05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩৩ “যা আমি পরে বুঝেছি, তা যদি আগে বুঝতে পারতাম তাহলে অবশ্যই আমি এটিকে উমরায় পরিণত করতাম; কিন্তু আমি হাদী নিয়ে এসেছি এবং হজ্জ ও উমরা একত্রিত করেছি ।” আর নাসাঈ (র) এ হাদীসখানা রিওয়ায়াত করেছেন, আবুল আহওয়াস (র)....(আবৃ আসমা আস-সায়কাল) আনাস হিবৃন মালিক (রা) সূত্রে, তিনি.বলেন, “আমি রাসূলুল্লাহ্ (সা)-কে এ দু'টির তালবিয়া উচ্চারণ করতে শুনেছি।” (১৬) আবু কুদামা আল হানাফী (মুহাম্মদ ইব্ন উবায়দ) (র) আনাস (রা) সূত্রে- ইমাম আহমদ (র) বলেন, রাওহ ইব্ন উবাদা (র)....আবূ কুদামা আল-হানাফী (র) সুত্রে তিনি বলেন, আমি আনাস (রা)-কে বললাম, রাসূলুল্াহ (সা).কি দিয়ে তালবিয়া পড়ছিলেন? তিনি বললেন, আমি তাকে সাতবার (দশ-বিশ অর্থাৎ একাধিকবার) শুনেছি যে, উমরা ও হজ্জ-এর তালবিয়া পাঠ করছেন। ইমাম:আহমদূ (র) একাকী এ হাদীসটি বর্ণনা করেছেন। তবে এটি একটি সুদৃঢ় ও বেশ উত্তম সনদ । (যার প্রাপ্তিতে) আল্লাহরই জন্য যাবতীয় হামদ; তারই সব অনুকম্পা এবং তিনিই তাওফীক দাতা ও হিফাজতকারী। ইব্ন হাব্বান (র) তার সহীহ্ গ্রন্থে আনাস ইব্ন মালিক (রা) সূত্রে রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্. .(সা) .হজ্জ ও উমরা একত্রে মিলিয়ে করেছিলেন, তার সাথের ল্যেকেরাও একত্রে মিলিয়ে করেছিলেন। হাফিজ বায়হাকী (র) আনাস ইব্ন মালিক (রা) সুত্রে বিস্তৃতভাবে এ সব সূত্রের কোন কোনটি উপস্থাপন করেছেন। তারপর তিনি এগুলোর সমালোচনা পর্যালোচনায় এমন কিছু মন্ত ব্য করেছেন যাতে ভিন্নমত রয়েছে। তার বক্তব্যের সার কথা হল- এক্ষেত্রে খোদ আনাস (রা)- ই তালগোল পাকিয়ে ফেলেছেন। তার পরবতী রাবীগণ নয়। অন্য একটি সম্প্রাবনা-হতে পারে যে, রাসূলুল্লাহ্ (সা) অন্য কাউকে কিরান. পদ্ধতির ইহরাম ও তালবিয়া শিক্ষা দিচ্ছিলেন, তখন আনাস (রা) তা শুনতে পেয়েছিলেন এবং সেটিকে রাসূলুল্লাহ্ (সা)-এর ইহরাম মনে করেছিলেন। অথচ নবী. করীম (সা) নিজের হজ্জ ও উমরার ইহরাম. করেন নি। আল্লাহ্ই সমধিক অবগত । তিনি আরো বলেছেন যে, আনাস ইব্ন মালিক (রা) ব্যতিরেকে অন্যান্যরা এ বিষয়টি রিওয়ায়াত করেছেন, তবে সেগুলোর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত নয়। গ্রন্থকারের মন্তব্য 8 এ মন্তব্যে যে বাহ্যতই দ্বিমত পোষণের অবকাশ রয়েছে, যে কেউ একটু চিন্তা করলেই তা তার কাছে স্পষ্ট. প্রতিভাত হবে। বরং এ ধরনের বক্তব্য উপস্থাপন না করাই যে ইমাম বায়হাকীর জন্য উত্তম ছিল, এ কথা নির্থিধায় বলা যায়। কেননা, এতে একজন মহান সাহাবীর স্মরণ শক্তির ব্যাপারে প্রশ্ন তোলার অবকাশ সৃষ্টি হয়েছে- অথচ যেমন আমরা বর্ণনা করে এলাম, বিষয়টি তার কাছ থেকে উপমু্পরি বহু সূত্রে বর্ণিত হয়েছে। এছাড়া কোন সাহাবী সম্পর্কে এ ধরনের মন্তব্য একটি বড় ধরনের গহিত বিষয় এবং তা হটকারিতা ও অন্যায় সমালোচনার দুয়ার খুলে দিতে পারে । আল্লাহ্ তাআলাই সমধিক অবগত. কিরান সম্পর্কে বারা ইব্ন আযিব (রা)-এর হাদীস... হাফিজ আবৃ বকর আল বায়হাকী (র) বলেন, আবুল হুনায়ন ইব্ন বুশরান (র)....বারা ইব্ন আযিব (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, ৪ ১১০৬৬ যার সবগুলোই ছিল যিলকদ মাসে । তখন আইশা (রা) বললেন, তিনি তো ভাল করেই জানেন _ ৬০ ড/ড৬ড/.91107001109,.0010)
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।