Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ২৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া মতে মুজাহিদ (র) আইশা (রা) থেকে (সরাসরি) হাদীস শুনেন নি। আমার মতে, শু'বা (র) তা (আইশা (রা) হতে মুজাহিদের সরাসরি শ্রবণ) অস্বীকার করেছেন, কিন্তু বুখারী-মুসলিম (র) তো তার যথার্থতা প্রমাণিত করেছেন। আল্লাহই সমধিব অবগত । | অন্য দিকে, কাসিম ইব্‌ন আবদুর রহমান ইবৃন আবূ বকর ও উরওয়া ইবনুষ যুবায়র রে) প্রমুখ সূত্রে আইশা রো) থেকে বর্ণিত হয়েছে যে, বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে হাদী ছিল। সেই সাথে তানঈম হতে হযরত আইশার কার্যক্রম এবং পরে 'মুহাসসাবে' মক্কাবাসীদের কাছে নবী করীম (সা)-এর অবতরণকালে (আইশা-এর) তার সাথে একত্রিত হওয়া এবং সেখানে অবস্থান করে মক্কায় ফজর সালাত আদায় করে মদীনায় প্রত্যাবর্তন এ সব প্রতীয়মান করে যে, নবী করীম (সা) তার এ হজ্জের পরে উমরা করেন নি এবং কোনও সাহাবী তা উদ্ধৃত করেছেন বলে আমার জানা নেই । আর এ কথাও জানা রয়েছে যে, তিনি দুটি পর্বের হজ্জ ও উমরার) মাঝে হালাল হন নি. এবং কেউ এমন রিওয়ায়াতও করেন নি যে, বায়তুল্লাহ্র তাওয়াফ ও সাফা-মারওয়ায় সাঈর পরে রাসূলুল্লাহ্‌ (সা) মাথা মুণ্ডন করিয়েছেন, কিংবা চুল ছেঁটেছেন বা (অন্য কোনভাবে) হালাল হয়েছেন। বরং সর্বসম্মতভাবে তিনি ইহরামের অবস্থায় রয়েছেন এবং এমন উদ্ধৃতিও পাওয়া যায় নি যে, তিনি মিনায় যাওয়ার পরক্কালে সোত/আট তারিখে) হজ্জের জন্য নতুন ইহরাম বেঁধেছেন। অতএব, প্রমানিত হল যে, তিনি তামাতু পালনকারী ছিলেন না। মোটকথা, এ কথা সর্বসম্মত যে, নবী করীম (সা) বিদায় হৃজ্ছের বছর উমরা করেছিলেন, পরে উমরাও করেন নি। সুতরাং কিরান' হওয়া অবধারিত এ যুক্তির জবাব সাই কঠিন। আল্লাহই সমধিক অবগত । ভিন্ন দৃষ্টিকোণে- ইফরাদ ও তামাতু সম্পর্কিত রিওয়ায়াতকারিগণ যে বিষয়টিতে অস্বীকৃতি কিংবা নিরবতা অবলম্বন করেছেন। কিরানের রিওয়ায়াত তাই সাব্যস্ত করেছেন। অতএব, 'উসূলে হাদীসের' বিধান (নির্ভরযোগ্য রাবীর অতিরিক্ত বর্ণনা গ্রহণযোগ্য) মতে কিরান বিষয়ক রিওয়ায়াত অগ্রাধিকারযোগ্য | আবু ইমরান (র) হতে বর্ণিত, তিনি তার “মাওলা'দের সাথে হজ্জ করতে গেলেন। তিনি বলেন, আমি উম্মু সালামা রো)-এর কাছে গিয়ে বললাম, হে উম্মুল মুমিনীন! আমি আগে কখনো হজ্জ করি নি; এখন কোনটি দিয়ে শুরু করব- উমরা দিয়ে না কি হজ্জ দিয়ে? তিনি বললেন, “তোমার যা ইচ্ছা সেটি দিয়ে শুরু করতে পার।” বর্ণনাকারী বলেন, তারপর আমি উম্মুল মু'মিনীন সাফিয়্যা (রা)-এর কাছে গিয়ে তাকেও জিজ্ঞাসা করলাম, তিনিও আমাকে অনুরূপ বললেন তখন আমি আবার উম্মু সালামা রো)-এর কাছে এসে তাকে সাফিয়্যা (রা)-এর উক্তি সম্পর্কে অবহিত করলাম। এবার উম্মু সালামা (রা) আমাকে বললেন, রাসূলুল্লাহ্‌ (সো)-কে আমি বলতে শুনেছি- | মা স্তর র গান ১. আযাদকারী মনিব ও আযাদকৃত গোল্ম উত্ুয়বে 'মাওলা' (৬১৯) বলা হয় । -অনুবাদক 71001190017)

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।