২৩০ আল- বিদাঘ। ওয়ান নিহায়া” ৪৭, সম্পৃক্ত হওয়াই অধিক উপযোগী এবং সে ক্ষেত্রে বক্তব্যটি সুস্পষ্ট অর্থ নির্দেশক হবে। আল্লাহ্ই সমধিক অবগত । আনাস (রা) থেকে বর্ণিত সালিম নাঃ গারা রা (র)-এর রিওয়ায়াত উল্লিখিত ব্যাখ্যার সরাসরি প্রত্যাখ্যান রয়েছে । যায়দ ইবৃন আসলাম (র) আনাস (রা) হতে- হাফিজ আবূ বকর আল-বায্যার রে) আনাস (রা) সুত্রে রিওয়ায়াত করেছেন যে, নবী করীম (সা) হজ্জ ও উমরার ইহরাম করেছিলেন। হাসান ইব্ন আবদুল আযীয আল-জাবারী ও মুহাম্মদ ইব্ন মিসকীন (র)... ,আনাস (রো) সুত্রে অনুরূপ বর্ণনা করেছেন। | মন্তব্য £ এটি সহীহ্ বুখারীর শর্তানুরূপ একটি বিশুদ্ধ সনদ, তবে এ সূত্রে সিহাহ্ গ্রস্থাকারগণ হাদীসটি উদ্ধৃত করেন নি। তবে হাফিজ আবু বকর বায়হাকী (র) এ বর্ণনার চেয়ে বিশদভাবে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলেছেন, আবু আবদুল্লাহ্ আল-হাফিজ ও আবু বকর আহমদ ইবনুল হাসানি আল-কাষী (র)....যায়দ ইব্ন আসলাম (রর) প্রমুখ সূত্রে এ মর্মে বর্ণনা করেন যে, এক ব্যক্তি ইব্ন উমর (রা)-এর কাছে এসে বলল, “রাসূলুল্লাহ্ (সা) কী বলে ইহরাম বেধেছিলেন?” ইব্ন উমর (রা) বললেন, “হজ্জের ইহরাম বেধেছিলেন।” লোকটি : চলে গেল এবং পরের বছর আবার তার কাছে এসে বলল, “রাসূলুল্লাহ্ (সা) কী বলে ইহরাম করেছিলেনঃ” ইবন উমর (রা) বললেন, “তুমি গত বছর আমার কাছে.এসে ছিলে নাঃ সে বলল, জী হা, তবে আনাস ইব্ন মালিক (রা) বলে থাকেন যে, তিনি কিরান করেছিলেন । ইব্ন উমর (রা) বললেন, আনাস ইবৃন মালিক তো নারীদের মাঝে আসা-যাওয়া করতেন, যখন তাদের মাথা খোলা থাকত (অর্থাৎ তখন তার বয়স কম ছিল) । আর আমি রাসূলুব্মাহ্ (সা)-এর উটনীর ছায়াতলে ছিলাম, তার উটনীটির লালা আমার গায়ে লাগছিল, আমি তাকে শেধু) হজ্জের ইহরাম করতে শুনেছি। (৬) সালিম ইব্ন আবুল জাঁদ আল-গাতফানী আল কুফী €র) আনাস (রা) সূত্রে ইমাম আহমদ (র) বলেন, য়াহ্য়া ইবৃন আদম (র)....আনাস (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি (সনদটি) নবী করীম (সা) পর্যস্ত উন্নীত করে বলেছেন যে, তিনি (নবী করীম [সা1) হজ্জ ও উমরা একত্রিত করে বললেন, আপনার সকাশে বারংবার হাষির, এক সাথে হজ্জ ও উমরা নিয়ে । এর সনদ হাসান উত্তম, তবে তারা (বিশিষ্ট ছয় হাদীস গ্রন্থকার) তা উদ্ধৃত করেন নি। ইমাম আহমদ (র) আরো বলেন, আফ্ফান (র)....হাসান ইবন আলীর আযাদকৃত গোলাম সাঁদ (র) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা আলী (রা)-এর সাথে বের হলাম। আমরা যুল- হুলায়ফায় পৌঁছলে আলী (রা) বললেন, আমি হজ্জ ও উমরা একত্রিত করার ইরাদা করছি, সুতরাং যারা তা ইচ্ছা করবে তারা যেন তেমনি বলে যেমনটি আমি বলছি। এ কথা বলার পর তিনি এই বলে তালবিয়া উচ্চারণ করলেন, ৪১০ ১৮৮৯ ১] “আপনার সকাশে হাযির, এক সাথে হজ্জ ও উমরা নিয়ে! বর্ণনাকারী বলেন, সালিম (র) বলেছেন, আনাস ইব্ন মালিক (রা) আমাকে অবগত করেন। তিনি বলেছেন, আল্লাহ্র কসম! আমার পা রাসূলুল্লাহ্ (সা)-এর পা. স্পর্শ করছিল (প্রায়)। তিনি অবশ্যই এঁ দু'টি একত্রিত করে ইহ্রামের তালবিয়া উচ্চারণ করছিলেন। এ সুত্রেও এটি জায়্যিদ, বেশ উত্তম সনদ । তবে সিহাহ্ গ্রন্থকারগণ তা উদ্ধৃত করেন নি। এ বর্ণনা আনাস (রা) থেকে গৃহীত হুমায়দ ইব্ন হিলাল (রে)-এর হাদীস সংক্রান্ত ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।