আল- বিদায়া ওয়ান নিহায়া 2১ ২৩১ বান চলা দর রানা বাল গান (রা আালারার বারা? পারার এগার অবগত । (৭) সুলায়মান ইব্ন তারখান আত-তায়মী (র) আনাস (রা) হতে- হাফিজ আবূ বকর আল-বায্যার (র) বলেন, ইয়াহ্য়া ইব্ন হাবীব ইব্ন আরাবী (র)....আনাস ইব্ন মালিক (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি নবী করীম (সা)-কে এ দু'টি একত্রিত করে তালবিয়া উচ্চারণ করতে শুনেছি। তারপর বায্যার (র) বলেছেন, (সুলায়মান) তায়মী (র) হতে তার ছেলে মুতামির (র) ব্যতীত আর কেউ হাদীস শুনে নি। আর তার নিকট হতে ইয়াহ্য়া ইবৃন হাবীব আল-আরাবী (র)....ব্যতীত আর কেউ শুনে নি (ের্থাৎ সনদটি আগা গোড়া একক সৃত্রীয়)। আমার মন্তব্য ৪ হাদীসটি সহীহ্-এর শতানুরূপ, যদিও সহীহ্ গ্রন্থকারগণ তা উদ্ধৃত করেন নি। (৮) সুওয়ায়দ ইব্ন হুজায়র (র) আনাজ (রা) সূত্রে ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইব্ন জা'ফর (র)....(সুওয়ায়দ আবু কাযাআ) আনাস ইব্ন মালিক. (রা) সূত্রে তিনি বলেন, আমি আবূ তালহা (রা)-এর সহ-আরোহী ছিলাম। (চলার সময়) আবূ তালহা (র)-এর হাটু রাসূলুল্লাহ্ (সা)-এর হাঁটুর সাথে লেগে যাচ্ছিল প্রায়। রাসূলুল্লাহ্ (সা)-এর হজ্জ ও উমরার কথা উল্লেখ করে তালবিয়া পাঠ করছিলেন। এটি একটি জায়্যিদ, বেশ উত্তম সনদ যা আহমদ (র) একাকী গ্রহণ করেছেন; তবে তা সহীহ গ্রন্থকারগণ উদ্ধৃত করেন নি। এ বর্ণনায় হাফিজ বাষ্যার (র)-এর ব্যাখ্যার স্পষ্ট খণ্ডন রয়েছে। (৯) আবদুল্লাহ্ ইবৃন যায়দ আবূ কিলাবা আল-জারমী রে), আনাস (রা) সূত্রে ইমাম আহমদ (র) বলেন, আবদুর রায্যাক (র)....(আবূ কিলাবা) আনাস (রা) সূত্রে তিনি বলেন, আমি আবূ তালহা (রা)-এর সহ-আরোহী ছিলাম তখন নবী করীম (সা)-এর পাশাপাশি পথ চলছিলেন। তিনি বলেন, (অবস্থা এমন ছিল) যে, আমার পা নবী করীম (সা)-এর (বোহনের) পাদানী স্পর্শ করছিল; আমি তখন তাকে এক সাথে হজ্জ ও উমরার তালবিয়া পাঠ করতে শুনলাম । বুখারী (র)-ও এ হাদীস রিওয়ায়াত করেছেন আয্্যুব (র) (আবূ কিলাবা) আনাস হতে একাধিক সূত্রে তিনি (আনাস) বলেন, রাসূলুল্লাহ্ (সা) যুহ্র সালাত মদীনায় চার রাকআত আদায় করলেন এবং আসর আদায় করলেন যুল-হুলায়ফায় দুই রাকআত .আদায় করলেন। তারপর সকাল পর্যস্ত সেখানে রাত কাটালেন। তারপর তার 'বাহনে আরোহণ তাকবীর (আলহামদু লিল্লাহ্ সুবহানাল্লাহ্ ও আল্লাহু আকবার) উচ্চারণ করলেন এবং হজ্জ ও উমরার ইহরাম বাধলেন। লোকেরাও এ দু"টির একত্রিত ইহরাম বাধলো। তার অন্য একটি রিওয়ায়াতে রয়েছে- “আমি আবূ তালহা (রা)-এর সহ-আরোহী ছিলাম, লোকেরা একত্রে এ দু'টির, হজ্জ ও উমরার কথা উচ্চৈঃস্বরে বলছিল ।” আয়্যুব রে) আনাস (রা) সূত্রে বুখারীর (র)-এর অন্য একটি রিওয়ায়াতে রয়েছে- তিনি (আনাস) বলেন,....তারপর রাত যাপন করলেন, অবশেষে সকাল হলে ফজর সালাত আদায় করার পর তার বাহনে আরোহণ করলেন। অবশেষে তা তীকে নিয়ে প্রান্তরে স্থির হলে উমরা ও হজ্জের ইহরাম-তালবিয়া পাঠ করলেন। ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।