে নিষেধ করেছেন? তারা বললেন, আল্লাহ্‌ সাক্ষী না (তেমন নয়)। তখন মুআবিয়া (রা) বললেন, ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।