Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৭ সুন্নত পরিত্যাগকারী হতে পারি না।” নাসাঈ (র) এ হাদীস একাধিক সূত্রে রিওয়ায়াত করেছেন। | ৫4 রস মুহাম্মদ ইবৃন জাফর (র), আবদুল্লাহ্‌ ইবুন শাকীক (র) বলেন, উছমান (রা) তামাতু নিষেধ করতেন আর আলী (রা) তা করতে বলতেন । এ সুত্রে উছমান (রা) আলী রো)-কে বললেন, আপনি শুধু এমন এমন! (ঝামেলা লাগান)....পরে আলী (রা) বললেন, আপনি তো নিশ্চিতই জানেন যে, আমরা রাসুলুল্লাহ সো)-এর সাথে তামাতু করেছিলাম । উছমান (রা) বললেন, হা, তাই। তবে আমরা তখন নিরাপত্তার ব্যাপারে শংকিত ছিলাম। মুসলিম (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন শুবা (র) সূত্রে । মোট কথা, এতে আলী (রা)-এর বর্ণনার প্রতি উছমান (রা)-এর স্পষ্ট স্বীকৃতি রয়েছে। আর এ কথা তো বিদিত হয়েছে যে, বিদায় হজ্জের বছর আলী (রা) নবী করীম (সা)-এর ইহ্রামের ন্যায় ইহরাম একথা উচ্চারণ করে ইহরাম করেছিলেন এবং সাথে হাদী নিয়ে এসেছিলেন। নবী করীম (সা) তাকে ইহ্রাম অবস্থায় থাকার নির্দেশ দিয়েছিলেন এবং নবী করীম (সা) তার হাদীতেও তাকে শরীক করে নিয়েছিলেন। বর্ণনা পরে আসছে। . ইমাম মালিক রে) তাঁর মুআত্তার রিওয়ায়াত করেছেন। জা'ফর ইব্‌ন মুহাম্মদ (র) তার পিতা হতে এ মর্মে যে, মিকদাদ ইবনুল আসওয়াদ (রা) “সুকয়ায় হযরত আলী ইব্‌ন আবু তালিব (রা)-এর কাছে গেলেন, তখন তিনি উটের বাচ্চাদের “পাতা ও আটা মেশানো খাবার তৈরি করে দিচ্ছিলেন। মিকদাদ (রা) বললেন, এই যে, উছমান ইব্ন আফ্ফান (রো) হজ্জ ও উমরা একত্রিত করতে নিষেধ করছেন। তখন আলী (রা) বেরিয়ে এলেন, তার হাতে মাখানো আটা ও পাতার চিহ্ন লেগেছিল; তার দু'বাহুতে লেগে থাকা পাতা ও আটার চিহ্ের কথা আমি ভুলে যাব না। তিনি এসে উছমান (রা)-এর কাছে প্রবেশ করে বললেন, হজ্জ ও উমরা একত্রিত করতে আপনি নিষেধ করছেন? উছমান (রা) বললেন, ওটা আমার ব্যেক্তিগত) অভিমত । আলী (রা) তখন রাগান্িত হয়ে বেরিয়ে এলেন এবং বলতে লাগলেন, “লাব্বায়কা আল্লাহুম্মা লাব্বায়কা- হাযির ইয়া আল্লাহ্‌! হাযির এক সঙ্গে হজ্জ ও উমরার নিয়তে । আবু দাউদ (র) তার সুনানে বলেছেন, ইয়াহ্‌য়া ইব্ন মাঈন (র)....বারা ইবন আযিব (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) যখন আলী (রা)-কে ইয়ামানের প্রশাসক নিয়োগ করলেন তখন আমি তার সঙ্গে ছিলাম ।....আলী (রা)-এর হজ্জে আগমন সম্পর্কিত হাদীসের বর্ণনা দিয়েছেন ।....আলী (রা) বললেন, রাসূলুল্লাহ্‌ সো) আমাকে বললেন, ১০ 4৩ “তুমি কেমন ইহরাম বেঁধেছো? আলী (রা) বলেন- আমি বললাম, “আমি তো নবী করীম (সা)-এর ইহ্রামের ন্যায় ইহ্রাম করেছি।” রাসূল করীম (সা) বললেন- এ.) ৮৫ ৪৮ ৬ আমি তো হাদী নিয়ে এসেছি এবং (হজ্জ ও উমরা একত্রিত করে) কিরান করেছি ।” নাসাঈ রে)-ও এ হাদীস রিওয়ায়াত করেছেন ইয়াহ্য়া ইব্ন মাঈন (র) হতে উল্লিখিত সনদে। এ সনদ বুখারী-মুসলিমের শর্তানুরূপ। তবে হাফিজ বায়হাকী (র) এ কথা বলে এ হাদীসের সমালোচনা করেছেন যে, জাবির (রা) বর্ণিত হাদীসে এ (কিরান) শব্দটি উল্লিখিত হয় ১. মন্ধাগামী পথে একটি সংযোগবস্তি ও কাফেলোর সুকয়া বা পানি উঠানোর স্থান। ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।