05017161715 ২৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া আহমদের শায়খ) রাবী .ইউনুস ইবনুল হারিস আছ-ছাকাফী (র) সম্পর্কে বলেছেন, ইনি হাদীসে অস্থির বর্ণনাদাতা (মুখতারিব)। তিনি তাকে যাঈফ-ও বলেছেন। অনুরূপ ইয়াহয়া ইব্ন মাঈন (র) তার এক বর্ণনার ক্ষেত্রে এবং নাসাঈ (র)-ও (সার্বিকভাবে) তাকে যাঈফ সাব্যস্ত করেছেন। আর মতন ও মূল পাঠের বিরলতা এ কারণে যে, তিনি যে বললেন, রাসূলুল্লাহ্ সো) কিরান করেছিলন। “বায়তুল্লাহ্ হতে বাধাপ্রাপ্ত হওয়ার আশংকায়', এখানে প্রশ্ন জাগে যে, নবী করীম (সা)-কে বায়তুল্লাহ্ হতে বাধা দেওয়ার মত এমন কে ছিল তখন? তখন তো আল্লাহ্ তার জন্য ইসলামকে সবল ও বিজয়ী করে দিয়েছেন, পবিত্র শহর (মক্কা) বিজিত হয়ে গিয়েছে এবং বিগত বছর হজ্জের মওসুমে মিনার অঙ্গনে এ ঘোষণা দেয়া হয়েছিল যে, এ বছরের পরে কোন মুশরিক হজ্জ করবে না, কোন উলঙ্গ বায়তুল্লাহ্ তাওয়াফ করবে না। তাছাড়া বিদায় হজ্জে (মদীনা হতেই) প্রায় চণ্রিশ হাজার লোক নবী করীম (সা)-এর সহযাত্রী হয়েছিলেন। সুতরাং “বায়তুল্পলাহ্ হতে বাধা প্রাপ্ত হওয়ার আশঙ্কায়' তার এ উক্তিটি তেমনি বিস্ময়কর যেমন বিস্ময়কর আলী (রা)-কে বলা আমীরুল মু'মিনীন উছমান (রা)-এর উক্তি। যখন আলী (রা) তাকে বলেছিলেন, “আপনি তো জানেনই যে, আমরা রাসূলুল্লাহ্ সো)-এর সাথে এসে তামাত্ু (কিরান) করেছিলাম” জবাবে উছমান (রা) বলেছিলেন, হা, তবে আমরা তখন শঙ্কিত ছিলাম। কিন্তু আমি বুঝতে পারি না এ ভয় ও শঙ্কাকে কোন অর্থে প্রয়োগ করা হবে? তা যে কোন দৃষ্টিকোণ থেকেই হোক না কেন, তবে হা, যেহেতু এটি একজন মহান সাহাবীর রিওয়ায়াত যা তিনি তার ধারণাকৃত কোন অর্থে প্রয়োগ করে বিবৃত করেছেন। অতএব তার বর্ণনা তো বিশুদ্ধ ও গ্রহণযোগ্য; তবে তার 'ধারণা'টি ক্রুটি মুক্ত নয়। সুতরাং তা বর্ণনাকারীর ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে এবং অন্যদের মুকাবিলায় তা প্রমাণরূপে গণ্য হবে না। তবে, এতে তার রিওয়ায়াতটি প্রত্যাখ্যান হওয়া অনিবার্য হবে না। আবদুল্লাহ্ ইবৃন আম্র (রো)-এর রিওয়ায়াতটিও যদি তার পর্যন্ত সনদ সূত্র সাব্যস্ত হয়ে যায়, অনুরূপ নিরির রািদি রা প্রসৃত) সাব্যস্ত হবে। আল্লাহ্ সমধিক অবগত । ইমরান ইব্ন হুসায়ন (রা)-এর রিওয়ায়াত £ ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইব্ন জাফর ও হাজ্জাজ (র)....মুতাররিফ (র) সুত্রে বলেন, ইমরান ইবৃন হুসায়ন (রা) আমাকে বললেন, আমি তোমার কাছে একখানি হাদীস বর্ণনা করছি, আশা করি আল্লাহ্ তা দিয়ে তোমাকে উপকৃত করবেন যে, রাসূলুল্লাহ্ সো) তার হজ্জ ও উমরা একত্রিত করেছিলেন এবং তার ওফাত পর্যস্ত তা আর নিষেধ করে যান নি এবং এ বিষয়টি হারাম ঘোষণা করে কুরআনও অবতীর্ণ হয় নি। আর (একটি বিষয়) এই যে, তিনি আমাকে সালাম করতেন, পরে আমি “কায়', লাগালে তিনি (সালাম দেয়া হতে) বিরত রইলেন। আবার আমি তা বর্জন করলে তিনি পুনরায় আমাকে সালাম দিতে শুরু করলেন। ইমাম মুসলিম (র) মুহাম্মদ ইবনুল মুছান্না ও টারগি নার রানার ও রাগ এবং ইমাম নাসাঈ (র) মুহাম্মদ ইবন আবদুল আলা (র) ৯, কায় (5) বাত জাতীয় রোগের প্রবল প্রকোপে লোহা গরম করে তুকে দাগ দেয়ার কষ্টদায়ক চিকিৎসা ব্যবস্থা। -অনুবাদক ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।