২৩ ৪ আল-বি সায়া ওয়ান নি বা ভিজ যে, তিনি তার যে উমরাটির সাথে হজ্জ করেছিলেন সেটিকে সহ চারবার উমরা করেছেন। বায়হাকী (র) বলেন, এ হাদীসটি “সুরক্ষিত' নয়। আমার মতে (এটি সংরক্ষিত, কেননা) আইশা (রা)-এর সাথে সংযুক্ত বিশুদ্ধ সনদে এর অনুরূপ হাদীস একটু পরেই উল্লিখিত হবে । জাবির ইব্ন আবদুল্লাহ্ (রা)-এর রিওয়ায়াত ৪ হাফিজ আবুল হাসান দারা কুতনী (র) বলেন, আবু বকর ইবৃন আবূ দাউদ ও মুহাম্মদ ইব্ন জাফর ইবৃন রামীস, আবু উবায়দ কাসিম ইব্ন ইসমাঈল ও উছমান ইব্ন জা“ফর আল লাব্বান (র) প্রমুখ....(সুফয়ান ছাওরী র.).... জাবির ইব্ন আবদুল্লাহ্ (রা) সূত্রে, তিনি বলেন, নবী করীম (সা) তিনবার হজ্জ করেছেন; দু'বার হিজরত করার আগে আর একবার হজ্জের সাথে উমরা সংযুক্ত করেছেন। তিরমিযী ও ইব্ন মাজা (র)-ও এ হাদীস....সুফিয়ান ইব্ন সাঈদ আছ-ছাওরী (র) সূত্রে উল্লিখিত সনদে রিওয়ায়াত করেছেন। তবে তিরমিযী (র) রিওয়ায়াত করেছেন আবদুল্লাহ্ ইবন আবূ যিয়াদ (র) যায়দ ইব্ন হুবাব মাধ্যমে, সুফিয়ান (র) সূত্রে । তারপর তিনি বলেছেন, সুফিয়ান (র)-এর হাদীস বিরল পর্যায়ের। কেননা, যায়দ ইবনুল হুবাব রে) ব্যতীত অন্য কোন সূত্রে আমরা হাদীসটির পরিচিতি লাভ করি নি। আর আবদুল্লাহ্ ইবৃন আবদুর রহমান, রাষী (র)-কে আমি দেখেছি যে, তার পারুলিপিতে তিনি আবদুল্লাহ্ ইবন আবূ যিয়াদ (র) সূত্রেই হাদীসটি রিওয়ায়াত করেছেন । আমি মুহাম্মদ (বুখারী)-কে এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি এর পরিচিতি স্বীকার করলেন না এবং তাকে আমি দেখেছি যে, তিনি এটিকে “সংরক্ষিত' পর্যায়ের মনে করছেন না। তিনি বলেছেন যে, ছাওরী (র)....মুজাহিদ (র) সনদে “মুরসাল' (সাহাবীর সাথে সংযুক্ত নয়) রূপে বর্ণিত হয়েছে। বায়হাকী (র) কৃত আস-সুনানুল কাবীর-এ রয়েছে। আবু ঈসা তিরমিযী (র) বলেছেন, আমি মুহাম্মদ ইবৃন ইসমাঈল বুখারী (র)-কে এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, “এটি একটি ক্রটিপূর্ণ (সনদের) হাদীস; প্রকৃতপক্ষে এটি ছাওরী (র) সূত্রে 'মুরসাল"রূপে রিওয়ায়াত হয়েছে ।” বুখারী (র) আরো বলেছেন, যায়দ ইবনুল হুবাব (র) যখন ক্রটিপূর্ণ (সনদে) রিওয়ায়াত করতেন, তখন তার কোন কিছুতে ভ্রান্তির শিকার হতেন। অবশ্য ইব্ন মাজা (র) এ হাদীসটি রিওয়ায়াত করেছেন- কাসিম ইব্ন মুহাম্মদ ইবৃন আব্বাদ আল-মুহাল্লাবী রে) সূত্রে সুফিয়ান ছাওরী (রে) হতে, উল্লিখিত সনদে (অর্থাৎ এ সনদে যায়দ ইবনুল হুবাব (রে) নেই। -অনুবাদক)। এটি এমন একটি সুত্র যার অবগতি তিরমিযী ও বায়হাকী (র) লাভ করতে পারেন নি এবং এমনকি সম্ভবত বুখারী (র)-ও নয়। যেহেতু তিনি যায়দ ইবনুল হুবাৰ (র)-কে এ হাদীসের “একক বর্ণনাকারী' ধারণা করে তার ব্যাপারে বিরূপ মন্তব্য করেছেন। অথচ বাস্তবে তিনি একক নন। এ হাদীসের “শাহিদ' (সমর্থক) রিওয়ায়াত রয়েছে। আল্লাহই সমধিক অবগত। | জাবির (রা) হতে অন্য একটি সূত্র ৪ আবূ ঈসা তিরমিযী (র) বলেন, ইবৃন আবূ উমর.... (আবুয-যুবায়র) জাবির (রা) সূত্রে, এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) হজ্জ ও উমরা মিলিয়ে করলেন এবং সে দু'টির জন্য অভিন্ন তাওয়াফ করলেন। “তারপর তিরমিধী (র) বলেছেন, “এটি একটি “উত্তম' হাদীস (তিরমিধীর কোন কোন সংস্করণে হাসান (উত্তম) স্থলে সহীহ (বিশুদ্ধ) শব্দ রয়েছে)। ইব্ন হিব্বান (র) তার সহীহ্ গ্রন্থে এ হাদীসটি জাবির (রা) সূত্রে রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, নবী করীম (সা) তার হজ্জ ও উমরার জন্য একটি মাত্র ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।