Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ২৩৬ আল-বিদায়া-ওয়ান বললেন, তা হলে উমর ইবনুল খাত্তাব (রো). যে তা নিষেধ করতেন!” তখন সাদ (রা) বললেন, “রাসূলুল্লাহ (সা) তো তা করেছেন এবং তার সঙ্গে থেকে আমরাও তা করেছি।” তিরমিযী ও নাসাঈ (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন_ কুতায়বা (র) মালিক....সনদে। তিরমিযী (র) মন্তব্য করেছেন- এটি একটি সহীহ্‌ হাদীস। ইমাম আহমদ (র) বলেছেন, ইয়াহ্‌য়া ইব্ন সাঈদ রে)....গুনায়ম (র) বলেন, আমি ইব্‌ন আবূ ওয়াককাস (রা)-কে তামাতু হজ্জ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, “আমরা তা করেছি, যখন এ লোকটি মন্কায় কাফির অবস্থায় ছিল।” এতে তিনি মুআবিয়া (রা)-কে বুঝিয়েছিলেন। আহমদ (র) এভাবে সংক্ষেপে রিওয়ায়াত করেছেন। আর মুসলিম (র)-এর গ্রন্থে এ. রিওয়ায়াত সুফিয়ান ইব্‌ন সাঈদ আছ ছাওরী, শু“বা, মারওয়ান আল ফাযারী ও ইয়াহ্য়া ইব্ন সাঈদ আল কাততান (র)... গুনায়ম ইব্‌ন কায়স (র) সূত্রে (বলেন) আমি সা'দ ইব্‌ন আবু ওয়াকাস (রা)-কে তামাত্ু সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, “আমরা তো তা করেছিই, আর তখন এ লোকটি মক্কায় অবস্থানকারী. কাফির ছিল।” রাবী ইয়াহ্‌য়া ইব্ন সাঈদ (র) তার রিওয়ায়াতে বলেছেন- অর্থাৎ মুআবিয়া রো)। আর আবদুর রাষ্যাক (র) এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। মুতামির ইব্‌ন সুলায়মান (র) ও আবদুল্লাহ্‌ ইবনুল মুবারক (র)....গুনায়ম ইব্‌ন কায়স (র) বলেনআমি সাদ (রো)-কে হজ্জের সাথে উমরা মিলিয়ে তামাত্ু করার বিষয় জিজ্ঞেস করলাম ।.তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সঙ্গে তা করেছি, তখন এ লোকটি কাফির ছিল। অর্থাৎ মন্কায় এবং 'লোকটি' দ্বারা উদ্দিষ্ট হলেন মুআবিয়া রো)। দ্বিতীয় হাদীসটি সনদের মানদণ্ডে অধিকতর বিশুদ্ধ এবং আমরা তা উল্লেখ করলাম “সবলকরণ' উদ্দেশ্যে; এর উপর নির্ভর করে নয়। কেননা, 5180882০0১9 স্পষ্ট । আল্লাহই সমধিক অবগত। আবদুল্লাহ্‌ ইব্ন আবু আওফা (রা)-এর রিওয়ায়াত ৪ তাবারানী (র) বলেন, সাঈদ: ইব্‌ন মুহাম্মাদ ইবনুল মুগীরা আল-মিসরী (র)....আবদুল্লাহ্‌ ইবন আবূ আওফ! (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) হজ্জ ও উমরা একত্রে করেছিলেন। এ কারণে যে, তিনি বুঝতে পেরেছিলেন যে এ বছরের পরে হজ্জ করতে পারবেন না। আবদুল্লাহ্‌ ইবৃন আব্বাস (রা)-এর রিওয়ায়াত £ ইমাম আহমদ (র) বলেন, আবুন নাযৃর রে) (দাউদ আল কাত্তান)....ইবৃন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) চারটি উমরা করেছেন- (এক) হুদায়বিয়ার উমরা, (দুই) কাযা উমরা, (তিন) জিইররানা হতে এবং (চার) যেটি ছিল তাঁর হজ্জের সাথে। আবূ দাউদ, তিরমিযী ও ইব্‌ন মাজা (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন....ইবৃন আব্বাস (রা)-এর সনদে বিভিন্ন সূত্রে তিরমিধী (র) বলেছেন, 'হাসান গরীব একক সুত্রীয় উত্তম বর্ণনা। অনুরূপ, তিরমিযী (র) সাঈদ ইব্‌ন আবদুর রহমান (র)....ইকরিমা সনদেও “মুরসাল'রূপে এটি রিওয়ায়াত- করেছেন। হাফিজ বায়হাকী (র) এ হাদীস রিওয়ায়াত. করেছেন আবুল হাসান আলী ইবৃন আবদুল আযীষ- আল-বাগাবী (র)....(দাউদ ইবৃন আরদুর রহমান. আল আত্তার)....সনদে । এতে তিনি বলেছেন, “চতুর্থ যেটি তিনি তার হজ্জের সাথে সংযুক্ত করেছিলেন।” তারপর আবুল হাসান আলী ইবুন আবদুল আযীয বলেন, দাউদ ইব্ন আবদুর রহমান ব্যতীত অন্য কেউ এ হাদীসটি ইব্‌ন আব্বাস (রা) সূত্রে ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।