05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪১ হজ্জের বছর আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে বের হলাম । আমি উমরার ইহরাম বাধলাম। আমি হাদী সাথে নেই নি। রাসূলুল্লাহ্ (সা) বললেন, “যার সাথে হাদী রয়েছে সে যেন তার উমরার সাথে হজ্জের ইহরাম বেধে নেয়, সে হালাল হবে না। অবশেষে দু'টি হতে একতে হালাল হবে।” এখানে হাদীসটি উল্লেখে আমার উদ্দেশ্য, নবী করীম (সা)-এর বাণী- “যার সাথে হাদী রয়েছে সে উমরার সাথে হজ্জের ইহরাম বীধবে।” এখন নবী করীম (সা)-এর সাথে যে হাদী ছিল তা তো সকলেরই জানা কথা৷ তা হলে, এ বিধান বাস্তবায়নে তিনিই সর্বপ্রথম ও সবার আগে থাকবেন। কেননা, স্বীকৃত নীতি অনুসারে যিনি যা বলেন, তা তার ক্ষেত্রে সর্বপ্রথম প্রযোজ্য । দ্বিতীয়ত আইশা (রা) বলেছেন, যারা হজ্জ ও উমরা একত্রে করার নিয়ত করেছিলেন তারা একবার সাঈ করেছিলেন। অন্য দিকে মুসলিম (র) আইশা (রা) হতে রিওয়ায়াত করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) সাফা-মারওয়ার মাঝে একবারমাত্র সাঈ করেছিলেন। এতে বুঝা যায় যে, তিনিও হজ্জ-উমরা একত্রে করেছিলেন। এছাড়া মুসলিম (র)-এর আর একটি রিওয়ায়াত রয়েছে হাম্মাদ ইব্ন যায়দ (র).. .আইশা (রা) সুত্রে, তিনি বলেন, হাদী তো ছিল নবী করীম (সা)-এর সাথে. এবং আবৃ বকর, উমর ও অন্যান্য সঙ্গতিসম্পন্নদের সাথে । তৃতীয়ত আইশা (রা) উন্পেখ করেছেন যে, নবী করীম (সা) হজ্জ ও উমরা দু'টির মধ্যখানে হালাল হন নি; সুতরাং তিনি তামাত্ পালনকারী ছিলেন না। হযরত আইশা রো) আরো উল্লেখ করেছেন যে, তিনি রাসূলুল্লাহ্ সো)-এর কাছে তাকে তানঈম হতে উমরা করাবার আবদার জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ্! লোকেরা হজ্জ ও উমরা নিয়ে যাচ্ছে আর আমি শুধু হজ্জ নিয়ে যাবো? তখন নবী করীম (সা) তাঁকে তার তাই আবদুর রহমান, ইব্ন আবূ বকর (রা)-এর সাথে পাঠিয়ে দিলেন। তিনি তাঁকে তানুঈম হতে. উমরার ইহরাম বাধিয়ে আনলেন। কিন্তু নবী করীম (সা) নিজেও হজ্জের পরে উমরা করেছেন এমন উল্লেখ পাওয়া যায় না। সুতরাং তিনি “ইফরাদ' পালনকারী ছিলেন না। অথচ বিদায় হজ্জে তিনি যে উমরাও আদায় করেছিলেন, তাতে রয়েছে বর্ণনাকারীদের একমত্য। কাজেই বুঝা গেল যে, তিনি 'কিরান' পালন করেছিলেন। আল্লাহই সমধিক অবগত । তাছাড়া হাফিজ বায়হাকী (র)-এর পূর্বোন্রিখিত রিওয়ায়াত £ ইয়াধীদ ইব্ন হারুন (র).... বারা ইবৃন আযিব (রা) সুত্রে উল্লেখ করেছেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা) তিনবার উমরা করেছেন, যার সবগুলো ছিল যিলকদ মাসে । তখন আইশা (রা) বললেন, তিনি (বারা) তো জানেন যে, রাসূলুল্লাহ্ (সা) তার হজ্জের সাথের উমরাটি নিয়ে (মোট) চারটি উমরা করেছিলেন । বায়হাকী (র) “বিরোধপূর্ণ' (৩১8১) অনুচ্ছেদে বলেছেন। ফকীহ্ আবূ বকর ইবনুল হারিছ (€র)....মুজাহিদ (র) সূত্রে তিনি বলেন, ইবৃন উমর (রা)-কে জিজ্ঞেস করা হল- “রাসূলুল্লাহ্ (সো) কয়টি উমরা করেছিলেন? তিনি বললেন, দু'বার। তখন আইশা (রা) বললেন, ইব্ন উমর (রা) অবশ্যই জানেন যে, রাসূলুল্লাহ্ (সা) তিনবার উমরা করেছিলেন- সে উমরাটি ছাড়া যা তিনি বিদায় হজ্জের সাথে একত্রে করেছিলেন। তারপর বায়হাকী (র) বলেছেন, এটি একটি 'নিদেষি' সনদ । তবে এটি “মুরসাল' কেননা, অনেক মুহাদ্দিছের উক্তি _- ৬১ ড/ড/্.2110001109.0010
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।